Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া আখেরাতের তুলনায় দুনিয়া কিছুই নহে বলিয়া বুঝিতে পারিবে এবং এই ধ্যানের ফলে দুনিয়ার কষ্টও তোমার নিকট ক্রমশ হাস পাইতে থাকিবে। কেননা, তুমি যখন চিন্তা করিয়া বুঝিতে পারিবে যে, দুনিয়ার কষ্ট একদিন নিঃশেষ হইবেই। পক্ষান্তরে পরলোকে কেবল শান্তিই শান্তি। তখন দুনিয়ার কষ্ট কষ্ট বলিয়াই মনে হইবে না। এই কারণেই পূর্বোক্ত 'যাকের'কে বলিয়াছিলাম £ “মৃত্যুর চিন্তায় মন ঘাবড়াইলে জীবনের চিন্তা কর। আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক ব্যক্তির উপযোগী চিন্তার বিষয় নির্ধারণ করিয়া দিয়াছেন । কিন্তু দুঃখের বিষয়, আমাদের চিন্তা করিবার কোন অবসরই নাই। চিন্তা এবং উহার বাধাসমূহ £ চিন্তা করার পথে কি কি বাধা আছে এখন আমি তাহা বর্ণনা করিব। দুইটি বস্তু চিন্তার পথে বাধা সৃষ্টি করিয়া থাকে। ১। দৈহিক কামনা । মানুষ দুনিয়ার নানা-' বিধ কামনায় লিপ্ত হইয়া আখেরাতের চিন্তা করে না এবং ইহলোকের কামনাজালেই জড়িত হইয়া থাকে। ২। নফসের সুখ-শান্তি। কখনও বা মানুষ নফসের সুখ-শান্তির মোহে মন্ত হইয়া আখেরা- ইহলোকের সুখ-শান্তির ব্যাঘাত ঘটিবে। কিন্তু মানুষ ভাবিয়া দেখে না যে, আখেরাতের চিন্তার ফলে ইহলোকের দুঃখ-কষ্ট সহজ হইয়া যাইবে। অতঃপর সুখ-শান্তি সন্বন্ধেও মানুষের ভাবিয়া দেখা উচিত-_আমি দুনিয়ার সুখ-শান্তির মোহে মাতিয়া থাকিলে আখেরাতের সুখ-শান্তি হইতে বঞ্চিত হইব। এর্‌প চিন্তায় পদে পদে উপকৃত ও লাভবান হওয়া যায়। মূল চিকিৎসা সংক্ষিপ্ত চিন্তা-_ইহার সাহায্যে এল্‌ম এবং আমল সংশোধিত হইয়া যাইবে এখন বুঝিয়া লউন, আমল দুই প্রকার! এক প্রকারের আমল জায়েয বা না-জায়েষ হওয়া সম্বন্ধে আপনি অবগত আছেন, তাহা স্মরণ করিয়া এখন হইতে আমল করিতে আরম্ভ করুন। আর এক প্রকারের আমল জায়েয বা না-জায়েষ হওয়া সম্বন্ধে আপনি অবগত নহেন, যথা--জমিদারী (সম্পত্তি) সংক্রান্ত অনেক কাজ এমনও আছে, যাহা জায়েয না-জায়ে হওয়া সম্বন্ধে লোকে কিছুই জানে না, তাহা অনুসন্ধান করিয়া বাহির করুন! আলেমের নিকট জিজ্ঞাসা করিয়া অবগত হউন এবং তদনুযায়ী আমল করিতে থাকুন ! এই বিষয় আমি দৃষ্টান্তত্বরূপ উল্লেখ করিলাম । চিন্তা করিলে ধর্মের সমস্ত দরজাই আপনাদের সম্মুখে মুক্ত দেখিতে পাইবেন। চিন্তা করার দৃষ্টান্ত এইরূপ মনে করুন, যেমন ঘড়ির হেয়ার স্প্রিং। আকারে উহা খুবই ক্ষুদ্র। কিন্তু ঘড়ির অভ্যত্তরস্থ যাবতীয় অংশগুলি ইহারই সাহায্যে নড়াচড়া করিয়া থাকে। এইরূপে চিন্তার সাহায্যে আপনারা ধর্মের দুর্ভেদ্য দুর্গও জয় করিতে পারিবেন। সাধারণ লোকের কথা কি বলিব, _-আলেমগণই বা কি করেন? কিছুই করেন না। আমিও তদ্রুপই। অবশ্য আলেমদের চিন্তা করিবার ইচ্ছা হয়, কিন্তু নির্জনে বসার প্রতি গুরুত্ব নাই। মোটকথা, ব্যাপকভাবে আমাদের রুচি বিগড়াইয়া গিয়াছে। সর্বদা হট্টগোল এবং হাসি-ঠাট্টায় সময় কাটাইতেছি। আমাদের অবস্থা এই যে, ক্লাবে কিংবা বৈঠকখানায় বসিয়া হাসি-কৌতুকে সমস্ত সময়টুকু অতিবাহিত করিয়া দিতেছি। প্রথমতঃ দুনিয়ার ঝামেলার জন্য আখেরাত সম্বন্ধে চিন্তা করার অবসরই পাইতেছি না। পাইলেও আখেরাতের চিন্তার পরিরবর্তে এই চিন্তা আসিয়া মন অধিকার করে যে, অমুক বন্ধুর নিকট যাইয়া কিছু গল্প-গুজব করা যাউক; সময়ও অতিবাহিত হইবে, আমোদও উপভোগ করা যাইবে। অবশেষে সেখানে যাইয়াই অপকার্ষে মূল্যবান সময়টুকু কাটাইয়া আসি। গভীরভাবে চিন্তা করিয়া দেখুন, এইসব বন্ধু প্রকৃতপক্ষে আপনার শক্র। মনে করুন, কেহ আপনার টাকা চুরি করিল। তাহার এই আচরণে আপনার মনে কেমন দুঃখ হইবে। তদ্রুপ আপনার ড্গ.2]100001109..001

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।