Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

মাতাউদ্দুনিয়া ১১৯ হউক। ৩৬:13 4৫1 013 ৭1 0| কি সর্বনাশের কথা! এতদ্সঙ্গে ইহাও বুঝিতে চেষ্টা করুন যে, দুনিয়াকে তাহারা স্থায়ী বাসস্থান বলিয়া মনে করে। ধদি তাহা মনে না করিত, তবে দুনিয়ার জন্য কোন চিন্তাই হইত না। দুনিয়া ও আখেরাত ৪ দেখুন, সফরে গমন করিয়া যদি কোন মুসাফিরখানায় অবস্থান করিতে হয়, তবে তথাকার চৌকিতে কেমন ছারপোকা দেখা যায়। কোন সময় চৌকিগুলি ভাঙ্গাচুরাও থাকে । তখন মুসাফির মনে করে--একটি রাত্রিই তো এখানে যাপন করিতে হইবে৷ যেমন তেমন করিয়া কাটিবেই, এক রাব্রের কষ্টে কি আসে যায়? পরের দিনই তো ঘরে পৌঁছিয়া যাইতেছি। মোটকথা, মুসাফিরখানার কষ্টকে এই জন্য কষ্ট মনে করা হয় না যে, উহকে স্থায়ী বাসস্থান মনে করা হয় না। দুনিয়ার দুঃখ-কষ্টের অবস্থাও তদ্রূপ। আপনি যদি দুনিয়াকে স্থায়ী বাসস্থান মনে না করিতেন, তবে দুনিয়ার সঙ্গে মুসাফিরখানার ন্যায়ই ব্যবহার করিতেন। সদাসর্বদা কেবল দুনিয়ার আলোচনাই করিতেন না। দুনিয়ার এত জেরও টানিতেন না; বরং প্রত্যেক বিষয়ে আপনার মুখে এই রব থাকিত- “আমাদের বাসস্থান পরলোক ।” এখানে অল্প দিনের কষ্টে কি আসে যায়। পরলোকে নিজের আসল বাসস্থানে প্রত্যাবর্তন করিয়া আরাম করিব! অথচ আমরা কখনও এরূপ কল্পনাও করি না। বিশেষ করিয়া মেয়েরা যদি কোন চিন্তায় পতিত হয়, তবে তাহাদের অবস্থা এরূপ হয়, যেন আল্লাহ্‌ তাআলা কখনও তাহাদিগকে কোন নেয়ামত বা সুখ-শান্তি প্রদান করেন নাই। তখন এই দুঃখ-কষ্টের আলোচনা ব্যতীত অনা কোন কাজই থাকে না। মনে হয়, যেন ইহাই তাহাদের দ্বীন এবং দুনিয়া । পুরুষেরাও অক্স-বিস্তর এরূপ অবস্থায় লিপ্ত। কেননা, বিপদকালে তাহাদের মধ্যে অনেকেরই আখেরাতের কথা স্মরণ থাকে না। যদি তাহা স্মরণ থাকিত, তবে দুনিয়ার কোন বিপদই মুসাফিরখানার দুই দিনের কষ্ট অপেক্ষা তাহাদিগকে অধিক বিচলিত করিতে পারিত না এবং বিপদ যতই সাংঘাতিক হউক না কেন, নিজের প্রকৃত বাসস্থান পরলোকের শান্তির কথা স্মরণ করিয়াই শান্ত হইয়া যাইত। যেমন, তাহার পরম স্নেহের কোন সন্তানের বিয়োগ ঘটিলেও সে অস্থির হইত না। মনে করুন, কোন ব্যক্তি সপুত্রক সফর করিতেছিল। হঠাৎ পথিমধ্যে পুত্রটি নিরুদ্দেশ হইয়া গেল। অনন্তর মুসাফির ব্যক্তি অনুসন্ধানে জানিত পারিল যে, তাহার ছেলে স্থায়ী বাসস্থানে চলিয়া গিয়াছে, আমিও তথায় যাইতেছি। এমতাবস্থায় সে কি পুত্রের জন্য কান্নাকাটি করিবে ? কখনও করিবে না; বরং এই সংবাদ শুনামাত্র তাহার মন শান্ত হইবে এবং মনে করিবে, কিছুদিনের মধ্যেই বাড়ী ফিরিয়া ছেলের সহিত মিলিত হইব। অতএব, আমরা যদি পরলোককে আমাদের আসল বাসস্থান মনে করিতাম, তবে সন্তানের বিয়োগে এত হা-হুতাশ করিতাম না। তবে হা! বিচ্ছেদের জন্য কিছু শোক হয় বৈকি, তাহাতে কিছু ক্ষতি নাই, মামুলি শোক করার অনুমতি আছে৷ কিন্তু যেমন বিচ্ছেদে দুঃখ হইয়া থাকে, তদ্রুপ এই ভাবিয়া সাস্তৃনাও গ্রহণ করা উচিত যে, সে তাহার শান্তিনিকেতনে চলিয়া গিয়াছে। নিজের- প্রকৃত বাসস্থানে গিয়া পৌঁছিয়াছে, আমাদেরও তথায় যাইতে হইবে। সেখানে তাহার সহিত মিলিত হইব। এই বিষয়টিই আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতের আর একটি বাক্যে বলিয়া দিয়াছেন ৪ ৩১:৯1 4 15 41131 ইহার সারমর্ম এই যে, যে বস্তু চলিয়া গিয়াছে উহা খোদার সমীপেই গিয়াছে। আমরাও তাহার দরবারে যাইয়া পৌঁছিব এবং সকলে তথায় যাইয়া একত্রিত হইব। যদি আখেরাতকে নিজের ঘর মনে করিত, বা ন0417851

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।