Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-মুরাদ ৭ বন্ধুগণ! আপনারা শুনিয়া বিস্ময় বোধ করিবেন যে, আমার বর্তমান বয়স পঞ্চাশ বৎসরেরও অধিক। ইতিমধ্যে আমাকে বহু লেখাপড়ার কাজ করিতে হইয়াছে। কিন্তু অদ্যাবধি আমি কলম কাটিতে জানি না। কেননা, কলম কাটা আমি কোনদিন কাহারও নিকট হইতে শিখিয়া লই নাই। এমনি বাকা-টেড়াভাবে কাটিয়া কোনরূপে কাজ চালাইয়া থাকি। যখন এমন একটা ক্ষুদ্রতম কাজ ওস্তাদ ব্যতীত শিক্ষা করা যায় না, তখন ওত্তীদ বিহনে কোরআন শরীফের ন্যায় এমন একটা মহা আসমানী কিতাব শিখিয়া ফেলার দাবী নিতান্ত বাতুলতা ছাড়া আর কি হইতে পারে ? যাহারা এমন অর্থহীন দাবী করিয়া থাকেন, তাহারা আমার উপরোক্ত মন্তব্যের সার্থকতা এইরূপে পরীক্ষা করিয়া দেখিতে পারেন যে, প্রথমে একবার সমস্ত কোরআনের তরজমা নিজে নিজে পাঠ করুন। অতঃপর তাহা আবার বিজ্ঞ আলেমের নিকট পড়িতে আরম্ভ করুন। ইন্শাআল্লাহ্‌, ওস্তাদের অধ্যাপনা শ্রবণ করিয়া তিনি নিজেই নিজেকে অজ্ঞ বলিয়া স্বীকার করিবেন! আর ইহাও বুঝিতে পারিবেন যে, কেবল মেধাবী হইলেই চলে না। তাই আমি বলিতেছিলাম__কোরআনের মর্ম হৃদয়ঙ্গম করার জন্য প্রত্যেকটি মানুষের বিজ্ঞ আলেম হওয়া জরুরী নহে; বরং কোরআনের মর্মার্থ বুঝিবার জন্য অনেক সহজ পন্থাও রহিয়াছে, যাহা বিজ্ঞ আলেম হওয়া ছাড়াও লাভ হইতে পারে। কিন্তু আমার উপরোক্ত কথা হইতে কেহ এরূপ মনে করিবেন না যে, তরজমা পাঠ করা ভিন্ন খন কেহই কোরআনের বিষয়বস্ত হৃদয়ঙ্গম করিতে পারে না, তখন নিছক তেলাওয়াতে কোরআনে কোনই ফায়দা নাই। আসল কথা এই যে, এ কাজকেই অনর্থক ও বেকার বলা যায়ু, যাহাতে কোন উপকারিতা নাই। অথচ কোরআন তেলাওয়াতে যথেষ্ট উপকার আছে। কোরআন তেলাওয়াতের উপকারিতা $ কোরআন তেলাওয়াতে বহুবিধ উপকারিতা রহিয়াছে। প্রথম উপকারিতা কোরআন শরীফ বুঝিয়া তেলাওয়াত করিয়া তদনূযায়ী আমল করা। দ্বিতীয় উপকারিতা তেলাওয়াতের সওয়াব হাসিল করা । সুতরাং না বুঝিয়া তেলাওয়াতে কোন উপকারিতা নাই তখনই বলা যাইতে পারে, যখন কোরআন পাঠে কোন সওয়াবলাভ না হয়। না বুঝিয়া তেলাওয়াত করিলে সাওয়াব পাওয়া যাইবে কিনা তাহা হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসে অনুসন্ধান করুন! তিনি বলিয়াছেন ঃ “কোরআন তেলাওয়াতকারী প্রত্যেকটি হরফের বিনিময়ে ১০টি নেকী লাভ করিয়া থাকে । আমি বলিতেছি না যে, এ 0 1| একটি হরফ; বরং “আলিফ' একটি হরফ, ?১ “লাম” একটি হরফ এবং 2 “মীম একটি হরফ, অর্থাৎ, রো শব্দে তিনটি হরফ রহিয়াছে । কাজেই এই শব্দটি তেলাওয়াত করিলে মোট ৩০টি নেকী পাওয়া যাইবে। কোন কোন আলেম বলিয়াছেন £ এস্থলে হুযুর (দঃ)-এর উদ্দেশ্য এই যে, না শব্দ লিখিতে যে তিনটি হরফ -| *, (২ রহিয়াছে, উহাদের প্রত্যেকটিতে তিনটি করিয়া হরফ আছে সুতরাং এই শব্দে সর্বমোট নয়টি হরফ হয়। প্রত্যেক হরফে ১০টি নেকী পাওয়া যাইবে, এই হিসাবে '2| শব্দটি কেহ পাঠ করিলে তাহার আ'মলনামায় মোট নব্বইটি নেকী লিখিত হইবে। হুযুর (দঃ) প্রত্যেক হরফের নামের প্রথম অক্ষরটির উল্লেখ করিয়া অবশিষ্ট ছয়টি অক্ষর ধারণার উপর ত্যাগ করিয়াছেন! অবশ্য কোরআনের মর্ম অনুধাবনপূর্বক পাঠ করার অসংখ্য সওয়াবের তুলনায় ইহা অতি সামান্য । তথাপি ভাবিয়া দেখুন, না বুঝিয়া কোরআনের একটি শব্দ তেলাওয়াত ক্রিলেও নববইটি নেকী পাওয়া গেল। অথচ আমাদের খরচ হইল না কিছুই। এই নেকী? 0 বা এই জাতীয় 'হরূফে মুকাততাআত' অর্থাৎ, কতিপয় সুরার প্রথমে পৃথক ড্ডখখ.21170001109.0010

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।