আল-ইত্মীনানু বিদ্দুনিয়া ১১৩ আমি বলি, যদি দুনিয়ার সহিত সম্পর্ক কম করার বরকত দেখিতে চান, তবে অন্তত দশ দিনের জন্য নিজের গৃহকর্মের ব্যবস্থা করিয়া নির্জনতা এবং নিঃসম্পর্কতা অবলম্বন করুন। দেখুন, ফল কি হয়। ইহাতে আপনি “জুনাইদ বাগদাদী' হইতে পারিবেন না সত্য; কিন্তু আল্লাহ্ চাহে তো আপনার মধ্যে অনুভূতি উৎপন্ন হইবে। প্রথমে মন একটু বিচলিত হইবে বৈকি; কিন্তু পরিশেষে সবকিছুই সহজ হইয়া আসিবে । অতঃপর নিঃসম্পর্ক কাল যাপনের ফলে আপনি অনুভব করিতে পারিবেন যে, “অযথা মেলামেশা করিয়া যেই বৃথা গল্প-গুজবে সময় নষ্ট করিয়াছি, তাহা আমার হৃদয়কে ধ্বংস করিয়া ফেলিয়াছে।” ইতঃপর মরযীর খেলাফ সামান্য কিছু ঘটিতে দেখিলেই আপনার মনের অবস্থা এইরূপ হইবে ২৪1৩ 2১৬ এ১ £৮2১ ০৫ -১১৪ ০০১5 ৩১০২ পড়ে?” অনুভূতি বিশুদ্ধ হওয়ার পর ইহার অভিজ্ঞতা অর্জন করিতে সক্ষম হইবেন। এখন তো আমাদের অনুভূতিই শুদ্ধ নহে। অনুভূতি শুদ্ধ হওয়ার ফলে অবস্থা এই পর্যায়ে আসিয়া পৌছিবে যে, এক মিনিটের জন্যও হাল্কার বাহিরে আসিলে যদি একটিমাত্র অনর্থক বাজে কথাও অনিচ্ছা ক্রমে মুখ হইতে নির্গত হয়, তবে নিজের শ্রমারজিত সমস্ত কর্ম বিনাশ প্রাপ্ত হইয়াছে বলিয়া মনে হইবে। প্রত্যক্ষ গোনাহ্র কাজ হইয়া গেলে তো আর কথাই নাই। বর্তমানে আমাদের অনুভূতির অবস্থা এই যে, সপ্পদিষ্ট ব্যক্তির মুখে যেমন নিমের পাতার স্বাদ মিষ্ট মনে হয়, তদ্রুপ আমাদের মুখেও হলাহলতুল্য পাপ কার্যসমূহ বড়ই সুস্বাদু মনে হয়। সুতরাং অতি সত্বর এই বিকৃত অনুভূতির চিকিৎসা করুন এবং এই উদ্দেশ্যে কোন অভিজ্ঞ চিকিৎসকের অনুসন্ধান করুন! চিকিৎসকের সন্ধান না পাওয়া পর্যন্ত এক বড় চিকিৎসা এই,যাহা আমি পূর্বে বলিয়াছি ৮_চিন্তা করিতে আরম্ভ করুন। পরলোকের যাবতীয় বিষয়ে চিন্তা করুন-_“আমার মৃত্যু ঘটিলে কবরে যাইতে হইবে! প্রশ্নকারী ফেরেশ্তাদিগকে সঠিক উত্তর প্রদান করিতে পারিলে শান্তি পাইব, অন্যথায় শাস্তি ভোগ করিতে হইবে । অতঃপর আমাকে পুনরায় জীবিত করা হইবে। এইরূপে হাশরের ময়দানের যাবতীয় বিপদ ও দুঃখ-কষ্টের কথাও চিন্তী করুন__ আল্লাহ্ পাকের সম্মুখে দাড় করান হইবে, অতঃপর পুলসেরাত অতিক্রম করিতে হইবে। ইহার পরে হয়তো বেহেশ্তে প্রবেশ করিব, নচেৎ দোযখে নিক্ষিপ্ত হইব! দোযখে সহায়-সহানুভূতি কিছুই থাকিবে না। মোটকথা, পরলোকের আদ্যন্ত চিন্তা করিতে থাকুন। আমলের উপযোগী একটি কথা ঃ ইহার সঙ্গে সঙ্গে কোন কামেল বুযুর্গের সহিত সম্পর্ক স্থাপন করুন। সম্ভব হইলে তাহার সংসর্গে বসুন। সংসর্গের যাবতীয় হক্ আদায় করিতে পারিবেন না করুন। অঙ্গ-প্রত্যঙ্গের তত্বীবধান রাখুন। রসনা কিরূপ কথাবার্তায় লিপ্ত আছে? কর্ণ কিরূপ কাজে মগ্ন রহিয়াছে? মোটকথা, শরীরের সমস্ত অঙ্গগুলির কোন্টি কিরূপ কাজে লিপ্ত আছে উত্তমরূপে তপ্রতি দৃষ্টি রাখুন এবং যথাকর্তব্য উহাদিগকে সংযত রাখিতে চেষ্টা করুন। নিজের অবস্থা সম্বন্ধে গীরকে সর্বদা অবহিত করিতে থাকুন এবং সংশোধনের জন্য তিনি যাহাকিছু নিেশ প্রদান করেন যথারীতি পালন করুন। কেননা, আভ্যন্তরীণ যাবতীয় রোগের ধরন-করণ সম্বন্ধে তিনি খুবই অভিজ্ঞ। কামেল পীর আত্মিক রোগসমূহের চিকিৎসক হিসাবে বিজ্ঞ এবং জ্ঞানী। এই রোগসমূহের ড্ডখ্খ.21110001109.0010
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।