Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-ইত্মীনানু বিদ্দুনিয়া ১০৭ পরলোকের বিষয় চিন্তা করিতে পারেন,_ মৃত্যুর পরে কিরূপ অবস্থার সম্মুখীন হইবেন? কবরে কি অবস্থা ঘটিবে? হাশরের ময়দানের অবস্থা কিরূপ হইবে £ পুল্সেরাতে কি অবস্থা ঘটিবে? আল্লাহ তা'আলার সম্মুখে দণ্ডায়মান হইবেন কি? বন্ধুগণ ! আযাবের কথাও চিন্তা করুন, সওয়া- বের কথাও চিন্তা করুন। কোরআন শরীফে ধ্যান-চিন্তার বিভিন্ন পদ্ধতি বলিয়া দেওয়া হইয়াছে। কোথাও বেহেশতের বর্ণনা এবং কোথাও দোযখের অবস্থা রহিয়াছে। ধ্যানের জন্য বিপরীত বস্তুর উল্লেখের কারণ এই যে, মানুষের স্বভাব বিভিন্ন প্রকার । কাহারও দৌষখের আযাব চিন্তা করিলে সুফল লাভ হয়। আবার কাহারও পক্ষে বেহেশতের বিবিধ নেয়ামত -সমূহের কল্পনা হিতকর হইয়া থাকে। এক ব্যক্তি আমার নিকট অভিযোগ করিল যে, মৃত্যুর ধ্যান করিলে তাহার মন ঘাবড়াইয়া যায়। আমি বলিলাম £ মৃত্যুর ধ্যানে মন ঘাবড়াইয়া গেলে জীবনের চিন্তা কর। কল্পনা কর, এই জীবনের পরে ইহা অপেক্ষা উত্তম আর এক অনন্ত জীবন আছে। রি বনুগণ : দুয়া এবং আখেরাতকে স্বর্ণ ও রৌপ্য-মুদ্রার সহিত তুলনা করুন। মনে করুন, এক ব্যক্তি একটি স্বর্ণ-যুদ্রা সঙ্গে লইয়া বাহির হইল, পথে আর এক ব্যক্তির সহিত সাক্ষাৎ হইল। তাহার নিকট ঝকঝকে একটি রৌপ্য-মুদ্রা রহিয়াছে। সে ব্যক্তি স্বর্ণমুদ্রীর মালিককে বলিল ঃ তুমি ইচ্ছা করিলে তোমার এঁ মলিন মুদ্রাটি আমাকে দান করিয়া তৎপরিবর্তে এই উজ্জ্বল চকচকে মুদ্রাটি গ্রহণ করিতে পার। স্বর্ণ-ুদ্রার বর্ণ উহার মালিকের দৃষ্টিতে রৌপ্য-মুদ্রার চাক্চিক্যের তুলনায় সুন্দর বোধ হইতেছিল না। অধিকন্ত রৌপ্য-মুদ্রাটি ওজনেও বেশী ছিল। এই কারণে সে বিনিময় করিতে সম্মত হইয়া গেল। এমন সময় এক ব্যক্তি তাহাকে বলিল, মিঞা ! ধোকায় পতিত হইও না। রৌপ্য-মুদ্রাটি ব্বর্ণ-সুদ্রার তুলনায় অধিক উজ্জ্বল এবং ভারি হইলেও একটি ব্বর্ণ-ুদ্রার মূল্য ১৮টি রৌপ্য-মুদ্রার সমান। লোকটি তখন চিন্তা করিয়া দেখিল, ব্যাপার এরূপ হইলে আমি রৌপ্য-মুদ্রা লইয়া কি করিব £ বলাবাহুল্য, এমতাবস্থায় লোকটি উক্ত মুদ্রা বিনিময়ে কখনও সম্মত হইবে না। ইহা হইল চিন্তার ফল। চিন্তা করিলে প্রত্যেক বস্তর স্বরূপ চিনিতে পারা যায়? মানুষ কোন বস্তু লইয়া চিন্তা করিতে আরম্ত করিলে পরিশেষে উক্ত বিষয়ের মূলতত্্ জ্ঞানায়ন্ত হইয়াই যায়। সুতরাং দুনিয়া ও আখেরাত সম্বন্ধে গভীরভাবে চিন্তা করিলে জানিতে পারা যাইবে যে, আখেরাতের তুলনায় দুনিয়া কিছুই নহে। স্বর্ণযুদ্রার তুলনায় রৌপ্য-মুদ্রার মূল্য যাহাকিছু আছে, আখেরাতের তুলনায় দুনিয়ার মূল্য তদ্ুপও নাই। কোরআন শরীফে যে বর্ণিত আছে__ ১৯১3 631 ০৪ 9১685 শি “যেন তোমরা দুনিয়া এবং আখেরাত সম্বন্ধে চিন্তা করিয়া দেখ!” জনৈক তাফসীরকার দুনিয়া সম্বন্ধে চিন্তা করার কেমন সুন্দর ব্যাখ্যা করিয়াছেন! অর্থাৎ, দুনিয়ার দুঃখ-কষ্ট এবং সুখ-শান্তি সম্বন্ধে চিন্তা করিয়া দেখ, বুঝিতে পারিবে যে, দুনিয়ার সুখ-শান্তি একদিন নিঃশেষ হইয়া যাইবে এবং দুনিয়ার জীবন কেবল দুঃখ-কষ্ট পরিপূর্ণ। পক্ষান্তরে আখেরাত সম্বন্ধে চিন্তা করিলে উহার বিপরীত দেখিতে পাইবে । উভয়কে সমষ্টিগতভাবে লইয়া চিন্তা করিলে দুনিয়া তোমার দৃষ্টিতে নিতান্ত তুচ্ছ ও হেয় বলিয়া মনে হইবে এবং সঙ্গে সঙ্গে আখেরাতের প্রতি আগ্রহ.ও উৎসাহ বৃদ্ধি পাইবে । মোটকথা, ড্ডখ্৮.21170001109.0010

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।