১১৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া উপলব্ধি করিয়া থাকিবেন। খোদা তাআলা এস্থলে এ্সমস্ত লোককেই তিরস্কার করিতেছেন, যাহারা দুনিয়া লইয়া তৃপ্ত এবং স্থিরচিত্ত হইয়া রহিয়াছে এবং আখেরাতকে ভুলিয়া দুনিয়াকে প্রিয় মনে করিতেছে। মুসলমান সন্প্রদায়ে এমন কেহ নাই, যাহার বিশ্বাস ঃ “আখেরাত কিছুই নহে।” মুসলমানের আচরণ অবিশ্বাসীর ন্যায় ঃ কিন্তু তাহাদের আচার-ব্যবহার দেখিলে মনে হয়, তাহারা যেন পরলোকে বিশ্বাসী নহে। কেননা, তাহাদের মধ্যে সংসারানুরাগ যতটুকু দেখা যায়, আখেরাতের প্রতি ততটুকু অনুরাগ এবং আগ্রহ দৃষ্ট হয় না। আমাদের হৃদয়-কন্দরে অনুসন্ধান চালাইলে দেখা যাইবে, ইহলোকের জীবনের জন্য আমরা কত রং-বেরং-এর কল্পনা রচনা করি- তেছি আমরা এইরূপে অবস্থান করিব, এইরূপে বসতি করিব, অমুক জায়গায় বিবাহ করিব, অমুক সম্পত্তি খরিদ করিব, এই উপায়ে চাকুরীতে ডিপুটি কালেক্টুর হইব ইত্যাদি। এখন ন্যায় দৃষ্টিতে বিচার করিয়া দেখুন, কোন সময় পরলোক সম্বন্বেও এরূপ আশা এবং কল্পনা করা হইয়াছে.কিনা _ আমাদিগকে অবশ্যই একদিন মরিতে হইবে এবং আল্লাহ্ তা'আলার সম্মুখে হিসাব-নিকাশের জন্য দাড়াইতে হইবে । পরলোকে সুরম্য বেহেশত আছে, মনোরম বাগান এবং সুদৃশ্য অন্টালিকা আছে, তাহাতে অপূর্ব সুন্দরী হুরগণ রহিয়াছেন ইত্যাদি। খুব সম্ভব, এরূপ আশা হৃদয়ে কখনও উদিত হয় না; বরং ইহার কল্পনা মনে খুব কমই উদিত হয়। ফলকথা, দুনিয়ার প্রতি যত অনুরাগ এবং আসক্তি হৃদয়ে বিদ্যমান, পরলোকের প্রতি তত অনুরাগও নাই, তত আগ্রহও নাই! কেননা, যদি থাকিত, তবে যেরূপ ইহলোকে অবস্থান সম্বন্ধে যত রকমের 'আশা ও কল্পনা মনে উদিত হয়, পরলোকের জন্য তদ্রুপ আশা এবং কল্পনা মনে উৎপন্ন হইত। আর পার্থিব কাজকর্মের জন্য যত চিন্তা-ভাবনা করিয়া থাকে এবং ইহলোকের আমোদ- আহ্লাদে যেরূপ নিমজ্জিত হইয়া থাকে, পারলৌকিক বিষয়ের জন্যও কিছু না কিছু অবশ্যই হইত। আমাদের মধ্যে কতক লোক তো এমন আছে যে, দুনিয়ার আমোদে মন্ত থাকে, অথচ স্বপ্ণেও আখেরাতের কথা কল্পনা করে না। আর কতক লোক এমন আছে যে, তাহাদের নিকট দুনিয়ার আমোদ- আহ্লাদের কোন উপকরণ নাই এবং এই কারণে তাহারা সর্বদা চিন্তিত ও বিষপ্ন থাকে, আমোদ-আহ্লাদ তাহাদের ভাগ্যে কখনও হয় না। আমার কথার উত্তরে তাহারা হয়তো বলিবেন, “আমরা তো কখনও দুনিয়ার আমোদ উপভোগ করিতে পারি না। আমরা তো কেবল ইহাই চিন্তা করিয়া থাকি, আমাদের কোন ওলী-ওয়ারিস নাই। আমাদের জীবনযাত্রা কেমন করিয়া নির্বাহ হইবে। আমি তাহাদের কথার প্রতি-উত্তরে বলিব, তোমরা তোমাদের ইহজীবনের নিঃসহায়তা এবং নিঃসঙ্গতার বিষয় যেমন করিয়া চিন্তা করিয়া থাক, আখেরাতের বিষয়ও কোনদিন তেমন করিয়া চিন্তা করিয়াছ কিনা এবং তথাকার ভীষণ বিপদের কথা কল্পনা করিয়াছ কিনা যে, তথাকার জীবন কেমন করিয়া অতিবাহিত হইবে? দৌযখে যাইতে হইবে, তখন উহার যন্ত্রণাময় শাস্তি কিরাপে বরদাশ্ত করা যাইবে ? ইহলোকের কোন বিপদ বা দুঃখ-কষ্টের কথা চিন্তা করিয়া যেমন উহা লাঘব করার উপায়ও চিন্তা করিয়া থাক যে, সম্ভবত অমুক উপায় অবলম্বন করিলে এই বিপদ কাটিয়া যাইবে | কিংবা অমুক তদবীর করিলে এই বিপদ সহজসাধ্য হইয়া যাইবে। এইরূপে কখনও আখেরাতের বিপদসমূহের কথাও চিন্তা করিয়াছ কি? অথচ পার্থিব বিপদসমূহের মধ্যে কতক এমনও আছে, যাহা লাঘবের কোন উপায় নাই। অতএব, সে সম্বন্ধে চিন্তা করাও নিষ্ষল। তথাপি তোমরা তাহা লইয়া চিন্তা-ভাবনা করিয়া থাক। ডডডড/.91100901109.0010)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।