Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১৩০ মাওয়ায়েষে আশ্রাফিয়া দেখুন, বাদশাহ যদি কোষাগার কোষাধ্যক্ষের হাতে সোপর্দ করিয়া দেন এবং কোবাধ্যক্ষের এই জ্ঞান আছে যে, বাদশাহের কোষাগার আমার নিকট আমানতম্বরূপ অর্পণ করা হইয়াছে, কয়েকদিন পরেই ফেরত নেওয়া হইবে, তখন তাহার নিকট যে ইহা আমানতন্বরূপ রাখা হইয়াছে, একথা বিস্মৃত না হওয়া তাহার কর্তব্য! কোন কোষাধ্যক্ষ কোষাগারকে নিজের সম্পত্তি মনে করিয়া প্রকৃত মালিকের ন্যায় উহা ব্যয় করিলে নিশ্চয়ই সকলে তাহাকে বোকা বলিবে। এইরূপে দুনিয়ার অস্থায়িত্বের কথা ভুলিয়া যাওয়া বিবেক অনুযায়ী মহাভুল। কিন্তু স্বভাব চায় মানুষ তাহা ভুলিয়া থাকুক। কেননা, দুনিয়ার অস্থায়িত্ব বার বার দেখিতে দেখিতে মানুষ তাহাতে অভ্যস্ত হইয়া পড়ে। আর যে বস্তু অভ্যাসগত হইয়া দাড়ায়, স্বভাব তাহা হইতে অমনোযোগী ও অসতর্ক হইয়া পড়ে । শরীঅত এক্ষেত্রেও উভয়ের মধ্যে সমতা স্থাপন করিয়াছে এবং উভয়ের প্রতি লক্ষ্য রাখিয়াছে। অর্থাৎ, অমনোযোগী হওয়াতে তেমন দোষ নাই, তবে এতটুকু অমনোযো- গিতা অবশ্যই অনুমোদনীয় নহে, যাহাতে বিবেকের যুক্তিসমূহের প্রতি আদৌ লক্ষ্য করা না হয়। দুনিয়ার অস্থাযিত্ব হইতে কিছুমাত্র অমনোযোগিতা না হইলেও আবার মানুষ সম্পূর্ণরূপে বেকার হইয়া যাইবে । কেননা, যাহার সম্মুখে সর্বদা মৃত্যু দণ্ডায়মান থাকে, সে কোন কাজই করিতে পারে না। কিন্তু এই অমনোযোগিতারও সীমা আছে। উহার বাহিরে স্বভাবের আকাঙ্ক্ষার দৌড় শেষ হইয়া যায়। উক্ত সীমা এই যে, পার্থিব জীবনের শৃঙ্খলা বিধানের জন্য দুনিয়ার অস্থায়িত্ব সম্বন্ধে যতটুকু অমনোযোগী থাকা প্রয়োজন তাহা অবশ্য দূষণীয় নহে। কিন্তু এতটুকু অমনো- যোগিতা কখনই অনুষোদনীয় নহে, যাহাতে বিবেকের যুক্তি সম্পূর্ণবূপে প্রত্যাখ্যাত হইয়া যায়। অর্থাৎ, দুনিয়ার সহিত অন্তরের এমন প্রগাট সম্পর্ক স্থাপন করে, যাহাতে মনে হয়, সে যেন ইহলোকেই থাকিবে! দুনিয়ার সহিত প্রগাঢ় সম্পর্ক স্থাপনকারীকে সেই মুসাফিরের সঙ্গে তুলনা করিতে পারেন, যে ব্যক্তি হোটেল বা মুসাফিরখানার সহিত মনকে আকৃষ্ট করিয়া শুধু একটি রাত্রি যাপনের উদ্দেশ্যে তথায় সুরম্য অট্টালিকা নির্মাণ করে এবং উদ্যান রচনা আরম্ত করিয়া দেয়, এরূপ ব্যক্তিকে সকলে বোকা ছাড়া আর কিছুই বলিবে না। কেননা, সে ব্যক্তি একটি রাত্রি যাপনের উদ্দেশ্যে হোটেলে স্থায়ী বাসস্থানের উপযোগী আসবাবপত্র ও সরঞ্জামাদি সংগ্রহ করিতেছে। বস্তৃত দুনি- য়ার অস্থায়িত্বের প্রতি অমনোযোগী হওয়া মূলত দূষণীয় নহে, কিন্তু তাহা সীমা অতিক্রম করা বিশেষ আপত্তিকর আমাদের অবস্থা সেই চামারের ন্যায় বটে। এক ব্যক্তি তাহাকে জুতার ঘা মারিলে সে বলিল £ “আর একবার মারিয়া দেখ না?” লোকটি আবার এক ঘা বসাইয়া দিলে মুচি আবার বলিল ঃ “আবার মার না দেখি ৮ এইরূপে লোকটি জুতা মারিতেই থাকিল এবং চামার প্রত্যেকবার সেই একই কথা বলিতে থাকিল। এইরূপে আমরাও দিবারাত্র দুনিয়ার অস্থায়িত্বের ঘটনাবলী দেখি- তেছি। কিন্তু নিজের অস্থায়িত্বের কথা ভুলিয়াই রহিয়াছি, যেন অবস্থার ভাষায় আমরা প্রকাশ করিতেছি_- “আবার আসুক না মৃত্যু, আবার আসুক না প্লেগ।” ৮ বন্ধুগণ! প্রত্যক্ষ দর্শনের চেয়ে অধিক আর কি হইতে পারে? প্রত্যক্ষ দর্শন করিয়াও যখন আমাদের অমনোযোগিতা দূর হইল না, তবে আর কখন দূর হইবে? ফলকথা, দুনিয়ার অস্থায়িত্ব হইতে আমরা গাফেল রহিয়াছি। অথচ দুনিয়ার অস্থাযিত্বের নিদর্শন প্রত্যক্ষ দৃষ্ট বিষয় বটে। ডডখ্.21110001109.0010

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।