মাতাউদ্দুনিয়া ১২৫ এমতাবস্থায় বলিয়া ফেলা বিচিত্র নহে যে, “বেহেশতের সেসমস্ত নেয়ামত তুমিই গ্রহণ করিও ; আমার খাদ্য এখানে আনিয়া দাও, সর্বাগ্রে ক্ষুধার জ্বালা নিবারণ করি” কিন্তু শায়খ ছাহেবের স্ত্রীর অবস্থা এইরূপ ছিল যে, তাহার নিকট অলঙ্কার-পত্র আর কি থাঁকিবে? কেবলমাত্র এক ছড়া টাদির হার ছিল, তাহাও এই উদ্দেশ্যে রাখা হইয়াছিল যে, পুত্র মাওলানা রুকৃনুদ্দীনের বিবাহে দুই-চারি জন মেহমান আসিলে উহা বিক্রয় করিয়া দুই-এক বেলা তাহাদের মেহমানদারী চলিবে। কিন্তু হযরত শায়খের নিকট এই সামান্য অলঙ্কারটুকুও অপছন্দনীয় ছিল, কাজেই তিনি সর্বদা উহা হাতছাড়া করিয়া ফেলার জন্য বিবি ছাহেবাকে তাগাদা করিতেন। বিবি ছাহেবা তখন উপরোক্ত কারণ দর্শাইতেন। দেখুন, কেমন আল্লাহ্র বাদী! তবুও একথা বলেন নাই যে, “আমার নাকে- কানেও ও সামান্য কিছু অলঙ্কার থাকা দরকার, আমি তো মেয়ে মানুষ ।” সোব্হানাল্লাহ্! কেমন অল্পে তুষ্ট এবং সহিষ্ণু ছিলেন তাহারা । এ সমস্ত মহামানব এই কারণে এত দুঃখ-কষ্ট অন্্রান-বদনে সহ্য করিতে পারিতেন যে, তাহারা দুনিয়াকে নিজেদের স্থায়ী বাসস্থান মনে করিতেন না এবং এই জন্যই কোন সময় কোন কিছু ক্ষতি হইয়া গেলে তজ্জন্য তাহারা বিন্দুমাত্র চিন্তা করিতেন না। বস্তুত আশা ও আকাঙ্ক্ষার বিপরীত কিছু ঘটিলেই মানুষের মনে দুঃখ ও চিন্তা হয়। সুতরাং যে ব্যক্তি কোন বস্তু সন্বন্ধে এরূপ আশা পোষণ করে যে, ইহা কখনও আমার হস্তচ্যুত হইবে না, হাতছাড়া হইলে সেই বস্তুর জন্যই দুঃখ হইতে পারে। অন্যথায় কোনই চিন্তা হওয়া উচিত নহে। তবে হা, অধিকৃত কোন বন্ত হাতছাড়া হইলে স্বভাবত একটু চিন্তা হয় বৈকি? তাহা সম্পূর্ণ স্বতন্ত্র কথা, আমি অধীরতা ও অস্থিরতামূলক চিন্তা হইতে বারণ করিতেছি। দুনিয়াকে নিজের বাসস্থান বলিয়া যাহারা মনে করে এবং যাহারা মনে করে না তাহাদের মধ্যে ইহাই হইল পার্থক্য। এই মর্মে আল্লাহ্ তা'আলা বলেনঃ ০ এট ক ৪১৬ ০৪ (8 হল 60০ 05 ৪৩ ০ তা 855 131 উপরোক্ত বর্ণনা হইতে সম্ভবত আপনারা বুঝিতে পারিয়াছেন যে, যাবতীয় অনর্থের মূল দুনি- য়ার প্রতি আসক্তি ও অনুরাগ, উহা অন্তর হইতে বাহির করিয়া ফেলা আবশ্যক। দুনিয়ার মহব্বত কমাইবার উপায় ঃ উহার পন্থা এই যে, অধিক পরিমাণে আখেরাতের কথা স্মরণ করুন, তাহাতেই দুনিয়ার মহববত অন্তর হইতে দূরীভূত হইবে। আবার আখেরাতের নেয়া- মতের তের প্রতি . মহব্বত, এবং তথাকার শাস্তির ভয় এইরূপে হৃদয়ে উৎপন্ন করুন যে, নির্জন স্থানে বসিয়া চিন্তা করুন, আমাকে মরিতে হইবে এবং আল্লাহ্র সামনে উপস্থিত হইতে হইবে। অতঃপর একদিন যাবতীয় কাজ-কর্মের নিকাশ দিতে হইবে। যদি নিকাশের অবস্থা ভাল হয়, তবে বহু উচ্চস্তরের নেয়ামতসমূহ পাওয়া যাইবে। অন্যথায় ভীষণ শাস্তি ভোগ করিতে হইবে। আর নফসকে বলুন, হে নফস! তোমাকে এই দুনিয়া ত্যাগ করিয়া পরজগতে গমন করিতে হইবে। কবরে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হইবে ভাল উত্তর দিতে পারিলে তোমার ভাগ্যে অনন্ত শান্তি আছে, অন্যথায় অনন্তকালের জন্য কষ্ট ভোগ করিতে হইবে। অতঃপর কিয়ামতে তোমাকে পুন- রায় হাশরের মাঠে যাইতে হইবে। তথায় সেদিন আমলনামাসমূহ উড়াইয়া দেওয়া হইবে। যোহা নিজ নিজ হাতে যাইয়া পড়িবে ।) তোমাকে পুলসেরাত অতিক্রম করিতে হইবে । অতঃপর তোমার সম্মুখে হয়তো বেহেশত হইবে অথবা দোযখ হইবে। এইরূপে প্রত্যহ চিন্তা করিতে থাক, ইহাতেই আখেরাতের সহিত মনের সম্পর্ক ঘনিষ্ঠ হইয়া উঠিবে এবং দুনিয়ার মহববত ক্রমশ কমিতে ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।