Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া থাকিবে। কেহ মনে করিতে পারেন, মৃত্যুর ধ্যান করিলে উহাতে মন ভীত হইবে এবং ঘাবড়াইয়া যাইবে। তজ্জন্য এই উপায় অবলম্বন করিবেন; মন ঘাবড়াইতে আরম্ভ করিলে খোদার রহমতের কথা স্মরণ করিবেন এবং একথা চিন্তা করিবেন যে, বান্দাকে আল্লাহ্‌ তা'আলা এত ভালবাসেন যে, মাতাও তাহার শিশুকে তত ভালবাসেন না। সুতরাং তাহার নিকট যাইতে ভয় করিবার বা ঘাবড়াইবার কিছুই নাই। এরূপ ধ্যানের পরেও যদি কোন সময় দুনিয়ার প্রতি অন্তরে আগ্রহ উৎপন্ন হইয়া গোনাহের কাজ করিবার ইচ্ছা হয় এবং কোন পাপ কার্য অনুষ্ঠিত হইয়া যায়, তবে উক্ত পাপ কার্য হইতে তওবা করিয়া পুনরায় নৃতনভাবে চিন্তা আরম্ত করিয়া দিন। তওবাকে পূর্ণাঙ্গ করিবার জন্য ইহাও আবশ্যক যে, কাহারও কোন হক দেনা থাকিলে অতিসত্বর উহা পরিশোধ করিয়া ফেলুন। ইহাতে ইন্শাআল্লাহ্‌, সমস্ত গোনাহ মাফ হইয়া যাইবে। অতঃপর ইন্শাআল্লাহ্‌, আপনারা পরলোকের অনন্ত শান্তি ও আনন্দ ভোগ করিতে থাকিবেন। আখেরাতের আগ্রহ অন্তরে উৎপন্ন হওয়ার জন্য আমি “শওকে ওয়াতান” নামে একটি কিতাব রচনা করিয়াছি, তাহা পাঠ করিলে বিশেষ উপকৃত হইবেন। অদ্যকার পূর্ণ বক্তব্যের সারমর্ম এই হইল যে, সংসারাসক্তি একটি মারাত্মক ব্যাধি। ইহার এক- মাত্র উষধ মৃত্যুর ধ্যানকালীন ভয় হইতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ্‌ তা'আলার রহমত স্মরণ করা এবং আখেরাতের আকর্ষণ শক্তিশালী করার জন্য “শওকে ওয়াতান” নামক কিতাবটি পাঠ করা। এখন আমি আমার বক্তব্য শেষ করিতেছি, আশা করি প্রত্যেকে নিজের আভ্যন্তরীণ ব্যাধি সম্বন্ধে সজাগ হইয়াছেন। উহা অতিসত্বর দূরীভূত করিয়া দিন এবং আল্লাহ্‌ তা'আলার সমীপে দোঁআ করুন, তিনি যেন সাহস প্রদান করেন। _ পরখ ৩৩ খা এ _ ৪০ £ থানাভুন শহর, মুঙ্সী আকবর আলী ছাহেবের বাড়ী ১৩৩০ হিজরী, ১১ই শাবান ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।