Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১১২ মাওয়ায়েষে আশ্রাফিয়া করিবার বা কষ্ট দিবার আপনাদের কি অধিকার আছে? তাহারা কত লোকের মন যোগাইবেন ? আমার মতে এই শ্রেণীর লোকদিগকে বারণ করিয়া দেওয়া উচিত। কেহ তাহাতে নারায হইলে সেদিকে ভুক্ষেপ করার প্রয়োজন নাই। মানুষের নহে, কেবল সৃষ্টিকর্তার সন্তোষের প্রতি লক্ষ্য রাখিবে $ শুধু এবিষয়ে বিশেষ লক্ষ্য রাখা আবশ্যক, যেন খোদা ও রাসুল অসন্তুষ্ট না হন। সারাজগত বিগড়াইয়া যাউক, কোন পরোয়া নাই। মানুষকে কেহ সন্তুষ্ট করিতে পারেও না। আল্লাহ্‌ তাঁআলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখাই সমধিক কর্তব্য। ১১ ৩ 21 21553 0 “আল্লাহ এবং রাসূলের সন্তষ্টিকে অগ্রগণ্য রাখা অধিক কর্তব্য।” তাহাকে সন্তুষ্ট রাখিতে পারিলেই তিনি মানুষের ঘাড়ে ধরিয়া তাহাদিগকে তোমার প্রতি সন্তুষ্ট করিয়া দিবেন। কিন্তু সাবধান! আল্লাহ্‌ তা'আলাকে সন্তুষ্ট করার মধ্যে এরূপ নিয়ত কখনও পোষণ করিবেন না যে, তাহাকে রাষী করিতে পারিলে মানুষেরও সন্তুষ্টি লাভ করিতে পারিব। মনে করুন, আল্লাহ্‌ তাঁআলা আপনার প্রতি সন্তুষ্ট হইলেন, কিন্তু মানুষ রাষী হইল না__তাহাতেই বা আপনার ক্ষতি কি? আল্লাহ্‌র সন্তোষকেই অগ্রগণ্য মনে করা কর্তব্য । মানুষ সন্তুষ্ট হউক বা না হউক তাহাতে কোন ক্ষতি নাই। স্মরণ রাখিবেন, সন্তুষ্ট রাখার জন্য সকলের খোশামোদ-তোষামোদ করিলে নিজের ধর্ম বিনাশ করিয়া ফেলিবেন। আমার উদ্দেশ্য ইহা নহে যে, মানুষের সহিত কঠোর ব্যবহার করুন; বরং যখনই মনে করিবেন যে, মানুষের সহিত মেলামেশা করিলে ধর্মভাবের ক্ষতি হইবে, তখন নম্রতার সহিত তাহাদিগকে বুঝাইয়া দিবেন যে, এই শ্রেণীর কথাবার্তা, আলাপ-ব্যবহারে ধর্মের ক্ষতি হয়। এই কারণে আমি দূরে সরিয়া থাকিতে ইচ্ছা করি। আপনার এই কথায় মানুষ অসন্তুষ্ট হইবে বটে, কিন্তু তাহাদের জন্য উপদেশ হইবে এবং ভবিষ্যতের জন্য তাহাদের সাহস কমিয়া যাইবে । পুনর্বার আপনার সম্মুখে কোন বাজে গল্প-গুজব উত্থাপনই করিতে সাহস পাইবে না। আজকাল বে-মুরুওত না হইলেও কিছুটা কঠোর আচরণ ছাড়া কাজ চলে না। আমি আপনাদিগকে অভদ্রোচিত আচরণ করিতে বলিতেছি না। কিন্তু মানুষের সঙ্গে শালীনতা রক্ষা করিতে যাইয়া যদি আপনি খোদার নাফরমানী করিলেন, তবে আল্লাহ্‌ তা'আলার নিকট কি জবাব দিবেন £ কেমন করিয়া মুখ দেখাইবেন ? বাজে বকিয়া সময় নষ্ট করাতে কি লাভ £ সময়ের খুব সদ্যবহার করা একান্ত কর্তব্য। উহার উত্তম উপায় এই যে, মেলামেশা কমাইয়া দিন৷ দোকানদারী প্রভৃতি সাংসারিক কাজকর্ম নির্জনতা বা নিঃসম্পর্কতার বিরোধী নহে। দৌকানদারী শুধু এতটুকু কাজ-_কেহ জিনিসের দর জিজ্ঞাসা করিলে বলিয়া দিন। যদি ক্রেতা বলে__দিন”» বস্‌ সংক্ষেপে কাজ সমাধা হইয়া গেল। 'প্রয়োজন- ক্ষেত্রে শরীঅত কোন বাধা প্রদান করে নাই? অনুধাবন করুন, ফেরিওয়ালা তাহার জিনিস বিক্রয়ের জন্য যে ধ্বনি করিয়া বেড়ায়, “সোব্হা- নাল্লাহ” বলিলে অন্তরে যতটুকু নূর উৎপন্ন হয়, সেই ধ্বনিতেও ততটুকু নূর উৎপন্ন হইবে। কেননা, ইহাও প্রয়োজনীয় মুসলমানের প্রত্যেকটি কাজই এবাদত £ সৎ উদ্দেশ্যে মুসলমান যত কাজই করিয়া থাকে, সব কিছুই শরীঅত অনুযায়ী এবাদত বলিয়া গণ্য হয়। বাহিরে তাহা দুনিয়াবী কাজ বলিয়া অনুমিত হইলেও তাহাতে কোন ক্ষতি নাই। কিন্তু যে কথায় ধর্মভাবের ক্ষতি হয়, তাহা একটিমাত্র কথা হউক না কেন, উহা হইতে অবশ্যই নিবৃত্ত থাকিবেন। ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।