Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া (৩০১ ০৮১ ০১৩ ০ ০৮ ৯০ 8০১০08৩০১৯০ ০৪৩ 5 ৩৪০ ০ ২০৯ ২৩০৪ ০১৯১০ ও ০1১০ ১০৩৬ 5৪ 072৩০ 85০2 ১৪ আঁ ৩ এ ৯৭১৩ ১৩৪ “সেইদিন কতই না আনন্দের হইবে, যেদিন আমি এই নশ্বর দুনিয়া ত্যাগ করিয়া প্রিয়জনের পথ ধরিব এবং আত্মার শান্তি কামনা করিব! আমি মানত করিয়াছি যে, যেদিন এই দূরত্ের চিন্তার অবসান ঘটিবে, সেদিন আমি আনন্দে নাচিতে নাচিতে এবং মিলন সঙ্গীত গাহিতে গাহিতে শরাব- খানার দ্বার পর্যন্ত যাইয়া উপস্থিত হইব 1” মিলনাগ্রহে মৃত্যু কামনা বিধেয় £ আল্লাহ্‌ওয়ালাগণ মৃত্যু দিবসের আকাঙ্ক্ষা করিয়া থাকেন। অথচ মৃত্যুর নাম শুনিলেই আমাদের কম্প দিয়া জ্বর আসে। অর্থাৎ, মৃত্যুকে আমরা এমনভাবে ভুলিয়া রহিয়াছি যে, অপরের মৃত্যু দেখিলেও আমাদের মনে চিন্তা জাগে না যে, আমাকেও এক- দিন মরিতে হইবে; বরং মনে করি যে, মৃত্যু কেবল ইহার জন্যই ছিল। কেহ কেহ স্মরণ করিলেও তাহা ওষীফার ন্যায় মাত্র, মনে কোন প্রতিক্রিয়া হয় না। মনে করুন, লাড্ডু ও মিষ্টির নাম লইয়া ওষীফা পাঠ করিলেই কি মুখে মিষ্ট স্বাদ পাওয়া যায় £ কখনও না, এইরূপে “মৃত্যু” “মৃত্যু বলিয়া ওষীফা পাঠ করিলেও কোন ফল হইবে না। ইহাকে মৃত্যুর স্মরণ বলা যাইবে না। মৃত্যুর স্মরণ হৃদয়ে বিদ্যমান আছে তখনই বুঝিব, যখন দেখিতে পাইব যে, অলঙ্কার এবং সাজ-সজ্জার বাড়া- বাড়ির প্রতি ঘৃণা জন্মিয়াছে। গৃহে অতিরিক্ত আসবাবপত্রের ঝামেলা অপছন্দ হইতেছে! যেমন, সফরে অতিরিক্ত আসবাবপত্র সঙ্গে থাকা কষ্টকর মনে হয়। এমন কি, মনে হয় যে, সফরে এত সংক্ষিপ্ত আসবাবপত্র সঙ্গে লইয়া থাকি, অথচ গৃহে এত অধিক সাজ-সরঞ্জাম রহিয়াছে যে, গৃহের মালিকও উহার হিসাব জানে না। আমরা প্রত্যহ কিছু কিছু করিয়া আসবাবপত্রের বোঝা বাড়াইয়া চলিয়াছি। ওদিকে পাপের বোঝাও দিন দিন ঘাড়ের উপর ভারী হইতেছে। দুনিয়ার অস্থাযিত্বের বিশ্বাসে কার্যত ক্রুটি $ ইতিপূর্বে যাহাকিছু বর্ণিত হইয়াছে_ তাহার লক্ষ্য এই ছিল যে, দুনিয়ার অস্থাযিত্র প্রতি আমাদের বিশ্বাস ক্রটিপূর্ণ। এখন বলিতেছি যে, দুনিয়ার অস্থায়িত্বের পরিপ্রেক্ষিতে আমাদের কাজেও যথেষ্ট ত্রুটি রহিয়াছে। দুনিয়াকে অস্থায়ী মনে করিয়া স্থায়ী আখেরাতের জন্য আমরা চেষ্টা করিতেছি না। খুব বেশী চেষ্টা করিলে এতটুকু করি যে, নির্জনে বসিয়া কতকক্ষণ আল্লাহ্‌র দরবারে শুধু কান্নাকাটি করিলাম। আল্লাহ্‌র নহরে যেন পানির অভাব ঘটিয়াছে, দুই ফোটা অশ্রু বিসর্জন দিয়া আল্লাহ্‌র উপর যেন অনুগ্রহ করা হইল, ইহাতেই আল্লাহ্‌ তা'আলাকে ক্রয় করিয়া ফেলিলাম। তাহার নিকট দুই ফোটা অশ্রু ফেলিলেই যেন সমস্ত পাপ মার্জিত হইয়া গেল এবং ভবিষ্যতে আরও পাপ করার অনুমতি পাওয়া গেল। এই দুই ফোটা অশ্রুই সমস্ত পাপের কাফ্ফারা হইয়া গেল। আসল ব্যাপার এই যে, অশ্রু বিসর্জন দিতে কোন কষ্ট হয় না এবং পয়সাও ব্যয় করিতে হয় না। কাজেই সংশোধনমূলক কার্য না করিয়া কেবল অশ্রু বিসর্জন অবলম্বন করা হইয়াছে। এতদ্সম্পর্কে এক বেদুইনের ঘটনা আমার মনে পড়িল। সফরের সময় উক্ত বেদুইনের সঙ্গে একটি কুকুর ছিল, পথিমধ্যে কুকুরটি মরণাপন্ন হইয়া পড়িল। বেদুইন লোকটি কুকুরটিকে সম্মুখে লইয়া কীদিতে লাগিল। জনৈক পথিক তাহাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে সে বলিল, “কুকুরটি আমার সঙ্গী, আজ আমাকে ত্যাগ করিয়া যাইতেছে, এই শোকে ক্রন্দন করিতেছি।' পথিক বলিল, “ইহার রোগ কি সে উত্তর করিল, “ক্ষুধায় মরিতেছে। মুসাফির দেখিল, তাহার নিকটেই পোটলায় কিছু বাধা রহিয়াছে। জিজ্ঞাসা করিল, “ইহাতে কি ড্ডখ্খ.21110001109.0010

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।