আল-ইত্মীনানূ বিদ্দুনিয়া ১০৫ কিন্তু আফসোসের বিষয়, আখেরাতের বেলায় মানুষ কেমন করিয়া শুধু নামাযের গুটিকতক সজ্দা করিয়াই তৃপ্ত ও নিশ্চিন্ত হইয়া যায়? চাকুরীজীবীদের মধ্যে আজ যাহার মাসিক বেতন ৫০-০০ টাকা, কাল সে কেমন করিয়া ১০০-০০ টাকা মাসিক বেতন লাভ করিবে সে চিন্তায় অস্থির থাকে। যাহাদের বাড়ী-ঘর প্রস্তুত করাইবার শখ আছে, তাহাদের সর্বদা চিন্তা থাকে__ কেমন করিয়া ঘর-বাড়ীর সংখ্যা আরও বৃদ্ধি করা যাইবে । কোন এক শৌখীন ধনী ব্যক্তির দালান- কোঠা নির্মাণের শখ ছিল অপরিসীম । সর্বদা এই ধ্যানেই থাকিতেন, কেমন করিয়া আর একখানা বাড়ী বা দালান নির্মাণ করা যায়। তিনি বলিতেন ঃ হাতুড়ির আওয়া আমার কানে না আসা পর্যন্ত আমার মনে শান্তি আসে না। দালান-কোঠা ও অট্টালিকা সম্বন্ধে রাজমিস্ত্রীদের উক্তি-_-“এক গজ ভূমিতে সারা জীবন রাজমিস্ত্রীর কাজ চালু রাখা যায়।” এক গজ ভূমিই সারা জীবনের জন্য যথেষ্ট, একতলার উপর আর একতলা, এইরূপ সারা জীবনব্যাপী নির্মাণকার্য বাড়ান হইলে এক জীবনে তাহা সমাপ্ত হইবে না। মোটকথা, যাহার যে বস্তুর দুর্ঘমনীয় আকাঙ্ক্ষা থাকে তাহা লাভ করিয়া সে কখনও তৃপ্ত হয় না। কিন্তু পরিতাপের বিষয়, আখেরাতের বেলায় মন তৃপ্ত হইয়া যায়। কিন্তু দুনিয়ার প্রতি কখনও তৃপ্তি আসে না। মাওলানা রূমী (রঃ) বলেনঃ ১১৭] ও১ ২১০1১ ০৬ ১০০7035১১০৪ ১1 ০৮৪৪ নীল বল) “এই নশ্বর দুনিয়ার মহববতে তোমার আত্মার তৃপ্তি হয় না। কিন্তু জগতের সৃষ্টিকর্তা আল্লাহ্ তা'আলা হইতে তোমার মন কিরূপে তৃপ্ত হইয়া গেল।। স্ত্রী-পুত্রের ভালবাসা হইতে তোমার মন তৃপ্ত হইল না, তবে দয়াল আল্লাহ্ তা'আলার মহব্বত হইতে কেন তুমি তৃপ্ত হইয়া গেলে £” দুনিয়ার ঝামেলায় কখনও তোমাদের মন বিরক্ত হয় না; কিন্তু আল্লাহ্ ও রাসুল হইতে বিরক্ত হইয়া একদম ঠাণ্ডা হইয়া বসিয়া গেলে? কোথায় আগ্রহ! কোথায় উৎসাহ !! চিন্তাই নাই যে, ভবিষ্যতে কি হইবে £ তবে আমাদের আসল ক্রুটি হইল দুনিয়ার জীবনের প্রতি আমরা সন্তুষ্ট হইয়া পড়িয়াছি। বন্ধুগণ! যাহার মধ্যে গতিশীলতা বিদ্যমান থাকে তাহার অবস্থা এইরূপ হইয়া থাকে, যেমন কবি বলিয়াছেনঃ ৬৯ ০২০৮ ০৪ ও এ ৯ ৩৫৮০ 91 *4-৩ লী নিস ১ ০৯০৩ 20 এও “প্রিয়জন বক্ষেই রহিয়াছে, তথাপি প্রিয়জনের অন্বেষণ চলিতেছে । নদীর তীরে উপকঝিষ্ট; কিন্তু তৃষ্ণার জ্বালায় ওষ্ঠাধর শুষ্ক।” ইহলোকে কেহ কাহারও প্রতি অনুরক্ত হইলে মিলনের পরে অনুরাগের অবসান হয়। যেমন, কেহ কোন বীরাঙ্গনা রমণীর প্রতি আসক্ত হইলে মিলনের সঙ্গেই আসক্তি সমাপ্ত হইয়া ক্রমশ তাহার প্রতি বিরক্তি উৎপন্ন হইতে থাকে। কেননা, তাহার সৌন্দর্যের পরিসীমা এ পর্যন্তই । তাহার সম্মুখের দিকে আর কিছুই পরিলক্ষিত হয় না। কিন্তু খোদার মহব্বতে তো কখনও তৃপ্তি বা বিরক্তি আসা উচিত নহে। কেননা, তাহার সৌন্দর্যের কোন সীমাই নাই। তথাকার অবস্থা এইরূপ £ ড্ডখখ.21170001109.0010
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।