Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ মাওয়ায়েষে আশ্রাফিয়া সওয়াবের উপযুক্ত হইব কিনা কে জানে? হুযুর (দঃ)-এর যুগে কৃত কার্যসমূহের সওয়াবের প্রত্যাশা তিনি তাহার আমলের প্রেক্ষিতে করেন নাই; বরং কেবল এই ভরসায় করিয়াছিলেন যে, হুযুর দেঃ)-এর সম্মুখে যেসমস্ত কাজ করা হইয়াছে, তাহার বরকতে উহা নির্ভুল এবং নিখুত হইয়া থাকিতে পারে। উহাতে খাটি নিয়ত এবং নূর হুযূর দেঃ)-এর বদৌলতেই আসিয়া থাকিতে পারে, এই কারণেই উহাতে সওয়াবের প্রত্যাশা দৃঢ়ভাবে করিয়াছেন। পক্ষান্তরে তাহার পরবর্তী- কালে কৃত কার্য সম্বন্ধে ভীত ও সন্ত্রস্ত ছিলেন। আল্লাহ্‌ তা'আলার নিকট তাহা কবুল হইয়াছে কি-না--কে জানে? কামেল লোকের প্রয়োজন 3 বাস্তবিকপক্ষে এ সমস্ত বিষয় হইতেই আমরা গাফেল রহিয়াছি এবং ইহা একটি সূক্ষ্ম বিষয়। আমরা ইহার খবরই রাখি না যে, আমাদের কৃত কার্যসমূহের মধ্যে কতক নিজের শক্তিবলে হইয়া থাকে এবং কতক আল্লাহ্‌ওয়ালাগণের দৃষ্টি ও তাওয়াজ্জোহ্র বরকতে হইয়া থাকে৷ এই মর্মেই মাওলানা রূমী (রঃ) বলিয়াছেন ঃ ৬০০ ৪1৮৯ ০০৭১59357৩০ ৮45১ ৮০ 55৪ “জ্ঞানী সঙ্গী ব্যতীত একাকী পথ চলিও না। বিশেষত মহববতের ময়দানে কামেল পীরের সাহচর্য ব্যতীত পা-ই বাড়াইও_না।” অর্থাৎ, বাতেনী রাস্তার জন্য কোন অভিজ্ঞ সাথী গ্রহণ কর। একাকী দুর্গম পথ অতিক্রম করার ইচ্ছা করিও না, উহা তুমি কখনও সাথী ভিন্ন একাকী অতিক্রম করিতে পারিবে না। এ কথার উপরে একটি সন্দেহের অবকাশ থাকে যে, কোন কোন আল্লাহ্‌- ওয়ালার কোন পীর-মুরশিদ ছিলেন না। তাহারা মুরশিদ ব্যতীতই খোদার নৈকট্য লাভ করিয়া- ছেন। ইহার উত্তরে মাওলানা বলিয়াছেন £ ১০ ০২১০ পিই ০৩৯ বি ১৪০৪০ ১০ 55০৯০ ৮৫১ 49০5 “যদিও কদাচিৎ কেহ একাকী এই পথ অতিক্রম করিয়া ফেলে, তবে বুঝিতে হইবে তাহার পাছেও কোন কামেল আল্লাহওয়ালা লোকের সাহায্য এবং দৃষ্টি ছিল।” অর্থাৎ, কচি যাহাদিগকে একাকী এই এশকের ময়দান অতিক্রম করিতে দেখা যায়, বাস্তবিক- পক্ষে তাহারাও একাকী এই পথ অতিক্রম করে নাই। একাকী উদ্দিষ্ট স্থানে গৌঁছিতে পারে নাই; বরং কোন কামেল পীরের অদৃশ্য সাহায্য এবং গোপন দৃষ্টির বরকতেই সে আল্লাহ্র নৈকট্য লাভের সৌভাগ্য অর্জন করিয়াছে। ১১০ অর্থাৎ, “কচিৎ' শব্দ যোগ করিয়া এ কথা বুঝাইয়াছেন যে, বাহ্যদৃষ্টিতেও দেখা যায় -_প্রেমের এই দুর্গম পথ অতি অল্প লোকেই একাকী অতিক্রম করিতে পারিয়াছে, আবার দুই- একজনকে যদিও একাকী পথ অতিক্রম করিতে দেখা যায়, তাহারাও প্রকৃত প্রস্তাবে একাকী চলে না; বরং তাহাদের পশ্চাতে কোন কামেল লোকের গোপন দৃষ্টি ও অদৃশ্য সাহায্য রহিয়াছে__ যদিও সে তাহা জানিতে পারে না যে, কে তাহার সাহায্য করিতেছে। যেমন, সূর্যের উত্তাপে ফল পাকিয়া থাকে, কিন্তু ভক্ষণকারী জানে না যে, ফলটি তাহার জন্য কে পাকাইয়াছে, কে প্রস্তুত করিয়াছে £ তরীকত-সূর্যের কিরণদীন $ এইরূপে প্রত্যেক যুগে আল্লাহ্‌র কোন খাছ বান্দা তরীকত জগতে সুর্যের ন্যায় হইয়া থাকেন। তাহার জ্যোতি বিকিরণে যুগের অধিবাসীবৃন্দ সাহায্য প্রাপ্ত হইয়া ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।