১২০ মাওয়ায়েষে আশ্রাফিয়া তবে এরূপ ভাবিয়া সান্তনা গ্রহণ করিত। সন্তান বিয়োগে কখনও ধের্যহারা হইয়া পড়িত না। কিন্তু আজকাল তো আপদে-বিপদে বা আত্মীয়-স্বজনের বিয়োগে এমন কান্নাকাটি ও বিলাপ আরম্ত হইয়া যায়, যেন আল্লাহ্ তা'আলা তাহাদের বাস্তভিটা কাড়িয়া লইয়াছেন। ফলকথা, আপদে-বিপদে এবং শোকে-দুঃখে আমাদের অবস্থা ঠিক সেইরূপ হওয়া উচিত, যেমন পার্থিব দৃষ্টান্ত দ্বারা বুঝাইয়া দেওয়া হইয়াছে। কিন্তু যখন তদ্রুপ হয় না, কাজেই বুঝিতে হইবে যে, সন্তান বিয়োগে এমন ধৈর্যহারা শোক দুনিয়াকে আমরা নিজের স্থায়ী বাসস্থান মনে করি বলিয়াই হইয়া থাকে। দুনিয়াদার লোকের মৃত্যু-ভয় ই সুতরাং আমাদের প্রধান ভূল এই যে, আমরা দুনিয়াকে নিজের স্থায়ী বাসস্থানরূপে মনে করিয়া রাখিয়াছি। এই কারণেই ইহা ত্যাগ করিয়া যাইতে দুঃখ ও চিন্তা হয়। অন্যথায় মানুষ যখন সফরে থাকে, তখন যতই সে বাড়ীর নিকটবর্তী হইতে থাকে ততই তাহার মন আনন্দে নাচিতে থাকে। পক্ষান্তরে আমাদের অবস্থা এই যে, যতই মৃত্যুর দিন ঘনাইয়া আসে, ততই প্রাণ মুসড়াইয়া পড়িতে থাকে৷ এই অবস্থা অবশ্য দুনিয়াদারদেরই হইয়া থাকে। কেননা, তাহারাই দুনিয়াকে নিজের বাসস্থান মনে করে। পক্ষান্তরে আল্লাহওয়ালাগণ মৃত্যুর জন্য একটুও চিন্তিত হন না, তাহারা নিজেদের মৃত্যুর জন্যও বিন্দুমাত্র পরোয়া করেন না, সন্তানের মৃত্যুর জন্যও তাহাদের কোন পরোয়া নাই। এমন কি, কোন কোন সময় মূর্খ লোকেরা তাহাদিগকে নিষ্ঠুর বলিয়া সন্দেহ করে। অথচ প্রকৃতপক্ষে তাহারা নিষ্ঠুর নহেন। বাস্তবিকপক্ষে তাহাদের চেয়ে অধিক কোমলপ্রাণ কেহই নহে। সন্তানের মৃত্যুর বা নিজের মৃত্যুর জন্য তাহাদের অস্থির বা বিচলিত না হওয়ার কারণ শুধু এই যে, তাহারা আখেরাতকে নিজের প্রকৃত বাসস্থান মনে করিয়া থাকেন। এই কারণেই সন্তান বিয়োগে তাহারা ততটুকুই চিন্তিত হন- সপুত্রক সফরকারী পিতার পুত্র মুসাফিরখানা হইতে বাড়ী চলিয়া গেলে যতটুকু চিন্তিত হইয়া থাকে৷ বলাবাহুল্য, এরূপ পুত্রের সাময়িক বিচ্ছেদের জন্য পিতা সামান্য অস্থিরতা অনুভব করেন মাত্র, ইহা অপেক্ষা অধিক নহে। কেননা, তাহারা আখেরাতকেই নিজের প্রকৃত বাসস্থান মনে করেন। এই কারণেই তাহারা মৃত্যুর নিকটবর্তী হইলে আনন্দিত হন। যেমন, মুসাফিরের অভ্যাস- স্থায়ী বাসস্থানের নিকটবর্তী হইলে প্রফুল্ল ও আনন্দিত হইয়া থাকে। কোন কবি এ সময়ের আনন্দকে নিজের কবিতায় প্রকাশ করিতেছেন £ (৩০১ ০০ 2১৩ ০ ০৮৯ ০৯০ - ০৪০৪৪ 4১৯০ ০৪) এ ৩৪০ 9৯০৯ (৩১১ ০৮৯ ০১৪ ৩ ০1১১ ১২৫০০ ০১ 0-০৪9৩০ 1৪ ০৪1 ০০ এনা ও এও 7৯৫ ০৬ “সেদিন কতই না আনন্দের হইবে যেদিন এই ক্ষণন্থায়ী বাসস্থান দুনিয়া পরিত্যাগ করিয়া প্রিয়ালয়ের পথে যাত্রা করিব এবং প্রিয়জনের অন্বেষণ করিব। আমি মানত করিয়াছি যে, যেদিন এই দূরত্বের চিন্তার অবসান হইবে সেদিন আমি আনন্দ করিতে করিতে এবং মিলন সঙ্গীত গাহিতে গাহিতে শরাবখানার দ্বার পর্যন্ত যাইয়া পৌঁছিব।” এক ব্যক্তি হযরত মাওলানা মুযাফফার হুছাইন কান্ধলবীকে (রঃ) বলিল, হযরত ! আপনি এখন বেশ বৃদ্ধ হইয়া গিয়াছেন। তিনি স্বীয় পাকা দাড়ির উপর হাত ফিরাইয়া বলিলেন, খু 5:21 এখন সময় নিকটবর্তী হইয়াছে। এই ঘটনা হইতে কেহ মনে করিবেন না যে, তিনি নিজের আম- লের প্রতি কিংবা আল্লাহ্ তা'আলার নিকট মকবুল হওয়ার উপর গর্ববোধ করেন; সুতরাং শাস্তি না হওয়ার সম্ভাবনায় উৎফুল্ল ও আনন্দিত থাকেন। 1 ১৪২ গর্ব করার ক্ষমতা কাহার ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।