Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-ইত্মীনানু বিদ্দুনিয়া ১০৯ এই বন্ধু স্বর্ণ-মুদ্রী অপেক্ষা অধিক মুল্যবান সময়টুকু নষ্ট করিয়াছে। অতএব, চিন্তা করিয়া দেখুন, সে কি সত্যই আপনার বন্ধু আর এক ডাকাত হুক" । এমন সর্বনাশা প্রথা প্রচলিত হইয়াছে যে, দুই পয়সার তামাক খরচ করিলে তন্থারা যত ইচ্ছা তত লোক একত্রিত করিয়া তাহাদের মূল্যবান সময় নষ্ট করা যাইতে পারে । মোটকথা, হুক্কা কি জিনিস? হুক্কা বিবিধকে সমবেতকারী | হুক্কার আয়োজন করিলে ভাল-মন্দ সর্বপ্রকারের লোকই একত্রিত করা যায়। আমি স্বয়ং দেখিয়াছি, কাহারও গৃহে মজলিস জমাইয়া শোভা বর্ধনের ইচ্ছা করিলে সে ব্যক্তি হক্কার আয়োজন করিয়া থাকে। অতঃপর লোকের অভাব হয় না। ফলকথা, যেন নিজেরাই নিজেদের মূল্যবান সম্পদ (সময়) লুষ্ঠন করিয়া নেয়ার জন্য গল্প-গুজবের আসর জমাইয়া থাকে। সময় বড়ই মূল্যবান বন্ধুগণ ! সময় বড়ই মূল্যবান সম্পদ। ইহার মর্যাদা রাখুন, ইহার সদ্ধ্ব- হার করুন, ইহা এতই মুল্যবান যে, আযরাঈল আলাইহিস্সালাম রূহ কবয করার জন্য উপস্থিত হইলে, তখন আপনি সামান্য একটু সময়ের বিনিময়ে আপনার সম্পূর্ণ রাজত্বও দিতে প্রস্তত হইয়া যাইবেন, কিন্তু তখন এক মুহুর্তের জন্যও সময় দেওয়া হইবে না। যেমন, আল্লাহ্‌ তা'আলা বলেন-_ 0 3322৯583805 ০১ নি 2131 মানুষের নিদিষ্ট সময় মৃত্যু) আসিয়া পৌঁছিলে তাহা হইতে এক মুহুূর্তও এদিক-ওদিক হইবে না?” এই পরস্পর মেলামেশার দ্বারা সময় নষ্ট করা সম্বন্ধে আরও একটি প্রয়োজনীয় কথা আছে।'এই শ্রেণীর ভয়ঙ্কর লোকদের জ্ঞানশক্তিকে ভয় করি, পাছে বিপরীত না বুঝেন। আজকাল জ্ঞানশক্তির বড়ই দুর্ভিক্ষ উপস্থিত হইয়াছে। সোজা কথাকে উল্টা বুঝিয়া লয়। সুতরাং সেই জরুরী কথাটুকু বলিতে বাধ বাধ ঠেকিতেছে। কিন্তু যখন কথাটি মুখে আসিয়াই পড়িয়াছে, তখন আল্লাহ্‌ তাআলার উপর নির্ভর করিয়া বলিয়াই ফেলিতেছি ঃ আজকাল কোন কোন মানুষ বিভিন্ন বুযুর্গ লোকের দর- বারে ঘুরিয়া বেড়াইতেছে। আজ অমুক বুযুর্গের দরবারে, কাল আর এক বুযুর্গের দরবারে, পরশু অপর এক বুযুর্গের দরবারে । উত্তমরূপে চিন্তা করিয়া দেখুন, আজকাল ইহাতেও ধর্মের যথেষ্ট ক্ষতি হইতেছে। কেননা, অধিকাংশ বুযুর্গের দরবারে সর্বশ্রেণীর লোক একত্রিত হইয়া সর্বপ্রকারের আলো না করিয়া থাকে। এমন কি, গীবত বা অগোচরে দোষ ব্যক্ত করা পর্যন্ত। নবাগত লোকটি তাহা- দের হা'র-সঙ্গে হা মিলাইয়া পাপের ভাগী হইয়া থাকে । আজকালকার অধিকাংশ মজলিসেরই এই অবস্থা। শেষফল এই যে, এই লোকটি বুযুর্গান হইতে যত লাভবান হয় তাহা অপেক্ষা অধিক ক্ষতি প্রস্ত হয়। বুযুগ্গদের মজলিসেরই যখন এই অবস্থা, তখন অন্যান্য মজলিসসমূহের অবস্থা কেমন হইবে ভাবিয়া দেখুন। কিন্তু আজকাল স্থানে স্থানে মজলিস জমাইবার প্রথা ব্যাপক হইয়া দাড়াই- য়াছে। বৈঠকখানাসমূহ নির্মাণের উদ্দেশ্য ইহাই। অতঃপর তথাকার অবস্থা এই হয় যে, কয়েকজন মানুষ একত্রিত হইতেই গীবত এবং অনর্থক বাজে গল্প-গুজব আরম্ত হইয়া যায়। প্রকৃতপক্ষে পর- লোকের চিন্তার অভাবেই এ সমস্ত ব্যাপার ঘটিয়া থাকে। কোন কাজ না থাকিলে আর কি করিবে _ বৈঠকখানায় বসিয়া নানাবিধ গোনাহ্‌র কাজে সময় নষ্ট করা হয়। আজকাল বৈঠকখানাগুলি এই উদ্দেশ্যেই নিরিতি হইয়া থাকে। যেসমস্ত বস্তর প্রতি দৃষ্টি করা হারাম, বৈঠকখানায় বসিয়া তৎ- প্রতিও দৃষ্টি করা হয়। এ সমস্ত বিষয় হইতে বাচিয়া থাকার অভ্যাসই লোপ পাইতে থাকে । এদিকে লক্ষ্যই থাকে না যে, অবৈধ দৃষ্টির জন্যও কঠিন শাস্তি হইবে। সুতরাং এ সমস্ত মজলিস হইতে পৃথক থাকাই অধিক নিরাপদ। ইহাতে অবৈধ কাজ হইতে রক্ষা পাওয়া সহজ হইতে পারে। ড্ডখ্খ.21110001109.0010

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।