মাতাউদদুনিয়া ১২৩ সম্বন্ধে কেহ কোনদিন চিন্তা করিয়াছেন যে, ইহাতে লিপ্ত বা জড়িত হইলে অনর্থক আখেরাতের সফরে ব্যাঘাত হইবে। বৃথা সময়" নষ্ট হইয়া আখেরাতের কাজের ক্ষতি হইবে । কিন্তু মানুষ যখন বৃথা দুনিয়ার ঝগড়া-বিবাদে জড়িত হইতেছে, তখন মনে হইতেছে আখেরাতকে তাহারা নিজের বাড়ী বলিয়া মনে করে না। এতত্তিন্ন আখেরাতকে নিজের প্রকৃত ঘর-বাড়ী মনে করিলে দুনিয়ার সাজ-সরঞ্জাম ও আসবাব-উপকরণ লইয়া এমন গর্ববোধ করিত না। যেমন, সফরকালে হোটেল বা মুসাফিরখানায় যদি কেহ শয়ন করিবার জন্য জাজিমযুক্ত পালং পায়, তজ্জন্য সে কখনও গর্বিত হয় না। কেননা, সে ভাল করিয়াই জানে যে, ইহা তো চাহিয়া লওয়া হইয়াছে, ইহা ক্ষণ- স্থায়ী। কাজেই ইহাতে গর্বিত হওয়ার কিছুই নাই। অথচ আমাদের অবস্থা এই যে, চারিটি পয়সার মালিক হইলেই তাহা লইয়া গর্ববোধ করি। ইহাতে প্রমাণ হয়, আমরা দুনিয়াকেই নিজের ঘর-বাড়ী মনে করিতেছি। আমাদের আরও অনেক কাজের দ্বারাও প্রমাণ হয় যে, আমরা দুনিয়াকেই নিজেদের স্থায়ী বসতবাটি মনে করিয়া থাকি। ইহাই আমাদের মধ্যে প্রধান দৌষ। ইহার কারণেই আমাদের আখেরাতের কাজে অলসতা এবং গাফলতি পরিলক্ষিত হইতেছে। এই তো হইল আমাদের অবস্থা, যাহাতে বুঝা যাইতেছে যে, আমরা আখেরাতকে নিজের স্থায়ী বসতি মনে করি না। ছাহাবায়ে কেরামের রোঃ) প্রতি লক্ষ্য করুন, তাহারা কেমন কষ্ট সহ্য করিয়াছেন! কিন্তু কোন সময় তাহারা ঘাবড়াইয়া পড়েন নাই! পার্থিব এ সমস্ত খুটিনাটি বিপদ-আপদ তাহাদের কি বিচলিত করিবে ঃ সকলের সেরা বিপদ মৃত্যুর প্রতিই তাহারা আগ্রহান্বিত থাকিতেন। কখন তাহারা এই দুনিয়ার কারাগার হইতে মুক্তি লাভ করিবেন সেই প্রতীক্ষায় থাকিতেন। একান্ত বাধ্যতামূলকভাবে কাজ করার মত নিতান্ত নিরুপায়ের অবস্থাতেই তাহারা দুনিয়ার উপার্জনও করিতেন। অতএব, বুঝা যায়, তাহারা আখেরাতকেই নিজেদের প্রকৃত বাসস্থান বলিয়া মনে করিতেন। ইহাই ছিল উহার লক্ষণ দুনিয়ার সহিত কি পরিমাণ সম্পর্ক রাখা উচিত $ আমি যে বলি, দুনিয়াকে নিজের বাসগৃহ মনে করিও না। ইহার অর্থ এই নহে যে, দুনিয়া মোটেই উপার্জন করিও না। দুনিয়া উপার্জনে কোন ক্ষতি নাইি। কিন্তু এমন. যেন না. হয় যে, উহাতে সম্পূর্ণরূপে মগ হইয়া যাও। যেমন, আমাদের অবস্থা দেখিলে মনে হয় যে, আল্লাহ্ তা'আলার সঙ্গে আমাদের কোন সম্পর্কই নাই। দোকানে কাপড় পছন্দ করিতে গেলে মনে হয় যেন ইহাই আমাদের দ্বীন, ইহাই আমাদের ঈমান অর্থাৎ, যথাসর্বধ্। অলঙ্কারের পাছে পড়িলে তো উহার কল্পনাই সর্বক্ষণ মন জুড়িয়া থাকিবে । আমি আবার বলি, দুনিয়ার কাজ-কর্ম করিতে আমি নিষেধ করিতেছি না। শুধু এতটুকু বলি যে, ইহাতে আকৃষ্ট হইবে না। সমস্ত কাজই কর, কিন্তু উহা হইতে নিঃসম্পর্ক থাক। মনকে দুনিয়ার কাজে মত্ত করিয়া দেওয়াই বিষতুল্য। ইহা এমন একটি “বালা”, মৃত্যুকালে ইহাই তোমার হৃদয়ে প্রবল হইয়া তোমাকে আল্লাহ্ ও রাসূলের নাম হইতে সম্পূর্ণ সম্পর্কহীন করিয়া দেওয়ার আশঙ্কা রহিয়াছে। সুতরাং যথাসাধ্য চেষ্টা কর যেন দুনিয়ার প্রতি আকৃষ্ট না হও । অন্তরকে আল্লাহ্র প্রতি আকৃষ্ট রাখ এবং হাতে সর্বপ্রকারের কাজ করিতে থাক, কোনই ক্ষতি নাই। হাদীস শরীফে বর্ণিত আছে £ স্বয়ং হুযূরে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহের যাব- তীয় কাজকর্ম নিজের হাতে করিতেন। কিন্তু মসজিদে আযান হওয়ামাত্র তাহার অবস্থা এরূপ হইত যে, 1১২১২: 454 23 “উঠিয়া দাড়াইতেন, যেন তিনি আমাদিগকে চিনেনই না।” অথচ ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।