৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া ভাবে প্রহার করিল। এই অভাবনীয় কাণ্ড দেখিয়া প্রহৃত বন্ধু তাহার প্রতি অতিশয় রাগান্বিত হইল এবং বলিল ঃ বন্ধু হিসাবে আমার এই বিপদে তোমার কর্তব্য ছিল আমাকে সাহায্য করা। কোথায় তুমি আমাকে সাহায্য করিবে, তাহা না করিয়া বরং উল্টা আমার হাত ধরিয়া রাখিয়া আমার আত্মরক্ষার পথও বন্ধ করিয়া দিলে । বন্ধুর রাগ দেখিয়া লোকটি বিস্মিত হইয়া মনে মনে বলিতে লাগিলঃ আমি তো শেখ সা'দীর উক্তির মর্মীনুযায়ীই বন্ধুত্বের হক্ আদায় করিয়াছি। এই ব্যক্তি আমার প্রতি রাগান্বিত হইতেছে কেন £ সে প্রকাশ্যে বন্ধুকে বলিল 2 বন্ধু, আমি তো শেখ সা'দীর কবিতার মর্মানুযায়ী বন্ধুত্বের হক আদায় করিতে কিছুমাত্র ত্রুটি করি নাই। শেখ সা'দী “গুলেস্তা' কিতাবে যাহা বলিয়াছেন, আমি তো শুধু তাহাই করিয়াছি। তিনি বলিয়াছেন ঃ ০১45০8-4554835515 5453 বন্ধুগণ! লোকটি কবিতাটির শাব্দিক অনুবাদে কোন ভুল করে নাই। তাহার ত্রুটি শুধু এই ছিল যে, কোন ভাষাবিদ ওস্তাদের নিকট হইতে তরজমাটির ভাবার্থ বুঝিয়া লয় নাই। শুধু নিজে তরজমা পড়িয়া শাব্দিক অর্থ বুঝিয়া লইয়াছিল। সুতরাং ভাবিয়া দেখুন, “গুলেস্তার ন্যায় মানব রচিত একটি সামান্য কিতাবের প্রকৃত মর্ম যখন ওস্তাদের নিকট না পড়িলে নিজে নিজে অনুবাদ পড়িয়া অনেক সময় পণ্ডিত ব্যক্তিও ভুল করিয়া বসে, তখন নিজে নিজে শুধু তরজমা পাঠ করা কেমন করিয়া যথেষ্ট হইতে পারে? তাহাতে ভূল হওয়া অসম্ভব কি? এখন জিজ্ঞাস্য এই যে, কোরআন-এর তরজমাও যখন ওস্তাদের নিকট না পড়িয়া হৃদয়ঙ্গম করা সম্ভব হয় না, তখন তরজমা করারই প্রয়োজন কি ছিল? ইহাতে লাভ কি হইয়াছে উত্তরে বলা যায়, তরজমা না হইলে ক্লৌঁ্রআন শরীফ বুঝিবার জন্য প্রথমতঃ ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্ প্রভৃতি প্রাথমিক শাস্তরগুলি আয়ত্ত করিয়া আরবী ভাষায় পাণ্ডিত্য লাভ করিতে হইত। ইহাতে দীর্ঘকালব্যাপিয়া পরিশ্রম ও সাবধানতা প্রয়োজন ছিল। তরজমা হওয়াতে এতটুকু সুবিধা হইয়াছে যে, ভাষায় দক্ষতা অর্জনে দীর্ঘ সময় অতিবাহিত না করিয়া অল্প সময়ের মধ্যে মাতৃভাষার মাধ্যমে ওক্তাদের নিকট হইতে কোরআনের বিষয়গুলি শিখিয়া লওয়া যায়। ইহা নিতান্ত সামান্য লাভ নহে। কোরআনের তরজমা -কারী আলেমগণ এরূপ উদ্দেশ্য লইয়া কখনও তরজমা করেন নাই যে, ওন্তাদের সাহায্য গ্রহণ না করিয়া কেহ তরজমা দ্বারাই কোরআনের সারমর্ম বুঝিতে সক্ষম হইবে। বন্ধুগণ! পার্থিব কাজ-কর্মের প্রতি একবার লক্ষ্য করুন, সামান্য সামান্য কাজগুলিও ও্তাদের নিকট হইতে শিক্ষা গ্রহণ ব্যতীত কেহই নিজে নিজে আয়ত্ত করিতে পারে না। এমন কি, কাঠ মিস্ত্রীর কাজ যদি কেহ ওস্তাদ ব্যতীত নিজে নিজে শিখিতে আরন্ত করে, তবে সে নিশ্চয়ই নিজের হাত-পা কাটিয়া ক্ষত-বিক্ষত করিয়া ফেলিবে। অথচ প্রত্যেক মানুষ নিজের জীবনে বহু কাঠমিস্ত্ী -কে আসবাবপত্র নির্মাণ করিতে দেখিয়াছে। কিন্তু এক্ষেত্রে কেহ এরূপ বলে না যে, “আমি কাঠ মিস্ত্রীকে আসবাবপত্র প্রস্তুত করিতে দেখিয়াছি এবং কাজের প্রণালী শিখিয়া ফেলিয়াছি। সুতরাং শিক্ষা গ্রহণ না করিয়াই আমি মিস্ত্রীর কাজ করিতে পারিব।” পার্থিব এই সমস্ত কাজ-কর্মে সকল লোকের একামত এই যে, যথারীতি ওস্তাদের নিকট হইতে শিক্ষা লাভ করা ব্যতীত কাজকর্মে পারদর্শিতালাভের জন্য শুধু প্রণালী দেখিয়া লওয়া যথেষ্ট নহে। নিতান্ত পরিতাপের বিষয়, পবিত্র কোরআন শরীফকে এমনই সাধারণ “কালামের' স্তরে স্থান দেওয়া হইতেছে যে, কোন ওস্তাদের সাহায্য ব্যতীত নিজে নিজে ইহার তরজমা পড়িয়া লওয়াকেই যথেষ্ট মনে করা হইতেছে। ড্ডখখ.21110001109.0010
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।