Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফানী রি ১৩৭ সারকথা এই যে, রুটি ভক্ষণ করিতে তো আপনারা ইচ্ছা করেন, আর ধর্ম-কর্মের ইচ্ছা আল্লাহ্‌ তাঁআলা করুক। অর্থাৎ, যদি আল্লাহ্‌ ইচ্ছা করেন এবং ভাগ্যে থাকে, তবে ধার্মিক হইয়া যাইব। ইহা অবশ্য একান্ত সত্য কথা যে, কৃতকার্যতা আল্লাহ্‌ তা'আলার ইচ্ছায়ই হইবে। কিন্তু দুনিয়ার কাজের জন্য যে প্রকার উপকরণ এবং উপায় অবলম্বন করিয়া থাকেন, তদ্রুপ ধর্মের কাজের জন্যও উপকরণ ও উপায় অবলম্বন করা উচিত ছিল, তৎপর ফলাফল আল্লাহ্‌র হাতে সোপর্দ করিতেন। ইহা কেমন কথা যে, একেবারে উপায়-উপকরণ পরিত্যাগ করিয়া হাত গুটাইয়া বসিয়া রহিলেন? অথচ দুনিয়ার কাজে তো কোন সময় উপকরণ সংগ্রহে এবং তদবীরে কসুর করেন না, ইহার সারমর্ম এই হয়__দুনিয়ার মতলবে আপনারা বেশ হুশিয়ার; কিন্তু পরলোককে উদ্দে- শ্যের মধ্যেই স্থান: দেন না। আপনাদের অন্তরে উহার কোন মর্যাদাই নাই, কাজেই এরূপ টাল- বাহানা এবং অভিযোগ করিয়া থাকেন। মৃত্যুর কথা মানুষের স্মরণ নাই $ বিশেষত মেয়েলোকদের মধ্যে ইহার প্রতি লক্ষ্য খুবই কম। তাহারা যখন অলংকার পরিধান করে এবং সেলাই কার্যে কিংবা কাপড় কাটায় মশগুল হয়, তখন তাহাদের অবস্থা দেখিলে মনে হয়, একদিন তাহারা মরিবে এমন চিন্তা তাহাদের মোটেই নাই। সাধারণত মৃত্যুকে আমরা এত বেশী ভুলিয়া রহিয়াছি যে, চোখের সামনে কাহাকেও মরিতে দেখিলেও নিজের মৃত্যুর কথা স্মরণ হয় না। ইহার লক্ষণ এই যে, ঠিক জানাযার সময় হাসি- ঠাট্টার কথা চলিতে থাকে। কবরস্থানে যাইয়া একদিকে মৃত ব্যক্তিকে কবরে নামান হইতেছে, অপর দিকে মোকদ্দমার কথাবার্তী চলিতেছে । আল্লাহ্‌র কসম, মানুষের নিজের মৃত্যুর কথা যদি তখন মনে থাকিত, তবে দুনিয়াদারীর কথা সম্পূর্ণরূপে ভুলিয়া যাইত। কথিত আছে, এক বৃদ্ধার কন্যা কঠিন পীড়ায় আক্রান্ত হইয়া মরণাপন্ন হইয়াছিল। বৃদ্ধা আল্লাহ্‌ তা'আলার দরবারে এই প্রার্থনা করিত, ইয়া আল্লাহ্‌! আমার মেয়েটির রোগ নিরাময় হইয়া তাহার স্থলে আমার মৃত্যু হউক! ঘটনাক্রমে একদিন গ্রামের একটি গাভী কুঁড়া বা ভূষির জালার মধ্যে মুখ ট্ুকাইতেই উহাতে শিং আটকাইয়া গেল। এই অবস্থায় জালা মাথায় করিয়াই গাভীটি বৃদ্ধার গৃহে আসিল। ইহা দেখিয়া বৃদ্ধা ভীত হইয়া মনে মনে বলিতে লাগিল ঃ “আমি মৃত্যুর কামনা করিতেছিলাম, তাহা আসিয়াই উপস্থিত হইল। ইনিই আযরাঈল ফেরেশ্তা, আমার প্রাণসংহারের জন্য আসিয়াছেন।” কাজেই সে ভীত স্বরে বলিতে লাগিল $ হে মৃত্যু! আমি মেহতী নই, মেহতী ওখানে পালস্কের উপর শায়িতা রহিয়াছে, আমি তো গরীব বৃদ্ধা।__ ১2৩৫৮ ০2০০ ০০ ০৯২ ৫০ 4০০০ ও ঞ। ০ অর্থাৎ, “সে বলিল হে মৃত্যু! আমি মেহৃতী নই, আমি একজন দরিদ্র ও শ্রমিক বৃদ্ধা।” বন্ধুগণ! আমরা যদি নিজের মৃত্যুর কথা স্মরণ রাখিতাম, তবে সম্বিৎ হারাইয়া ফেলিতাম এবং আমাদের মধ্যে উহার লক্ষণও প্রকাশ পাইত। কিন্তু উহার কোন চিহুই তো আমাদের মধ্যে প্রকাশ পায় নাই। যদি নিজের মৃত্যুর কথা মনে থাকিত, তবে অপরের মৃত্যুতে আমরা এত কান্নাকাটি করিতাম না। কেননা, মৃত্যুর ফলে দুনিয়ার কারাগার হইতে সে মুক্তি লাভ করিয়াছে। ইহাতে এত দুঃখিত হওয়ার কি আছে? স্বভাবত বিচ্ছেদের কিছু দুঃখ হইলেও বিবেক অনুযায়ী ইহা আনন্দের বিষয়। কাজেই কাহারও মৃত্যু দেখিয়া এই ধারণায় আনন্দিত হওয়া উচিত ছিল যে, আমিও এই ব্যক্তির ন্যায় একদিন এই কারাগার হইতে যুক্তি লাভ করিব। কবি আরেফ বলেনঃ ড্ডখখ.21110001109.0010

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।