Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ মাওয়ায়েযে আশ্রাফিয়া চেষ্টা-তদবীর মোটেই নাই। আখেরাতের চেষ্টার ক্ষেত্রে যাহারা বিফলতার অভিযোগ করিয়া বেড়ায়, তাহাদের উত্তরে কবি “সারমাদ' কেমন সুন্দর বলিয়াছেন ঃ ২১৫ ০৮20 ০৩ ১ ০2১1 9৩ এ১ _ 4১5 ১০ ৬১৮০৩ এ ৬২১০৪ 4১5 ৪৩ ৬০ ১৮৪১ ০০ ৮৮৪6-১5-20 ৬০ ০০০১ ৪১৮৪৪ ০55 “সারমাদ' অভিযোগ সংক্ষেপ কর, অর্থাৎ, বন্ধ কর। দুইটি কাজের মধ্যে কোন একটি কর। হয়তো প্রিয়জনের ম্জির উপর নিজেকে সোপর্দ করিয়া দাও, অথবা এই প্রিয়জনের প্রতি আকর্ষণ বিচ্ছিন্ন করিয়া ফেল।” আল্লাহ্‌ তা'আলা যদি কাহারও পুত্র বা অপর কোন আত্তীয়কে উঠাইয়া লন, তবে সে ব্যক্তির অভিযোগ করার কোন অধিকার নাই। কেননা, আপনারা কেহই নিজের নহেন; বরং সকলেই খোদার। আপনারাই যখন তাহার অধিকারভূক্ত, তখন আপনাদের যথাসর্বস্বই তাহার। যখন আপনার যাবতীয় বস্তুই তাহার, তখন তিনি উহা হইতে কোন বস্তু গ্রহণ করিলে বা লইয়া গেলে আপনার তাহাতে কি স্বত্ব বা অধিকার আছে? এইরূপে যদি আপনি যেকের করেন বা নামায পড়েন; কিন্তু তাহাতে কোন স্বাদ না পান, তাহাতে আপনার ক্ষতি কি? মনে করুন, কোন চাকর তাহার প্রভুর খেত চাষাবাদ করিল; কিন্তু তাহাতে ফসল উৎপন্ন হইল না। এমতাবস্থায় চাকরের কাম্নাকাটি করার কি প্রয়োজন ? তাতে তাহার কি ক্ষতি হইয়াছে? এইরূপে আপনি লেখাপড়া শিক্ষা করিয়াছেন এবং আল্লাহ্‌ তাঁআলার যেকের করিয়াছেন, কিন্তু তাহার মজা পাইলেন না। তাহাতে আপনার ক্ষতি কি? আপনি কাজে লাগিয়া থাকুন। সেই দরবারে বিফলকামও সফলকামতুল্য। এই মর্মেই মাওলানা রূমী (রঃ) বলিয়াছেন £ ০ ১৯১০১ ৯ ৬১1১০ ভু _ ০৮০৯ ১৫০১ 30৯0 ৩০০৯ ০ আমলকারীর ধারণার পরিপ্রেক্ষিতেই ইহাকে ইহলোকে বিফলকাম বলা হইয়াছে। কিন্তু পর- লোকে এই বিফলতার জন্যও পূর্ণ বিনিময় পাওয়া যাইবে । আফসোস, এমন মহাসম্পদের জন্য আমরা চেষ্টা করি না, যাহার প্রত্যাশী কখনও বিফলকাম হয় না। অথচ মৃতদেহতুল্য দুনিয়ার জন্য সদাসর্বদা প্রাণ দিতে প্রস্তৃত, যাহাতে বিফল হইলে কেবল ক্ষতিই ক্ষতি এবং সফলকাম হইলেও তাহা নিছক অপূর্ণ এবং অস্থায়ী। স্ত্রীজাতির ইহলৌকিক লিপ্ততা $ বিশেষ করিয়া স্ত্রী-জাতির দুনিয়ার জন্য প্রাণ দেওয়ার অবস্থা এই যে, তাহাদের একটা জামা প্রস্তৃত করিতে হইলেও তজ্জন্য একটি কমিটি বসিয়া যায়। বলা- বলি করে মাসী মা, দেখ তো ঘাড়টা ভাল কিনা? ইহার উপর লতাগুল্ম নকশা লাগাইব, না পাতলা বুটা লাগাইব? কোন্টা ভাল দেখাইবে £ যদি তাহাদিগকে বলা হয়, একটি জামা নির্মাণের জন্য সারা দুনিয়ার মানুষ জড় করিবার কি প্রয়োজন ? যাহা নিজের পছন্দ হয় পরিধান কর, তবে উত্তর করিবে, বাঃ। ইহাই তো রীতি, খাও নিজের পছন্দে আর পর পরের পছন্দে। মেয়েদের মধ্যে আরও একটি প্রবাদ বাক্য প্রচলিত আছে-_“পেটের জন্য কিসের চিন্তা, তাহা প্রস্তরখণ্ড দ্বারাই পূর্ণ করিয়া লও না কেন; কিন্তু কাপড় মান উপযোগী হইতে হইবে ।” ডডখখ.21110001109.0010

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।