১১৮ মাওয়ায়েষে আশ্রাফয়া আল্লীহওয়ালাগণ অবশ্য সকল অবস্থাতেই খুশী থাকেন কেননা, তাহারা দুনিয়ার কোন আকাঙক্ষাই করেন না। সন্তান জন্মিলেও খুশী, না জন্মিলেও খুশী, সর্বদাই সন্তুষ্ট থাকেন। দুনিয়া- দারদের খুশী কোথায় £ আল্লাহ্র কসম, শান্তিযাহাকে বলে, যদি তাহাই হাসিল না হয়, তবে ইহার উপকরণ যতই বেশী হইবে, অশান্তি_ও দুঃখের কারণ ততই অধিক হইবে। টাকা-পয়সাকে শান্তির উপকরণ মনে করিয়া থাকে! প্রকৃতপক্ষে তাহা ঠিক নহো। অন্যথায় সিন্দুকও ইহার স্বাদ উপভোগ করিত। কিন্তু ইহারা সিন্দুকের চেয়েও অধিক নিকৃষ্ট। কেননা, সিন্দুকের তো দুঃখ-কষ্ট্ের যন্ত্রণানৃভৃতি নাই। অথচ ইহারা যন্ত্রণার মধ্যে লিপ্তই রহিয়াছে। অতএব, বুঝা যায় দুনিয়াদার অতি অল্প সুখ-শান্তিই উপভোগ করিয়া থাকে । ফলকথা, ইহলোকে কোথাও আনন্দ নাই। দ্বিতীয় দাবী-_ আখেরাতে খুশী কোথায় £ ইহা এই কারণে ভুল যে, আল্লাহ্ পাকের নিকট হইতে উহার প্রতিশ্রুতি পাওয়ার পর উহা সম্পূর্ণ তোমাদের আয়ন্তে রহিয়াছে! যেমন দেখুন, দুনিয়ার আনন্দ কোন কোন সময় হাসিলও হয় না। এমনও হয় যে, সারাজীবন ব্যাপিয়া আকাঙক্ষী করিলেন কিন্তু পূর্ণ হইল না। তখন আর আনন্দের সুযোগ কোথায় ? অথচ পরলোকের কোন আনন্দই এমন নহে যে, উহা ইচ্ছাধীন নহে। ইহা আল্লাহ্ তা'আলার অসীম অনুগ্রহ যে, পরলোকের আকাঙ্ক্ষা যতই উচ্চ হউক না কেন, নুবুওয়তের আকাঙ্ক্ষা ছাড়া নিয়ম পালন করিলে অবশ্যই পূর্ণ হইয়া যায়। যেমন, কোন নিকৃষ্ট স্তরের পাপী যদি হযরত জুনাইদ রাহেমাহুল্লাহ্র মত উচ্চস্তরের ছালেহীনের পর্যায়ে উন্নীত হওয়ার আকাঙ্ক্ষা করে, তবে সে অবশ্যই নিজের আমলকে উন্নত করিলেই সে পর্যায়ে উন্নীত হইতে পারে। অতএব, দেখুন, পরলোকে কেবল আনন্দই আনন্দ। তাহা সম্পূর্ণরূপে নিজের ইচ্ছাধীন, তবে ইহারই চিন্তা করুন ও অন্তরে ইহার জন্য আকাঙ্ক্ষা উৎপাদন করুন এবং ইহার উপায় অবলম্বন করুন। অর্থাৎ, গোনাহ্্র কাজ ত্যাগ করুন, নামায পড়ন, যে নামায এ পর্যন্ত পড়া হয় নাই উহার কাযা আদায় করুন। যাকাত আদায় করুন। অতঃপর সমস্ত আনন্দ আপনারই জন্য। তখন আপনার পূর্ণ আমোদ ও আনন্দ করার অধিকার হইবে। এইরূপে যদি কোন বিপন্ন ব্যক্তি মনে করে যে, ইহলোকের বিপদ উপস্থিত। কাজেই ইহার প্রতিকারের প্রতি গুরুত্ব প্রদান করিতেছি। আর আখেরাতের বিপদের জন্য আল্লাহ্ ক্ষমাকারী ও দয়ালু আছেন; কাজেই চিন্তা কিসের £ স্মরণ রাখুন, ইহাও শয়তানের ধোকা। ক্ষমাকারী ও দয়ালু আল্লাহ এরপ প্রতিশ্রুতি কোথায় দিয়াছেন যে, তুমি যাহা ইচ্ছা তাহা করিলেও আমি তোমাকে শাস্তি প্রদান ব্যতীত প্রথমবারেই বেহেশতে দাখিল করিব? ফলকথা, পরলোকের নেয়ামতের কথাও কেহ চিন্তা করে না, তথাকার বিপদ এবং শাস্তির কথাও না৷ ইহাতে পরিষ্কার বুঝা যায়__ মানুষ দুনিয়াকে চিরস্থায়ী বাসগৃহ করিয়া লইয়াছে। হে মুসলমান! তোমাদের প্রকৃত বসতবাড়ী পরলোকে। কিন্তু তোমরা দুনিয়াকে নিজের বাসস্থান করিয়া লইয়াছ এবং নিজের জন্য ও নিজের আত্মীয়-স্বজনের জন্য কেবল দুনিয়া কামনা করিতেছ। আমার বংশগত আত্মীয় এক মহিলা একবার আমার জন্য দো'আ করিলেন ঃ আল্লাহ্ ইহাকেও দুনিয়ার সাথী বা শরীক দান করুন। কত নিকৃষ্ট ধরনের দো'আ করিলেন! ইহার সারমর্ম এই হয় যে, এখন তো সে কেবল ধর্মই ধর্ম লইয়া ব্যস্ত। দুনিয়ার কোন আকর্ষণ নাই, আল্লাহ্ তা'আলা করুন, সে যেন দুনিয়ার মধ্যে জড়াইয়া পড়ে । ইহাতে বুঝা যায়__-তীহার দৃষ্টিতে দুনিয়াই শ্রেষ্ঠ বস্ত ছিল। এই কারণে তিনি কামনা করিয়াছিলেন__ আমার স্নেহভাজনও ইহাতে জড়িত ড্গ.2]100001109.001
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।