১৩৬ মাওয়ায়েষে আশ্রাঁফয়া যাইতে পারে, ধিনি একদা বসিয়া আছেন, এমন সময় একটি সর্প বাহির হইয়া সেখান দিয়া অতিক্রম করিতেছিল। ইহা দেখিয়া তিনি বলিতে লাগিলেন £ ওহে! একজন পুরুষ লোককে ডাক না। নিকটস্থ একজন বলিয়া উঠিল £ “হুযুরও তো মাশাআল্লাহ্ পুরুষ” তিনি চমকিয়া উঠিয়া বলিলেন, হা, ঠিকই তো বলিয়াছ। ভাল কথা স্মরণ করাইয়া দিয়াছ। আচ্ছা, একটা লাঠি নিয়া আস তো। অতঃপর জানা যায় নাই-_তিনি সাপ মারিয়াছিলেন কিনা ? বলাবাহুল্য, সে নিজেকে পুরুষ বলিয়া অবশ্যই বিশ্বাস করিত। কিন্তু এমন বিশ্বাসে ফল কি? যদি সময়মত স্মরণে না আসে। এমন কি, অপর কেহ তাহা স্মরণ করাইয়া দিতে হয়। অবশ্য বিশ্বাস সম্বন্ধে একথা বলিতে পারি না যে, ভুলিয়া গেলে তাহা সম্পূর্ণ নিরর্থক হইয়া যাইবে । কেননা, সুন্নী সম্প্রদায়ের মতে এরূপ বিশ্বাসও শেষ পর্যন্ত কাজে আসিবে । মারপিট খাইয়াও অবশেষে এই বিশ্বাসের বদৌলতেই কোন এক সময় বেহেশতে প্রবেশ করিবে। উহার প্রমাণ নিন্নলিখিত আয়াতে দেখুন £ “কেহ এক রেণু পরিমাণ নেক কাজ করিলেও তাহার ফল পাইবে এবং এক রেণু পরিমাণ মন্দ কাজ করিলেও উহার প্রতিফল পাইবে।” এক রেণু পরিমাণ নেকীও যখন বিফলে যাইবে না, তখন দুর্বল বিশ্বাস এবং দুর্বল ঈমানের বিনিময়ও অবশ্যই পাওয়া উচিত। ইহার উপায় এই যে, পাপের শাস্তি ভূগিবার পর কোন এক সময় দোযখ হইতে বাহির করা হইবে । অতএব, এই দুর্বল বিশ্বাসও এক হিসাবে উপকারী বটে; কিন্তু যখন পূর্ণরূপে কাজে আসিল না এবং মৃত্যুর অব্যবহিত পরেই বেহেশ্তে প্রবেশের সৌভাগ্য হইল না, তখন ইহাকে পূর্ণ হিতকর বলা হইবে না। এই কারণেই আমি বলিতেছি-_আমরা এ বিষয়ে জ্ঞানের দিক হইতেও ক্রটি করিতেছি এবং কাজের দিক হইতেও ক্রুটি করিতেছি। কিন্তু কাজের মোকাবেলায় জ্ঞানের দুই শ্রেণী আছে। একটি বিশ্বাস এবং অপরটি অন্তরে জাগরূক রাখা। আমাদের ক্রটি দ্বিতীয় শ্রেণীর। অর্থাৎ, আমরা উহাকে মনে জাগরূক রাখিতে ক্রুটি করিতেছি । এখন জাগরূক না থাকার একটি বড় কারণ শ্রবণ করুন! শয়তান আমাদিগকে এক ধোকা দিয়া রাখিয়াছে যে, “প্রথমবারেই বেহেশ্তে প্রবেশ করিবার সৌভাগ্য আমাদের কোথায় ৮ এই কারণে আমরা তজ্জন্য চেষ্টাও করি না এবং জ্ঞানানুরূপ কার্যও করি না। জ্ঞানকে তখনই সম্মুখে রাখা হয়, যখন তদনুযায়ী কার্য করার জন্য চেষ্টা হইবে। আমি রলিতেছি ঃ সোবহানাল্লাহ্! আপনা- দের ভাগ্য পানাহারের দিক দিয়া তো বেশ প্রসন্ন এবং তীক্ষ! সেই বেলায় এমন কেন হয় না যে, হাত-পা গুটাইয়া বসিয়া থাকেন এবং বলেন £ “আমাদের সেই ভাগ্য কোথায় যে, দুই বেলা পেট ভরিয়া রুটি খাইব, ইহা তো আমীর লোকদের ভাগ্য। আর যদি এরূপ বলেন যে, “মৃত্যু হওয়া-মাত্র বেহেশতে পৌঁছিয়া যাই, এমন ইচ্ছাও আমাদের আছে” তবে আমি বলিব £ আপনাদের এই চাওয়ার বা ইচ্ছা করার দৃষ্টান্ত সেইরূপ, যেমন কেহ হাত-পা সঞ্চালন না করিয়াই ইচ্ছা করে, রুটি মুখে ঢুকিয়া যাউক। এরূপ অবস্থায় সকলেই বলিবে যে, এই ব্যক্তির রুটি খাও- য়ার ইচ্ছা নাই। যদি ইচ্ছা থাকিত, তবে অবশ্যই উহার উপকরণ অবলম্বন করিত। এইরূপে আমার ভাইয়েরা ইচ্ছাও করেন যে, সোজাসুজি বেহেশতে পৌঁছিয়া যান, কিন্তু তজ্জন্য হাত-পা নাড়েন না। অর্থাৎ, উপকরণ অবলম্বন করেন না, পক্ষান্তরে দুনিয়ার যে বস্তুর ইচ্ছা করেন উহার জন্য প্রাণপণ চেষ্টা করিয়া থাকেন। ড্%.2]100001109..001
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।