মাতাউদ্দুনিয়া ১২১ আছে? বরং উক্ত আনন্দ শুধু এই কারণে যে, তাহারা আখেরাতকে নিজেদের বাসস্থান মনে করিয়া থাকেন। প্রবাস হইতে বাসস্থানের দিকে যাইতে কাহার মনে আনন্দ না হয়? একটি কথা এই থাকিয়া যায় যে, তাহাদের মনে ধর-পাকড়ের সম্মুখীন হওয়ার আশঙ্কা হয় কিনা? ইহার উত্তরে বলিতেছি যে, আশঙ্কা অবশ্যই হয়; কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ্র রহমতের প্রত্যাশাও হইয়া থাকে যে, সম্মুখীন হইলেও ইনশাআল্লাহ্, আবার মুক্ত হইয়া যাইব! মনে করুন, যেমন কাহারও বসতবাড়ী ভাঙ্গা-চুরা অবস্থায় পতিত রহিয়াছে এবং মুসাফিরখানা খুব পাকা ও মজবুত! এমতাবস্থায় মুসাফির নিজের ভাঙ্গা বাড়ীকেই মুসাফিরখানার পাকা বাড়ীর চেয়ে অধিক পছন্দ করিবে এবং সে মনে করিবে, যদিও এখন আমার ঘর ভাঙ্গী-ুরা, কিন্তু অচিরেই ইন্শাআল্লাহ্, আমি উহা পাকা করিয়া ফেলিব। এইরূপে আল্লাহওয়ালাগণ যদিও শাস্তির আশঙ্কা করেন, কিন্তু তাহারা জানেন, ঈমান, নিরাপুদ্র থাকিলে নিশ্চয় আল্লাহ্র রহমত হইবে। ফলকথা, স্থায়ী বাসস্থানের সহিত স্বাভাবিক মহব্বত হইয়া থাকে, যদিও সেখানে কিছু কষ্টও হয়। অতএব, তাহাদের সম্বন্ধে এরূপ সন্দেহ করার কারণ নাই যে, তাহারা নিজেদের আমলের জন্য গর্বিত। দুনিয়ার স্বরূপ সামনে রাখার ফল £ মোটকথা, উপরে যাহা বর্ণিত হইল তাহাই দুনিয়ার প্রকৃত স্বরূপ। ইহা হৃদয়ঙ্গম করিতে পারিলে সহস্ত চিন্তার লাঘব হইবে এবং দুনিয়ার যাবতীয় কামনাই লোপ পাইবে । আমরা যে দুনিয়াতে কামনা করিয়া থাকি ঃ এটাও হউক, ওটাও হউক । ইহার দৃষ্টান্ত এইরূপ মনে করুন। যেমন, কেহ কেহ মুসাফিরখানায় আকাঙক্ষী করে, এখানে বাতির ঝাড় লাগাইয়া দেওয়া হউক। অতঃপর নিজের অর্জিত পয়সায় তাহা লাগাইয়াও দিল। বলাবাহুল্য, ইহা মূর্খতা এবং বোকামি ছাড়া আর কিছুই নহে। বিশেষত যখন এবূপ নিরদদেশও আছে যে, এই মুসাফিরখানায় কোন যাত্রী চারি দিনের অধিক কাল অবস্থান করিতে পারিবে না, এমতাবস্থায় নিজের অর্জিত পয়সায়-এবূপ মুসাফিরখানার সাজসজ্জা করা পূর্ণ মস্তিষ্ক বিকৃতিরই পরিচায়ক রে তাছা ভিউ তি হইবে না। পরক্তু ইচ্ছাধীন না হইলে তো উহাতে মন লাগান আদৌ উচিত নহে; বরং উহার প্রতি অমনোযোগ এবং সঙ্কীর্ণ মনোভাবই পোষণ করা কর্তব্য। দুনিয়া মুমিনের জন্য কারাগার ঃ হাদীসে বর্ণিত এই নীতিবাক্যটির অর্থ বিভিন্ন টীকাকার বিভিন্নরূপ বলিয়াছেন। আমার মতে ০১ ৬২350 দুনিয়া মুমিনের জন্য কারাগার' বাক্যটির অর্থ ইহাই! দুঃখ-কষ্টের পরিপ্রেক্ষিতে দুনিয়াকে মুমিনের জন্য কারাগার বলা হয় নাই! কেননা, কোন কোন মুমিনকে দুনিয়াতে কোন প্রকার কষ্টই ভোগ করিতে হয় না; বরং ইহাকে মুমিনের কারাগার এই হিসাবে বলা হইয়াছে যে, জেলখানায় যত শান্তি ও আরামের ব্যবস্থাই থাকুক না কেন, তথায় কোন বন্দীরই মন বসে না। দুনিয়াতে মুমিন লোকের অবস্থাও তদ্রুপ হওয়া উচিত। অর্থাৎ, যত প্রকার আমোদ-আহলাদ এবং সুখ-শান্তির ব্যবস্থাই দুনিয়াতে থাকুক না কেন-_ এখানে মুমিন লোকের মন যেন কখনও না বসে কেননা, মন আকৃষ্ট হইবার স্থান বাসগৃহ ; অথচ ইহা নিজ বাসগৃহ নহে। সুতরাং এখানে থাকিয়া নানাবিধ বাসনা-কামনা কেন হইবে? কেন ড্ডখখ.21110001109.0010
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।