আল-ফানা ১২৯ অনুবাদ হইতেই বুঝিতে পারিয়াছেন যে, আল্লাহ্ তাআলা এখানে কোন জটিল এবং দুর্বোধ্য বিষয়ের কথা বলেন নাই; বরং ইহা অতি সহজ এবং সরল বিষয়। কিন্তু পরিভাষার পরিপ্রেক্ষিতে বিষয়টি তত সহজ নহে। কেননা, বাস্তবিকপক্ষে ইহা একটি অতি উচ্চাঙ্গের বিষয়। কিন্তু আমরা উহাকে গভীরভাবে অনুধাবন করি না বলিয়া সহজ মনে হইতেছে মোটকথা, সহজবোধ্য হওয়ার পরিপ্রেক্ষিতে সরলও বটে। কিন্তু আজকাল নিতান্ত মামুলি এবং মর্যাদাহীন কথাকে সরল আখ্যা দেওয়া হয়। অতএব, এই অর্থে কোরআনের কোন একটি কথাও সরল নহে, প্রত্যেকটি বিষয়ই মর্যাদাসম্পন্ন এবং উচ্চ শ্রেণীর। অবশ্য দ্বিতীয় অর্থ__ অর্থাৎ, স্পষ্ট ও জটিলতাবিহীন এবং সহজ হওয়ার দিক দিয়া কোরআনের বিষয়বস্তগুলিতে আমরা গভীরভাবে চিন্তা করিয়া বুঝিতে চেষ্টা করি না বলিয়া আমাদের নিকট অস্পষ্ট মনে হইতেছে এবং উহার সহিত আমাদের কোন সম্পর্ক নাই বলিয়া বুঝা যায়। কোরআনের বিষয়বস্তৃগুলি অতিশয় মর্যাদাসম্পন্ন এবং উচ্চ শ্রেণীর হওয়া সত্বেও আজকাল লোকে উহার প্রতি বিশেষ মর্যাদা বা গুরুত্ব প্রদান করে না! অধিক শ্রবণ এবং দর্শনের ফল ৪ গুরুত্ব এবং মর্যাদা প্রদান না করার একটি কারণ__অধিক শ্রবণ এবং অধিক দর্শন। রীতি আছে-_-কোন বিষয়কে বার বার শ্রবণ করিলে বা বার বার দর্শন করিলে উহা স্বভাবগত হইয়া দাড়ায় এবং উহার মর্যাদা হাস পায়! অতঃপর এই কথাটিকেই যদি কেহ গুরুত্বের সহিত বর্ণনা করে, তখন বিস্ময় বোধ হয় এবং এরূপ মনে হয় যে, ইহা কোন একটি নৃতন বিষয় বর্ণনা করা হইতেছে। এই ব্যাপারে মানুষ কিছুটা অক্ষমও বটে। কিন্তু আল্লাহ্ তা'আলা মানুষকে জ্ঞান দান করিয়াছেন, স্বভাবও দান করিয়াছেন। সুতরাং যদি জ্ঞান এবং স্বভাবের মধ্যে কোন বিষয়ে বিরোধ ঘটে, তখন শরীঅতের শিক্ষানুযায়ী আমল করা উচিত। কেননা, শরীঅতের শিক্ষায় বিবেক এবং স্বভাব উভয়ের প্রতিই লক্ষ্য রাখা হইয়াছে। যেমন, কোন বন্ত হারাইয়া গেলে যদি মনে কষ্ট হয়, তখন বিবেক বলে, “দুঃখ করিও না, দুঃখ করিলেও ইহা আর ফিরিয়া পাওয়া যাইবে না, কাজেই দুঃখ করা বৃথা 1” পক্ষান্তরে স্বভাব চায়, দুঃখ করা হউক। কিন্ত একটি অবাস্তব কথার উপর ভিন্তি করিয়াই স্বভাবের এরূপ আকাঙ্ক্ষা হইয়া থাকে। তাহা এই যে, “বস্তুটি আমা হইতে বিচ্ছিন্ন কেন হইল?” ইহা অবাস্তব কথা এই জন্য যে, স্বয়ং তোমার অস্তিত্ই তো তোমার অধিকারে নহে। তোমাদের যদি নিজেদের উপরই অধিকার থাকিত, তবে কেহই পীড়িত কিংবা অভাবগ্রস্ত হইত না। কিন্তু মানুষের অস্তিত্বে দিবারাত্র যেসমস্ত পরিবর্তন ঘটিয়া থাকে, তাহাতে বুঝা যায়, মানুষ স্বাধীন নহে; বরং অপর কোন শক্তির অধীনে রহিয়াছে। অতএব, সে যখন নিজের অস্তিত্ব সন্বন্ধেও স্বাধীন নহে, তবে অন্যান্য বস্তৃতে অনর্থক হস্তক্ষেপ করার কি অধিকার আছে? অতএব, স্বভাবের এই অনধিকার চর্চা বিবেকবিরোধী হইয়াছে বলিয়া বিবেক তাহা রহিত করিয়া দিয়াছে। শরীঅতের উত্তম ব্যবহারের প্রতি লক্ষ্য করুন-_দুই দিকই রক্ষা করিয়াছে। অর্থাৎ, স্বভাবের আকাঙ্ক্ানুযায়ী দুঃখ কর, বাধা নাই; কিন্তু উহাকে প্রবল করিও না। এখানে শরীঅত স্বভাবের এবং আকাঙ্্ষার প্রতিও লক্ষ্য রাখিয়াছে এবং বিবেকের যুক্তিও রক্ষা করিয়াছে। দুনিয়ার অস্থায়িত্ব হইতে অমনোযোগিতা £ এইরূপে অদ্যকার আলোচ্য বিষয়ে বিবেক বলে, দুনিয়ার অস্থায়িত্ব সর্বদা চিন্তার খোরাকরূপে সম্মুখে থাকা আবশ্যক। কখনও উহা হইতে অমনোযোগী হওয়া উচিত নহে। কেননা, বাস্তবিকপক্ষে দুনিয়া যখন স্থায়ী নহে; বরং ক্ষণভঙ্গুর, তখন উহা ভুলিয়া দুনিয়াতে মগ্ন হওয়া মহাভুল। ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।