Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফানী ১৩৩ থাকে। কিন্তু তাহারা জানিতেও পারে না যে, কে তাহাদিগকে চালাইতেছে। তাহারা মনে করে, আমরা একাকীই চলিতেছি; কিন্তু তাহা ভুল। হযরত ওমর রাযিয়াল্লাহু আন্হ এই রহস্য উপলব্ি করিতে পারিয়াছেন যে, হুযুর (দেঃ)-এর যুগে তাহারই বরকতে ছাহাবায়ে কেরামের আমলে জ্যোতি বিকীর্ণ হইত। হুযূর (দঃ)-এর পরে আর সেই জ্যোতি ছিল না। যদিও বাহ্যদৃষ্টিতে পরে আমলের ভাণ্ডারে অনেক কিছু দেখা যায়, কিন্তু তাহাতে পূর্ববৎ জ্যোতি নাই। এই স্তুপীকৃত আমলের দৃষ্টান্ত এইরূপ মনে করুন__যেমন কোন ব্যক্তি হাজার হাজার ঝুড়ি পচা আমরূদ, আনার প্রভৃতি ফল নিয়া বাদশার সম্মুখে হাযির করিল। বাদশাহ কি পচা ফলের স্তুপটিকে শুধু ইহার বৃহত্ের প্রতি লক্ষ্য করিয়াই মর্যাদা দান করিবেন ? কখনই না। দুনিয়ার বাদশাহ্গণ পূর্ণ স্তুপটিকে পচা বলিয়া আমাদের মুখের উপর নিক্ষেপ করিবেন। এই কারণেই হযরত ওমর (রাঃ) হুযূর (দঃ)-এর পরবর্তী যুগে কৃত নিজের আমল সম্বন্ধে ভীত হইয়া বলিয়াছিলেন, সওয়াব তো দূরের কথা, আমি ইহাতেই রাষী আছি যে, উক্ত আমলের হিসাব হইতে অব্যাহতি দেওয়া হউক। কেননা, হিসাব যেন মুখে উল্টা নিপেক্ষ না করা হয়। হযরত ওমর (রাঃ)-এর হৃদয়ে পরকালের ভয় প্রবল ছিল এবং হযরত আবু মুসা (রাঃ)-এর মনে রহমতের আশা প্রবল ছিল। যখন হযরত ওমরের এবাদতের অবস্থাই এইরূপ ছিল যে, নিজের এবাদত কবুল হওয়া সম্বন্ধে নিশ্চিত ছিলেন না, যদিও বর্তমানকালের দয়া ও ক্ষমার দোহাই দিয়া উপদেষ্টাগণের মুখ বন্ধ করিতে প্রয়াস পায়, গোনাহের কার্যে এরূপ ভয় কেন মনে রাখে না যে, গোনাহের জন্য আমাদের শাস্তি হইতে পারে ? অতএব, বুঝা গেল, অপরিহার্যরূপে বিশ্বাস্য হওয়া সত্বেও আখেরাত সম্বন্ধ আমরা এতই অমনোযোগী যে, সে সম্বন্ধে কোন খবরই রাখি না। এইরূপে দুনিয়ার অস্থায়িত্ব দিবালোকের ন্যায় স্পষ্ট। কিন্তু ভুলেও আমা- দের মনে কল্পনা হয় না যে, একদিন আমরাও শেষ হইয়া যাইব। আখেরাতের জন্য সম্বল গ্রহণ সম্বন্ধে বেপরোয়া হইয়া থাকাই ইহার প্রমাণ। রেহান্-বন্ধক ছাড়াইবার চিন্তা নাই, খণ পরিশোধ করার চিন্তা নাই, ওয়ারিসদিগকে তাহাদের প্রাপ্য হক দেওয়ার ইচ্ছাও নাই, যেন তাহাদের কঞ্জ পরিশোধ করিয়া দেওয়াও আল্লাহ্‌র দায়িত্ব। মোটকথা, সকলেই যেন এক উদ্দেশ্যহীন কার্ষে লিপ্ত রহিয়াছে। কেহ অলঙ্কারের ধ্যানে আছে, কেহ বাড়ী-ঘর নির্মাণে ব্যস্ত আছে, কিন্তু কাহারও স্মরণে নাই যে, একদিন ইহলোক ছাড়িয়া আমাকে পরলোকে যাইতে হইবে। ইহা এমন একটি বিষয়বস্তু, যাহা বাস্তবিকপক্ষে প্রকাশ্য ও সুস্পষ্ট ; কিন্ত মনোযোগের অভাবে আমাদের নিকট দুর্বোধ্য হইয়া পড়িয়াছে। এই কারণেই আল্লাহ্‌ তা'আলা কোরআনের বিভিন্ন স্থানে বার বার আমাদিগকে সতর্ক করিয়া দিয়াছেন। তন্মধ্যে একটি ইহাও বটে; যাহা আমি এখন বর্ণনা করিতে ইচ্ছা করিয়াছি। আল্লাহ্‌র সমীপে দোঁআ করার প্রয়োজনীয়তা $ আল্লাহ্‌ বলেন, হে মানব! শ্রবণ কর, তোমাদের জন্য দুই প্রকারের বস্তু রহিয়াছে। এক প্রকারের বস্তু যাহী তোমাদের হাতে রহিয়াছে এবং যাহাকে তোমরা নিজের মনে করিয়া তৎ্প্রতি মন আকৃষ্ট করিয়া রাখিয়াছ__তাহা অবশ্যই ধ্বংস এবং বিলুপ্ত হইবে। দ্বিতীয় প্রকারের বস্তু, যাহা তোমাদের জন্যই আল্লাহ্‌ তা'আলার নিকট গচ্ছিত রহিয়াছে, তাহা চিরস্থায়ী; কিন্তু তোমরা তাহার প্রতি এত উদাসীন যেন তাহা তোমাদের নহে_-অপর কাহারও । ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।