Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া আমাদের অবস্থা এইরূপ-_বিশেষত মেয়েদের অবস্থা; সেলাইর কাজে লিপ্ত হইলে নামাযের চিন্তাও থাকে না৷ এইরূপে দুনিয়ার যাবতীয় কাজে মগ্ন হইলে"বুঝা যায় যে, তাহারা ধর্ম-কর্মের কোন খবরই রাখে না এবং ধর্ম-কর্মের প্রতি তাহারা কোনই গুরুত্ব প্রদান করে না। আফসোস, ধর্ম কি এতই অবহেলার বস্ত £ এরূপ আচরণ দুনিয়ার কাজে করিলেই সঙ্গত হইত। কবি কেমন সুন্দর বলিয়াছেন ঃ ০৮৭ ০21 1৮৪০৪ 04০5 বলি _ ৩১ ০৪৪7১ ০৯ 0857 ৮ ১২১৭৪১০৬৯55 ০০ ডলিই - ৩৮০ ১১৫৩১ ৭5 ০৯০১৩ 7৪ “ধর্মের চিন্তা কর, ইহাই প্রকৃত চিন্তা, ইহার সম্মুখে অন্যান্য চিন্তা কিছুই নহে। দুনিয়ার চিন্তা করিও না, ইহা নিষ্ষল, দুনিয়াতে কেহই কোনদিন তৃপ্ত হইতে পারে নাই।” বাস্তবিকপক্ষে দুনিয়ার চিন্তার অবস্থা যেন স্বপ্নের চিন্তা । স্বপে যদি কাহাকেও সাপে দংশন করে, তৎক্ষণাৎ ভীত-চকিত হইয়া তাহার নিদ্রা ছুটিয়া যায় এবং দেখিতে পায়, কোমল “জাজীমণযুক্ত পালক্কের উপর শায়িত রহিয়াছে, বিরাট অট্টালিকা, চতুর্দিকে লোকজন মস্তক অবনত করিয়া তাহাকে নমস্কার করিতেছে। এমতাবস্থায় তাহার হৃদয়ে স্বপ্নযোগে সর্প দংশনের চিন্তা থাকিবে কি? কখনই থাকিবে না। অনুরূপভাবে ইহজগতের আনন্দও স্বপ্নের আনন্দেরই সমতুল্য ৷ মনে করুন, কোন ব্যক্তি স্বপ্নে দেখিল সে রাজসিংহাসনে সমাসীন, একটু পরেই নিদ্রা ভাঙ্গিয়া গেল, দেখিতে পাইল তাহার চতুদিকে হাতকড়া হস্তে পুলিসের সারি দণ্ডায়মান, তাহাকে বন্দী করিয়া জেলখানাভিমুখে লইয়া যাইতে প্রস্তুত হইয়া রহিয়াছে। এমতাবস্থায় স্বপ্নে দৃষ্ট রাজত্বে সে আনন্দিত হইতে পারিবে কি? কখনই নহে। দুনিয়ার চিন্তা এবং আনন্দের অবস্থাও ঠিক এইরূপই মনে করিবেন। খোদার দরবারে যদি আনন্দের সহিত গমন করিতে পারিল, তবে ইহজগতের সারাজীবনের চিন্তা বা দুঃখ-কষ্ট কিছুই নহে। পক্ষান্তরে যদি বিষপ্ন এবং চিন্তিত অবস্থা আল্লাহ্‌র দরবারে উপস্থিত হইল, তবে ইহ- জগতের সারা জীবনের আনন্দ এবং আহ্লাদ সবই মাটি! কিন্তু পরিতাপের বিষয়, আপনারা এই স্বপ্নবৎ দুঃখ-কষ্ট এবং আনন্দকে সত্যিকারের দুঃখ-কষ্ট ও আনন্দ মনে করিতেছেন। ইহার কারণ তাহাই, যাহা অদ্যকার সভায় আমার আলোচ্য বিষয়। অর্থাৎ, আপনারা দুনিয়াকে নিজেদের স্থায়ী বাসস্থান মনে করিয়া রাখিয়াছেন। ছাহাবায়ে কেরাম (রাঃ) কখনও তাহা মনে করেন নাই। কাজেই তাহাদের মধ্যে অহংকার ছিল না, আস্ফালন ছিল না এবং তাহারা কোন মানুষকে ভয়ও করিতেন না। কেননা, তাহারা আল্লাহ্‌ তা'আলার প্রতি আসক্ত ও অনুরক্ত ছিলেন, সদাসর্বদা মৃত্যুর জন্য প্রতীক্ষমাণ থাকিতেন। ছাহাবায়ে কেরাম তো অনেক উচ্চ স্তরের লোক, ওলীআল্লাহগণের অবস্থাও তদ্রুপই হইয়া থাকে। হযরত শায়খ আবদুল কুদ্দুস গঙ্গোহী (কুদ্দেসা সিররুহু) যখন রিক্তহস্ত এবং ক্ষুধাপীড়িত হইতেন এবং তাহার স্ত্রী কয়েক বেলা ক্ষুধার জ্বালা সহ্য করার পর যখন অস্থির হইয়া ক্ষুধার অভিযোগ করিতেন, তখন তিনি বলিতেন ঃ “অদূর ভবিষ্যতে আমরা বেহেশ্তে যাইতেছি। তথায় আমাদের জন্য বিভিন্ন রকমের সুস্বাদু ও উত্তম খাদ্য প্রস্তুত হইতেছে।” ধর্মপ্রাণ স্বামীর স্ত্রীও ধর্মপ্রাণই ছিলেন, তৎক্ষণাৎ তিনি মানিয়া যাইতেন আর শব্দটি করিতেন না। তিনি আজকাল- কার স্ত্রীদের ন্যায় ছিলেন না। আজকালের স্ত্রীদের মধ্যে কেহ কেহ এরূপও আছে, তাহাদের পক্ষে ডডডড/.81100901109.0010)

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।