১১৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া চিকিৎসা তিনি ভালরূপে জানেন। ফলকথা, আমাদের অভ্যন্তরস্থ ব্যাধি এই যে, আমরা পরলোক হইতে নিশ্চিন্ত হইয়া দুনিয়াতেই তৃপ্ত এবং সন্তুষ্ট রহিয়াছি। দুনিয়া লইয়া তৃপ্ত ও স্থির চিত থাকা একটি ক্ষুদ্র ব্যাপার, কিন্তু সর্ববিধ রোগের মুল। ইহার চিকিৎসা হইয়া গেলে অপর সমস্ত রোগেরই চিকিৎসা হইয়া যাইবে । আখেরাতের জন্য মন অস্থির না হইয়া দুনিয়ার প্রতি সন্তুষ্ট এবং স্থির চিত্ত থাকাই যখন সমস্ত রোগের মূল, তখন সর্বপ্রথম এই তৃত্তি ও স্থির চিত্ততাকে অন্তর হইতে বাহির করিয়া ফেলুন এবং খোদার এবাদত নিজের জন্য কর্তব্য করিয়া লউন। প্রথমতঃ নিজের নফসের উপর এবিষয়ে বল প্রয়োগ করিতে হইবে বৈকি £ আল্লাহ্র এবাদতের বিশেষ ফল এই যে, উহাতে অন্তরে চিন্তার উদ্ভব হইয়া থাকে। চিন্তা উৎপন্ন হইলে অন্য সমস্ত কাজ আপনাআপনি ঠিক হইয়া যাইবে । আরও একটি বিষয় নিজের জন্য অবশ্য করণীয় করিয়া লউন। মনে যাহা চায় তৎক্ষণাৎ তাহা করিবেন না; বরং প্রথমে আলেমদের নিকট হইতে উহার বিধান জানিয়া লউন। তীহারা “না-জায়েয” বলিলে সে কাজ কখনও করিবেন না নিজকে সর্বদা ওলামায়ে কেরামের মুখাপেক্ষী মনে করুন। আলেমদের সম্মান করুন। নিজের কার্ধারা এইরূপ করিয়া লইলে অন্তর পুনরায় কখনও দুনিয়ার প্রতি তৃপ্ত ও সন্তুষ্ট হইবে না আর ইহাও স্মরণ রাখিবেন যে, নিজে আলোড়ন সৃষ্টি না করিলে কখনও আপনাআপনি জ্ঞান উৎপন্ন হইতে পারে না। নিজে মনোযোগ প্রদান না করিয়া কেবল তাওয়ানুলের উপর বসিয়া থাকিলে কোন লাভ হইবে না। আপনি ইচ্ছাশক্তিতে আলোড়ন সৃষ্টি করিলে আল্লাহ্ তা'আলার পক্ষ হইতেও অনুগ্রহ দৃষ্টি অর্পিত হইবে। যেমন, হযরত ইউসুফ (আঃ) জোলায়খার কুঠি হইতে পলায়নের ইচ্ছা করিতেই উহার কোঠাগুলির তালাসমূহ আপনাআপনি খুলিয়া গেল! আল্লাহ্র অনুগ্রহপ্রার্থী হওয়ার জন্য স্বভাবত ইচ্ছা করা শর্ত। আমাদের অবস্থা এই যে, আমরা “আহাদী' অর্থাৎ, খোদাগত প্রাণ হইয়া পড়িয়াছি। কোন প্রকারের গতিশীলতাই আমাদের নাই। কোন প্রকার আলোড়নই নাই। এখন আমি বক্তব্য সমাপ্ত করিতেছি। পুনরায় বলিতেছি, আপনাদের সারাজীবনের জন্য ব্যবস্থাপত্র হইল চিন্তা করা। ইহাতে কখনও গাফলতি করা চলিবে না। তাহাতেই অপর সমস্ত কাজের ক্রুটি সংশোধিত হইয়া যাইবে । আমি চিকিৎসার সহজ ও সংক্ষিপ্ত উপায় বলিয়া দিলাম। কেহ যদি তদনুযায়ী আমল না করেন, তবে উহার কি চিকিৎসা আছে? বর্তমানে ইহা অপেক্ষা অধিক প্রয়োজনীয় কোন বিষয়বস্তু স্মরণপটে উপস্থিত নাই। অবশ্য যাহাকিছু বর্ণনা করিয়াছি, তাহাতে আরও বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে। কিন্তু যতটুকু বলিয়াছি তদনুষায়ী আমল করিতে থাকিলে বিস্তারিত ব্যাখ্যা নিজেরাই চিন্তা করিয়া বুঝিতে পারিবেন। যতটুকু বলিয়াছি তদনুযায়ী আমল আরম্ভ করিয়া দিন। এখন এই দোঁআ করিতেছি আল্লাহ্ তা'আলা সকলকে আমলের তাওফীক্ দান করুন। 25575727751771515 'উজ্ড়াড়াহ' জেলা £ মীরাঠ ১৩২৬ হিজ্রী, ১৪ই রজব ড্ডখখ.21170001109.0010
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।