Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১১০ মাওয়ায়েষে আশ্রাফিয়া হযরত মাওলানা ইয়াকুব রেঃ) বলিতেন £ আমাদের বুযুরগীকে কলকারখানার কারিগরদের সহিত তুলনা করা যাইতে পারে। তাহারা কারখানার গণ্ডির মধ্যে থাকা পর্যন্ত বিচক্ষণ শিল্পী ; কিন্তু কারখানা এলাকার বাহিরে তাহারা সম্পর্ণ অজ্ঞ। কেননা, কারখানায় তাহারা যাবতীয় কার্য মেশিন- এর সাহায্যে করিয়া থাকে। বাহিরে মেশিন অভাবে তাহারা কিছুই করিতে পারে না। আমাদেরও অনুরূপ অবস্থা । যতক্ষণ নির্জন কোণে অবস্থান করি, কিছু আমল এবং এবাদত করি এবং পাপ কার্য হইতে রক্ষিত থাকি। কিন্তু গৃহ হইতে বাহির হওয়ার সঙ্গে সঙ্গেই বিপদ আরম্ত হয়। আমি পরিপক বা কামেল লোকের কথা বলিতেছি না। কামেল লোকেরা অবশ্য ইহা হইতে স্বতন্ত্র কামেল লোক আছেনইবা কয়জন ? তাহাদের দৃষ্টান্ত আজকাল এইরূপ-_যেন সহস্র সহস্র ছোলার মধ্যে একটি গমের বীজ। আজকালকার মজলিসসমূহের অবস্থা আজকালকার সাধারণ লোকের মজলিসসমূহের অবস্থা নিতান্ত শোচনীয়। ইহারা পরলোকের চিন্তা ত্যাগ করিয়া কেবল দুনিয়ার জীবনে সন্তুষ্ট ও নিশ্চিন্ত হওয়ার কারণেই তাহাদের মজলিসসমূহের এই দুরবস্থা। যাহার অন্তরে পরলোকের চিন্তা বিদ্যমান থাকিবে সে ব্যক্তি দুনিয়াদারদের দৈনন্দিন কার্ষকলাপ দেখিয়া বিরক্ত এবং পেরেশান হইবে। সে দেখিতে পাইবে, মানুষ ধর্মকে বিনষ্ট করিতেছে। দুনিয়ার মধ্যে এমনিভাবে মজিয়া গিয়াছে এবং উহা লাভ করিয়া এমনই নিশ্চিন্ত ও স্থিরচিত্ত হইয়াছে যে, ধর্মীয় কর্তব্য সম্বন্ধে একটুও চিন্তা করে না। সুতরাং যাহার হৃদয়ে ধর্মভাব বিদ্যমান, সে ব্যক্তি মানুষের ইত্যাকার অবস্থা দেখিয়া নির্জনতা অবলম্বন করিবে । আমি আপনাদিগকে কৃষিকার্য করিতে নিষেধ করিতেছি না। ক্রয়-বিক্রয় এবং দুনিয়ার অন্যান্য কাজকর্ম করিতেও বারণ করিতেছি না। আমার উদ্দেশ্য কখনও ইহা নহে যে, আপনারা দুনিয়ার যাবতীয় সম্পর্ক ছিন্ন করিয়া মসজিদের কোণে বসিয়া থাকুন; বরং আমার কথার উদ্দেশ্য এই যে, কাজকারবার সমস্তই চালু রাখুন; কিন্তু দুনিয়া হাসিল করিয়া পরলোক সন্বন্ধে নিশ্চিন্ত হইবেন না। পরকালকে প্রত্যেক কাজের লক্ষ্যস্থল করিয়া লউন। প্রয়োজনীয় কাজকর্ম সমাধা করার পর যতটুকু সময় অবসর লাভ করেন তাহা বেহুদা কথাবার্তায় বিনষ্ট করিবেন না। শরীঅত বিগহিত কার্যসমূহে জড়িত হইবেন না; বরং যাহারা আজকালকার প্রচলিত মজলিসে অংশগ্রহণ না করিয়া হালের বলদের সাহচর্ষে থাকে, তাহারা গল্প-গুজবে সময় নষ্টকারীদের চেয়ে বহুগুণে উত্তম। খুব বেশী হইলে এতটুকু হইবে যে, ইহারা বলদের সংসর্গে থাকিয়া বলদ হইবে, কিন্তু পরলোকের শাস্তি হইতে অবশ্যই রক্ষা পাইবে। আমি এই জন্য কৃষিকার্যকে পছন্দ করি যে, কৃষকদের পাপ কার্য করিবার সুযোগ কম ঘটে । কেহ পানি ছিটাইতে ব্যস্ত, কেহ নৃতন শস্য কর্তন করিতেছে, কেহ সুর তুলিয়াছে। কোন কোন আল্লাহ্‌র বান্দা এমনও আছে যে, সুর তুলিয়া আল্লাহ্‌র যেকেরই করিতেছে। এ সম্বন্ধে শরীঅতের দৃষ্টিতে কিছু আপত্তি থাকিলেও আমার উদ্দেশ্য তাহাদের রুচি বর্ণনা করা । যাহাহউক, যেকের না করিলেও তাহারা আজেবাজে কথাবার্তা এবং গীবত-শেকায়ত প্রভৃতি হইতে অবশ্যই রক্ষিত আছে৷ কৃষকদের কার্যধারা এই যে, ভোর হইতেই কৃষিকার্যে লিপ্ত থাকে। দ্বিপ্রহরে বাড়ী হইতে খাবার আসিয়া পৌঁছিলে তাহা আহার করিয়া কিছুক্ষণ বিশ্রাম করে। অতঃপর পুনরায় কাজে লাগিয়া যায়। রাত্রে শ্রান্ত-ক্লান্ত হইয়া গৃহে প্রত্যাবর্তন করে এবং নামায পড়িয়াই শয়ন করে । কোন বাজে আলাপে বা গীবত-শেকায়তে যোগদান করা হইতে রক্ষা পায়। কৃষকদের মধ্যে অহংকার এবং আত্মস্তরিতা থাকে না। তাহাদের খুব অধিক দোষ থাকিলে এতটুকু হইতে পারে যে, নিজেদের ডডখ্৮.21170001109.0010

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।