১২৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া “উহার অপরূপ সৌন্দর্য মন-প্রাণকে সতেজ করিয়া রাখে__বহিরাকৃতি দর্শকদিগকে বর্ণ দ্বারা এবং মর্ম উপলব্ধিকারীগণকে স্বীয় সুগন্ধি দ্বারা” এই কারণেই কেহ কেহ কোরআন শরীফকে বৃষ্টির সহিত তুলনা করিয়াছেন। কেননা, বৃষ্টি হইতে প্রত্যেক প্রকারের ভূমি নিজ নিজ শক্তি অনুসারে সরসতা ও সতেজতা লাভ করিয়া থাকে। এই গুণটি যেমন কোরআন শরীফের মধ্যে রহিয়াছে, তদ্রুপ কোরআনের প্রচারক রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও রহিয়াছে। এইরূপে হাদীস শরীফের শিক্ষণীয় বিষয়- গুলির অবস্থাও কোরআনের বিষয়গুলির অনুরূপ। কেননা, হাদীস শরীফও কোরআনের ন্যায় আল্লাহরই ওহী; তবে ইহাদের মধ্যে পার্থক্য শুধু এতটুকু যে, কোরআনকে “ওহীয়ে মতলু' বলা হয় যোহা শব্দ ও বাক্যসহ অবতীর্ণ হইয়াছে এবং নামায ইত্যাদিতে হুবহু পাঠ করা হয়) এবং হাদীসকে “ওহীয়ে গায়রে মতলু' বলা হয়। অর্থাৎ, শব্দ ও বাক্য ব্যতীত ভাব ও বিষয়বস্তু হিসাবে অবতীর্ণ হইয়াছে নামীয ইত্যাদিতে পঠিত হয় না।) সুতরাং কোরআনের ন্যায় হাদীস শরীফের বিষয়গুলিও নিজে বুঝা এবং অপরকে বুঝান খুবই সহজ । কেন সহজ হইবে নাঃ ইহা এমন মহাশক্তিমানের কালাম, যাহার পক্ষে সমস্ত জটিলকে সহজ করিয়া দেওয়া অতি সহজ অতএব, কোরআন এবং হাদীস সহজবোধ্য হওয়া বিচিত্র কিছুই নহে। অবশ্য কোরআন উপদেশ গ্রহণ হিসাবে সর্বশ্রেণীর লোকের জন্য সহজবোধ্য; কিন্তু উহা হইতে শরীঅতের বিধানসমূহ আবিষ্কারের ব্যাপার শুধু মুজ্তাহিদগণের কাজ। এই কারণেই ১১১ “আমি উহাকে সহজ করিয়াছি'-এর সঙ্গে ১৫২ 'উপদেশ গ্রহণের জন্য কিংবা ১৬১3 'যেন আপনি মানুষকে বেহেশতের সুসংবাদ এবং দোযখের ভীতি প্রদর্শন করিতে পারেন” বলা হইয়াছে । আর উপদেশ ছাড়া কোন কোন বিষয়ে বিশেষ সম্প্রদায় (মুজ্তাহেদীন) এর জন্য ১৮355 “তাহা হইতে শরীঅতের বিধান আবিষ্কার করিবেন' বলা হইয়াছে। অদ্যকার আলোচ্য আয়াতটি উক্ত সহজবোধ্য ও উপদেশ সম্বলিত আয়াতসমূহের অন্যতম । এই আয়াতটির মর্ম গভীরভাবে অনুধাবন করিলে আমাদের এক বিরাট ভুলের অপনোদন হইয়া যাইবে। চিন্তা না করার ফলঃ ১১. অর্থাৎ গভীর চিন্তার কথা আমি এই জন্য উল্লেখ করিলাম যে, শরীঅতের তাঁলীম সহজবোধ্য হওয়া সত্বেও আমাদের নিকট দুর্বোধ্য থাকার.কারণ হইল আমরা উহাতে গভীরভাবে চিন্তা করি না! বস্তৃত গভীর চিন্তা না করার ফলে তো অনেক দুনিয়াবী অনুভবনীয় বিষয়ও দুর্বোধ্য হইয়া দীড়ায়। জ্ঞানগর্ভ বিষয়সমূহের তো কথাই নাই। জ্ঞাতব্য বিষয়সমূহের সহিত যখন আমলের সরাসরি সম্পর্ক রহিয়াছে, তখন গভীর চিন্তার দ্বারা উহা ভালরূপে হৃদয়ঙ্গম না করিলে কাজ চলিবে কিরূপে £ কিন্তু অনুভবনীয় বিষয়সমূহেও যদিও উহাদের সম্পর্ক অনুভবশক্তির সঙ্গেই আছে, তথাপি গভীর চিন্তার প্রয়োজন রহিয়াছে। চিন্তার অভাবে অনেক সময় সাংঘাতিক রকমের ভুল হইয়া যায়। অদ্যকার আলোচ্য বিষয়টির প্রতি লক্ষ্য করুন, গভীর চিন্তা করেন নাই বলিয়া ইহা আপনাদের নিকট দুর্বোধ্য হইয়া পড়িয়াছে। আয়াতটির অনুবাদ এই-__আল্লাহ্ তা'আলা বলেন £ “তোমাদের নিকট যাহাকিছু আছে তাহা নিঃশেষিত এবং বিলুপ্ত হইয়া যাইবে!” ইহা প্রথম বাক্যের অনুবাদ । পরবর্তী বাক্যটি ইহারই পরি- পূরণের জন্য বলা হইয়াছে ঃ “যাহা আল্লাহ্ তা'আলার নিকট রহিয়াছে তাহা চিরস্থায়ী 1” ড্ডখ্৮.21110001109.0010
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।