Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া ইহার দৃষ্টান্ত এরূপ মনে করুন, যেমন কোন শিশুর নিকট কিছু টাকা আছে। সে উহাকে নিজের বলিয়া মনে করো ৷ কিন্তু সে উক্ত টাকাগুলিকে ভাঙ্গা মৃৎপীত্রের টুকরা মনে করিয়া বিনাশ করিয়া ফেলিতেছে এবং অবশিষ্ট সমুদয় পুজি বা মূলধন তাহার পিতার হাতে রহিয়াছে। শিশু ইহাকে নিজের বলিয়া মনে করে না। অথচ ইহাও তাহারই সম্পদ। কিন্তু পিতা উহাকে শিশু পুত্রের হাতে এই জন্য দিতেছে না যে, সে ইহার মূল্য না বুঝিয়া বিনাশ করিয়া ফেলিবে। অতএব, তিনি ইহাকে শিশুর বিশেষ প্রয়োজনের সময়ের জন্য তাহারই পক্ষে নিজের হাতে রক্ষা করিতে- ছেন। কিন্তু নির্বোধ শিশু পিতার হস্তে রক্ষিত নিজের সম্পদকে নিজের মনে করে না। এইরূপে আমরাও নির্বোধি। ইহলোকে আমাদের সম্মুখে নগদ যাহাকিছু আছে কেবল উহাকে নিজের মনে করিতেছি। আর খোদার নিকট আমাদের জন্য যেসমস্ত নেয়ামত রক্ষিত আছে উহাকে যেন অপর কাহারও সম্পদ বলিয়া মনে করিতেছি। বন্ধুগণ! তাহাও আমাদেরই সম্পদ। কিন্তু যে পর্যন্ত আপনারা উহার মর্যাদাদান না করিবেন, সে পর্যন্ত উহা পাইবেন না। উহার মর্যাদা হইল, আল্লাহ্‌ পাকের নিকট উহা প্রার্থনা করুন। এমন কখনও সম্ভব নহে যে, আপনারা চাহেন বা না চাহেন, প্রার্থনা করেন বা না করেন, উহার প্রতি কোন মর্যাদা দান করেন বা না করেন, আল্লাহ্‌ তা'আলা জবরদস্তি করিয়া তাহা আপনাদের হাতে গুজিয়া দিবেন। এ সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন 3১8)4 12313 ১৫9 “তোমরা না চাহিলেও কি আমার নেয়ামতসমূহ আমি বলপূর্বক তোমাদের মাথায় চাপাইয়া দিব £ ' আল্লাহ্‌ তা'আলার প্রয়োজনই বা কি যে, তোমাদের অনিচ্ছা সত্বেও তোমাদের মাথায় তাহা চাপাইয়া দিবেন? আল্লাহ্‌ তা'আলার ভাগারে কি এ সমস্ত নেয়ামত রাখিবার স্থান নাই? কিংবা তাহা ভাগ্ডারে মওজুদ থাকিয়া কি পচিয়া যাইবে ? কখনও নহে। আল্লাহ্‌র নিকট স্থানেরও অভাব নাই এবং নেয়ামতসমূহ পচিয়া যাওয়ার মতও নহে। সুতরাং সাধনা ও প্রার্থনা ব্যতীত তাহা প্রাপ্ত হওয়ার আশাও নাই। অথচ প্রার্থনার পরে তাহা পাইতে বিলম্বও হইবে না। হাদীসে কুদ্‌সীতে বর্ণিত আছেঃ ১।_155 401 ৩৫%৪555 পু ৩ ৬2 505 খু আত 0০ তো অত ৬৪ “যে ব্যক্তি আমার দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি তাহার দিকে দুই বিঘত অগ্রসর হইয়া থাকি। আর যে ব্যক্তি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তাহার দিকে দুই হাত অগ্রসর হইয়া থাকি। আর যে ব্যক্তি আমার দিকে হাটিয়া অগ্রসর হয়, আমি তাহার দিকে দৌড়া- ইয়া অগ্রসর হইয়া থাকি।” অতএব, কি কারণে আমরা আল্লাহ্‌ তা'আলার দিকে অগ্রসর হওয়ার ইচ্ছাও করিতেছি নাঃ খোদার নিকট প্রার্থনা না করার ফল ঃ এক হাদীসে বর্ণিত আছে __ 45 ০ ঝ12৫ 21 ৬০. শথে ব্যক্তি জাল্লাহ্‌ তা'আলার নিকট প্রার্থনা করে না, আল্লাহ তাহার প্রতি রাগান্বিত হন” অন্যান্য মনিব-প্রভূর অবস্থা এই যে, তাহাদের নিকট প্রার্থনা করিতে থাকিলে বিরক্ত হন; বরং না চাইলেই সন্তুষ্ট থাকেন এবং প্রশংসা করিয়া বলেন £ অমুক ব্যক্তি খুবই নীরব। কখনও কিছু যাজ্জঞা করে না! পক্ষান্তরে মহাপ্রভু আল্লাহ্‌ তা'আলার নিকট না ড/ড/$,91110001109.00107.

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।