আল-ফানী ১৩১ আখেরাতের স্থায়িত্ের প্রতি উদাসীনতা 8 আখেরাতের স্থায়িত্ব যদিও চোখে দেখার বিষয় নহে, কিন্তু ইহা মুসলমানের বিশ্বাস্য বিষয়। বিশ্বাস্য বিষয়গুলির প্রতি অন্তরের অটল বিশ্বাস স্থাপন অপরিহার্য। কাজেই যাহা মনের মধ্যে দৃঢ়রূপে স্থাপিত থাকে, তাহা হইতে মনের সম্পর্ক শিথিল হওয়া উচিত নহে। কিন্তু আমাদিগকে যদি বলা হয়-_'তুমি মরিবে, খোদার সম্মুখে উপ- স্থাপিত হইবে! কবরের মধ্যে সওয়াল-জওয়াব হইবে! কিয়ামতের দিন আমলনামা সম্মুখে ধরা হইবে”, তখন কথাগুলি আমাদের নিকট স্বপ্ন বলিয়া মনে হয়। দুঃখের বিষয়, যাহা কাইফিয়ত- স্বরূপ দৃঢ়রূপে স্থাপিত থাকা উচিত ছিল তাহা স্বপ্নবৎ মনে হইতেছে। ইহার লক্ষণ এই যে, কোন উপদেষ্টা এ সম্বন্ধে উপদেশ দিতে আরন্ত করিলে তাহার সহিত জটিল তর্কের অবতারণা করা হয়। কেহ কেহ বা নির্বিকার চিন্তে বলিয়াই ফেলে ঃ ০0৯ 1১৯ ১১৯ এ ৪০7৪৩৮5352৮ 161 ৩১ কা “কোন চিন্তা নাই, এখন তো আরামে দিন কাটিতেছে; পরিণামের খবর খোদা জানেন।” যাহাদের অবস্থা অপেক্ষাকৃত ভাল, তাহারা উপদেষ্টার কথার উত্তরে বলে, মিঞা! আল্লাহ্ তা'আলার দয়া ও ক্ষমা অসীম । আখেরাতের চিন্তা করিয়া আমরা কি শেষ করিতে পারি ? আল্লাহ্ তাঁআলা নিজ দয়াগুণে আমাদের সমস্ত গোনাহ মাফ করিয়া দিবেন। এই ব্যক্তির উক্তি হইতে মনে হয়, পরলোকে আল্লাহ তাঁআলার বিভিন্নমুখী ক্ষমতার মধ্যে কেবল এক দিকই প্রকাশ পাইবে। অর্থাৎ, আল্লাহ্ তা'আলা ক্ষেত্রবিশেষে ক্ষমা করিবেন এবং ক্ষেত্রবিশেষে শাস্তিও প্রদান করিবেন। কিন্তু এই ব্যক্তি কেবল তাহার ক্ষমাগুণের প্রতিই লক্ষ্য করিতেছে_ শাস্তি প্রদানের ক্ষমতার প্রতি তাহার লক্ষ্যই নাই। কেন বন্ধু! আল্লাহ্ তা'আলা ক্ষমা করিয়া দিবেন বলিয়া আশা করিতেছেন, তিনি কোন অপরাধে শাস্তিও প্রদান করিতে পারেন এই ভয় কেন মনে আসে না? ইহাও তো সম্ভব যে, ক্ষমা না করিয়া দোষখে নিক্ষেপ করিতে পারেন। অথচ ছাহাবায়ে কেরামের অবস্থা এরূপ ছিল যে, দিবারাত্র আল্লাহ্র এবাদতে মশগুল থাকিয়া আল্লাহ্র আযাবের ভয়ে জড়সড় হইয়া থাকিতেন। একদা হযরত ওমর (রাঃ) হযরত আবু মুসা আশ্আরী (রাঃ)-কে জিজ্ঞাসা করিলেন, “তুমি কি পছন্দ কর যে, আমরা হুযুরে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যত কাজ করিয়াছি উহার সওয়াব আমরা নিবিদ্বে প্রাপ্ত হই, আর তাহার পরে যাহা করিয়াছি, সেগুলি সম্বন্ধে আমাদের কোন নিকাশই না হয়। হযরত আবু মুসা আশ্আরী (রাঃ) বলিলেন ঃ “আমি তো মনে করি, হুযুরের দেঃ) সম্মুখে আমরা যাহা করিয়াছি-_ তাহারও পুরাপুরি সওয়াব প্রাপ্ত হইব এবং তাহার পরে যাহা করিয়াছি__উহারও সওয়াব প্রাপ্ত হই। কেননা, তাহার পরেও তো আমরা বহু কাজ করিয়াছি, তাহা বিফলে যাইবে কেন ? তাহার এই উক্তি নিভুলও বটে; কেননা, ছাহাবায়ে কেরাম (রাঃ)-এর দিখ্থিজয়ী যুদ্ধ-বিগ্রহ হুযুরের (দঃ) পরেই অধিক হইয়াছিল। হযরত ওমর রাযিয়াল্লাহু আনহুর যুগে ইসলামের বিজয়াভিযান যত দূর- দূরান্তে ছড়াইয়া পড়িয়াছিল, তৎপূর্বে এত দেশ বিজয় আর কখনও হয় নাই। এতদ্সত্বেও তিনিঃবলিলেন £ “ভাই, আমি ইহাই ভাল মনে করি যে, হুযূরের সম্মুখে আমরা যত কাজ করিয়াছি, কেবল তাহাই নিরাপদে থাকুক এবং আমরা উহার সওয়াব প্রাপ্ত হই; আর তীহার পরে যাহা করিয়াছি__তাহাতে কোন হিসাব-নিকাশ না হইয়া কেবল আমাদিগকে পাপে- পুণ্যে সমানে সমান ছাড়িয়া দেওয়া হউক। তাহাই আমাদের পক্ষে যথেষ্ট । হিসাব করিলে আমরা ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।