Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-মুরাদ € এবং ভাষাজ্ঞান বিবর্জিত আইনজ্ঞ ব্যক্তি অন্যরূপ অর্থ বলেন, এখন আমি যুগের জ্ঞানী লোক- দের জিজ্ঞাসা করি, এরূপ ক্ষেত্রে তাহারা কি আইনজ্ঞ ব্যক্তির মত গ্রহণ করিবেন, না ভাষাবিদ ব্যক্তির মতকে গ্রহণীয় মনে করিবেন ? বলাবাহুল্য, এমতাবস্থায় জ্ঞানীমাত্রেই আইনজ্ঞ লোকটির মতকেই প্রাধান্য প্রদান করিবেন। আইন-শাস্ত্র বিশারদ উকিলের সম্মুখে আইনের ব্যাপারে সাহিত্য -বিশারদ কবির মতের কানাকড়িও মূল্য হইবে না। ভাষায় সুপপ্তিত হইলেই কোন নিদিষ্ট শাস্ত্র তাহার জন্য সহজ হয় না। নিদিষ্ট শাস্ত্রে গভীর জ্ঞান লাভ করিতে হইলে কঠোর সাধনার সহিত তাহা অধ্যয়ন করিতে হয়! ওস্তাদের প্রয়োজনীয়তা ঃ সুতরাং কোরআন শরীফের তরজমা শিখিবার জন্য এল্‌্মে শরীঅত -এর একজন সুবিজ্ঞ আলেমকে ওত্তাদরূপে গ্রহণ করিতে হইবে এবং পূর্ণ কোরআনের তরজমা তাহার নিকট হইতে বুঝিয়া লইতে হইবে। কোন মুসলমান কখনও এমন ধারণা যেন মনে স্থান না দেন যে, কোরআনের তরজমা যখন উদু ও বাংলা) ভাষায় হইয়া গিয়াছে, তখন আর ওস্তাদের নিকট পড়িতে হইবে কেন? উ্দু (বাংলা) তো আমাদের নিজেদেরই ভাষা । বন্ধুগণ £ তরজমার সাহায্যে কেবল বাক্যগুলির পারস্পরিক সম্পর্ক এবং বাক্যের আভিধানিক অর্থ জানা যায়। কোরআন শরীফ তো কেবল “মকামাতে হারিরী” আরবী সাহিত্য পুস্তক) নহে যে, ভাষাগত অর্থ জানা-ই উহার অন্তর্নিহিত বিষয় বুঝিবার জন্য যথেষ্ট হইবে। কোরআন শরীফে এল্মে আকায়েদ, তাষ্‌কিয়ায়ে আখলাক চেরিত্র গঠন), ফেকাহ্‌ প্রভৃতি নানাবিধ জ্ঞান-বিজ্ঞান রহি- য়াছে। তরজমা পড়িবার সময় যতক্ষণ পর্যন্তএসমস্ত বিষয় বুঝাইয়া না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত শুধু তরজমা পড়িয়া তাহা হৃদয়ঙ্গম করা সম্ভব নহে। যে ব্যক্তি উক্ত বিষয়সমূহ সম্বন্ধে কোন জ্ঞানও রাখে না এবং কোন সুবিজ্ঞ আলেমের নিকট তাহা পড়েও নাই, সে ব্যক্তি যদি কোরআন শরীফের শুধু তরজমা পড়িতে থাকে, তবে সে কুখ্যাত মুরজিয়াহ্‌ বা কাদরিয়াহ্‌ সম্প্রদায়ের মতাবলম্বী হইয়া পড়ার আশঙ্কা রহিয়াছে।* কেননা, প্রত্যেক বিষয় বা শাস্ত্রের জন্য বিশিষ্ট পরিভাষা রহিয়াছে! কোন ওস্তাদের সাহায্য ব্যতীত শুধু তরজমা পড়িয়া তাহা আয়ত্ত করা সম্ভব হয় না। যাহারা কোরআনের শুধু তরজমা পাঠ করে, তাহারা কোরআনের মর্ম ঠিক সেইরূপই বুঝিয়া থাকে। যেমন, কোন এক ব্যক্তি “গুলেস্তা, কিতাবের নিন্োক্ত কবিতাটির অর্থ বুবিয়াছিল ঃ 3৩-১1-5 3853৯০1068১ ১৮০8-৮3-29 43515 10155565 অর্থাৎ, যে ব্যক্তি বিপদ-আপদে বন্ধুর হস্ত ধারণ (সোহাষ্য) করে সে ব্যক্তিই প্রকৃত বন্ধু। লোকটি কবিতাটির অনুবাদ নিজে নিজে পাঠ করিয়া উহার মর্ম এইরূপ বুঝিয়াছিল যে, “বিপদ- আপদে বন্ধুর হাত ধরিলে প্রকৃত বন্ধুর পরিচয় দেওয়া হয়” ঘটনাক্রমে একদিন সে দেখিতে পাইল, জনৈক ব্যক্তি তাহার কোন এক বন্ধুকে বেদম প্রহার করিতেছে। সে দৌড়াইয়া গিয়া বন্ধুর দুই হাত সজোরে ধরিয়া রাখিল। ইহাতে প্রহারকারী আরও সুযোগ পাইল এবং বেচারীকে ভীষণ- * যাহাদের বিশ্বাস এই যে, মানুষের যাবতীয় কার্ষের কর্তা আল্লাহ্‌ তাঁআলা । মানুষের তাহাতে কোনই অধিকার নাই, তাহাদিগকে “মুরজিয়াহ্‌ বলে! আর যাহারা এরূপ বিশ্বাস করে যে, মানুষ তাহার যাবতীয় কার্য নিজ ইচ্ছা এবং ক্ষমতাবলেই করিয়া থাকে, আল্লাহ্‌ তা'আলার তাহাতে কোন হাত নাই; তাহাদিগকে ক্কাদরিয়াহ' বলে। ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।