১২২ মাওয়ায়েষে আশ্রাফিয়া লোকেরা এখানে এরূপ আকাঙক্ষা করিবে যে, এটা হউক ওটা হউক; বরং এই কল্পনা করিবে ঃ দুনিয়া কারাগার, পরের দেশ, যে প্রকারেই এখানে কয়েকটা দিন কাটিয়া যায় আপত্তি নাই। দুনিয়ার চিন্তা ছাড়িয়া এখানে বসিয়া আখেরাতের চিন্তা করিবে যে, আখেরাতের জন্য এই সাজ- সরঞ্জামের প্রয়োজন, এই সম্বল আবশ্যক ইত্যাদি। আখেরাতের উপযোগী হওয়ার জন্য নিজের নফ্সের সংশোধন আবশ্যক। আবার এরপ চিন্তাও করিবে যে, পূর্ণ সাজ-সরঞ্জাম সঙ্গে লইতে পারিলে আখেরাতে এরূপ আনন্দ হইবে, এরূপ শান্তি হইবে। অন্যথায় এই বিপদ হইবে, এই অশান্তি হইবে। এখন গভীরভাবে লক্ষ্য করিয়া দেখুন, এরূপ চিন্তা করে কয়জন লোকে £ আমি বলি, দুনিয়া- দারের কথা ছাড়িয়াই দিন। দ্বীনদার লোকের মনেও আখেরাতের জন্য কামনা-বাসনা নাই। শাস্তির আশঙ্কাও করে না। আল্লাহ্ তা'আলা পরিষ্কার বলিয়াছেন ঃ 27555০28815 -555881 51:58:25 “হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক লোকেরই লক্ষ্য রাখা উচিত আগামীকল্যের জন্য পূর্বাহ্নে সে কি কি করিয়াছে ঃ আবার বলি, আল্লাহ্কে ভয় কর।” দেখুন, একদিনের জন্যও যদি কোন স্থানে সফরে বাহির হন, তবে সঙ্গে প্রয়োজনীয় নাশ্তা এবং সাজ-সরঞ্জাম ও পাথেয়- সম্বল লইয়া থাকেন। আখেরাতের এই সীমাহীন সফরের জন্য কি পাথেয় সংগ্রহ করিয়াছেন £ বিশেষত উহা আপনাদের স্থায়ী বাসস্থান। এমতাবস্থায় তো তথাকার জন্য আরও অধিক পরিমাণে স্থায়ী সাজ-সরঞ্জামের প্রয়োজন ছিল। অর্থাৎ, সফরের পথ অতিক্রম করার উদ্দেশ্যে নাশ্তা ও পথের সম্বলের এবং ঘর-বাড়ীতে স্থায়ীভাবে অবস্থানের জন্য উপার্জিত অর্থের ও অন্যান্য প্রয়ো- জনীয় দ্রব্যের প্রয়োজন ছিল। আখেরাতকে নিজের স্থায়ী বাসস্থান মনে করার এক লক্ষণ ছিল ইহা । আর এক লক্ষণ ইহাও ছিল যে, দুনিয়ার বিপদে-আপদে নিজের জন্যও কোন প্রকার শোক- চিন্তা হওয়া উচিত ছিল না, নিজের আত্মীয়-স্বজনের জন্যও না। কেননা, বাসস্থান তো আমাদের আখেরাতে, দুনিয়ার আপদ-বিপদে বিচলিত কেন হইব? কিন্তু আমরা তো আখেরাতকে বাসস্থান মনে করি না। ইহার লক্ষণ এই যে, আমাদের মধ্যে কাহারও মৃত্যু আসিলে মনে হয়, যেন আমাদিগকে কারাগারে লইয়া যাওয়া হইতেছে। কোন এক বৃদ্ধ একদিন হযরত হাজী ছাহেব রাহেমাহুল্লাহ্র নিকট আসিয়া বলিল ঃ হুযুর! আমার স্ত্রী মুমূর্ষু অবস্থায় পতিত। তিনি বলিলেন £ ভাল হইয়াছে। কারাগার হইতে মুক্তি লাভ করিতেছে। আরও বলিলেন ঃ চিন্তা কেন করিতেছ, অচিরেই তোমারও যাইতে হইবে। সে ব্যক্তি বলিল ঃ আমার রুটি পাকাইবে কে? হুযুর বলিলেন ঃ সে কি মাতৃগর্ভ হইতেই রুটি পাকাইতে পাকাইতে আসিয়াছে? মোটকথা, মৃত্যু সম্পর্কে আমাদের গ্রেু-চিন্তার একমাত্র কারণ এই যে, আমরা আখেরাতের কথা ভুলিয়াই গিয়াছি। নচেৎ এত অন্ন-চিন্তা হইত না। আখেরাতকে নিজের বাসস্থান মনে করার আর একটি লক্ষণ এই হওয়া উচিত যেন কাহারও সঙ্গে শক্রতা ও মনোবাদ না হয়, যদিও কোন ব্যাপারে মামুলি ধরনের ঝগড়া-বিবাদের উৎপত্তি হইয়া যায়। রেলগাড়ীতে যাত্রীদের মধ্যে পরস্পর সাধারণ তর্ক-বিতর্ক অবশ্য হয়, কিন্তু এমন কখনও হয় না যে, নিজের তল্লিতল্সা ছাড়িয়া কাহারও সঙ্গে ঝগড়া-বিবাদে প্রবৃত্ত হয়। কেননা, প্রত্যেকেই বুঝে যে, ইহাতে সফরে বৃথা বিলম্ব হইবে ও অযথা সময় নষ্ট হইবে। ভাবিয়া দেখুন, এইরূপে দুনিয়ার বৃথা ঝামেলা ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।