মাতাউদ্দুনিয়া ১১৭ পক্ষান্তরে আখেরাতের কোন বিপদই উপায়বিহীন নহে; বরং আখেরাতের প্রত্যেক বিপদ হইতে পরিত্রাণ পাওয়ার উপায় রহিয়াছে। তথাপি উহার কথা স্মরণও কর না, চিন্তাও কর না। আখেরাত সংশোধনে তদবীরের প্রয়োজনীয়তা $ যদিও কেহ কেহ এমন আছেন যে, আলো- চনান্বরূপ কখনও কখনও আখেরাতের কথা উল্লেখ করিয়া থাকেন এবং তাহাতে মনে করেন যে, ধর্ম সম্বন্ধে আমাদের চিন্তা আছে; কিন্তু ইহাতে কোন ফলোদয় হইবে না। দেখুন, কাহারও নিকট আটা, তাওয়া এবং খড়ি সবকিছুই আছে, অথচ রুটি প্রস্তুত করে না। কিন্তু এ সমস্ত সরঞ্জাম সম্বন্ধে খুব আলোচনা করে এবং চিন্তা করিতে থাকে । বলুন তো, তাহার এই আলোচনা এবং চিন্তার কি ফল হইবে £ প্রকৃত উপায় এই যে, সাহস করিয়া উঠুক এবং রুটি প্রস্তুত করুক। যখন ক্ষুধা বোধ করিবে তৃপ্তির সহিত ভক্ষণ করিবে। আখেরাতের চিন্তাও ঠিক এইরূপই বটে। মনে করিবে যে, আমাকে মরিতে হইবে, আল্লাহ্ তাঁআলার সম্মুখে দাড়াইতে হইবে, এমন এমন আযাব হইবে। এতটুকু চিন্তার পরেই আযাব হইতে রক্ষা ও পরিত্রাণ পাওয়ার তদবীর আরম্ভ করিয়া দিবে। কিন্তু শয়তান অনেক লোককে ধোকায় ফেলিয়া রাখিয়াছে এবং তাহাদের মনে জাগাইয়াছে যে, যখন সময় সময় তোমাদের মনে এরূপ কল্পনা উদয় হয়, তখন তোমাদের মনে ধর্ম ও পরকাল সম্বন্ধে যথেষ্ট চিন্তা আছে। বন্ধুগণ! তোমাদের নিকট তদবীরের উপকরণ না থাকিলে এতটুকু চিন্তাই যথেষ্ট ছিল৷ খোদা তোমাদিগকে ইচ্ছা-শক্তি প্রদান করিয়াছেন, সাহস দান করিয়াছেন, ভালমন্দ তারতম্য করার বিচার ক্ষমতা দিয়াছেন। অতএব, ইহার কারণ কি যে, দুনিয়ার ব্যাপারে কেবল চিন্তা করিয়াই ক্ষান্ত হও না; বরং তদবীরেরও প্রয়োজন হয়। আর আখেরাতের বেলায় কেবল মনে চিন্তা থাকাই যথেষ্ট মনে করা হয়। অতএব, বুঝা যায়, কেবল কথার ছড়াছড়ি, প্রকৃতপক্ষে মনে আখেরাতের চিন্তাই নাই। আহ্লাদ করে, তবে তাহার বিরুদ্ধে আমার অভিযোগ এই যে, আখেরাতের আমোদ করে না কেন? আবার যদি কেহ দুনিয়ার চিন্তায় বিষণ্ন থাকে, তবে আমি তাহাকে বলিব, “পরলোকের বিপদ ভাবিয়া চিন্তিত হও না কেন?” যদি দুনিয়ার আমোদ-আহ্লাদকারী কোন ব্যক্তি বলে, আখেরাতের জন্য আমোদ-আহলাদ কোথা হইতে করিব £ ইহার আশাই বা আমাদের কোথায় ? আমরা তো পাপী। পক্ষান্তরে দুনিয়ার আমোদ নগদ এবং সম্মুখে উপস্থিত। ইহা উপভোগ করিব না কেন£ আমি বলিব, ইহা শয়তানের ধোকা। তাহাদের এই উক্তিটি দুইটি দাবী সম্বলিত এবং উভয় দাবীই ভুল। প্রথম দাবী- দুনিয়ার খুশী নগদ। দ্বিতীয় দাবী__আখেরাতে আনন্দ কোথায় ? প্রথম দাবী ভুল হওয়ার কারণ এই যে, দেখুন, আপনারা বলিয়া থাকেন, আমার পুত্র সন্তান হইবে। এইরূপে খুশী ও আমোদ উপভোগ করিব। এস্থলে যে কাল্পনিক সন্তাবনার উপর আপনারা আমোদ বা খুশী উপভোগ করিয়া থাকেন__তাহাতে আপনাদের ক্ষমতা বা অধিকার কোথায় £ সহস্র সহস্র মানুষ এমন রহিয়াছে, যাহারা ভাবে এক হয় আর। যদিও কদাচ কোন ক্ষেত্রে কাল্পনিক খুশী কার্যকরী হইয়াও যায়, তথাপি অভিজ্ঞতায় দেখা যায় যে, আকাঙক্ষার সংখ্যা সর্বদাই ইহার সফলতা অপেক্ষা বহুগুণে অধিক হইয়া থাকে। অর্থাৎ, আকাঙ্ক্ষা হয় অনেক, পূর্ণ হয় কম। সুতরাং যাহার আকাঙ্ক্ষা যতই অধিক হইবে, সে সর্বদা চিন্তা ও দুঃখে তত অধিক নিমজ্জিত থাকিবে । ড্ডখ্৮.21170001109.0010
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।