Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া আদায় করিতেছি কিনা । ইহাও এক প্রকারের গতিশীলতা, যাহা আমরা পরিত্যাগ করিয়া বসিয়াছি। মোটকথা, আমরা যেই অবস্থায় আছি তাহাতেই স্থির রহিয়াছি। তাহা লইয়াই তৃপ্তি বোধ করি- তেছি এবং মনে করিতেছি যে, সবকিছুই সমাধা করিতেছি। অথচ আমাদের অবস্থা এরূপ হওয়া উচিত ছিল যে, সবকিছু করা সন্তেও ভীত এবং সন্ত্রস্ত থাকি। যেমন, আল্লাহ্‌ পাক খোদাভীরু লোকের বর্ণনায় বলিয়াছেন £ £৫৯3 24:53 9 195105 55% ৩3343 “যাহারা যাহা দান করি- বার ছিল দান করে এবং তাহাদের অন্তর এই ভয়ে ভীত থাকে যে, তাহারা আল্লাহ্‌ তা'আলার সমীপে গমন করিবে ।” অর্থাৎ, নেক কাজ করিয়াও তাহাদের অন্তর ভীত এবং সন্ত্রস্ত থাকে। দেখুন, কোন উর্ধবতন অফিসারের অধীনস্থ কর্মচারীগণ যদি খুব তৎপরতার সহিত কাজ করে, তথাপি অফিসারের আগমনের সময় তাহাদের মনে এই ভয় উদিত হয় যে, পাছে উর্ধবতন অফিসার আমাদের কাজ অনুমোদন না করেন। অতএব, অফিসারের আগমনকালে তাহাদের হৃদয়ে অস্থিরতা এবং চাঞ্চল্য বিরাজ করে যে, কি জানি, আমাদের পরিণাম কি হয় ? মুসলমানদের অন্তরের অবস্থাও ঠিক এইরূপ হওয়া উচিত। কাজ সমাধা করার পরেও এই ভয়ে সন্ত্রস্ত থাকা উচিত- হাশরে আমাদের অবস্থা না জানি কেমন হয় ? মুসলমানের হৃদয়ে পরকাল সম্বন্ধে কখনও শান্তি, স্থিরতা ও নিশ্চিন্ততা থাকা উচিত নহে। এরূপ অবস্থা উৎপন্ন না হইলে মনে করিতে হইবে কিছুই হাসিল হয় নাই। দেখুন, আন্ষিয়ায়ে কেরাম যাবতীয় অবস্থা বিজয়ী হওয়া সত্ত্বেও সর্বদা চিন্তিত থাকিতেন। অথচ আমরা এমন নিশ্চিন্ত ও স্থিতিশীল অবস্থায় আনন্দে কাল যাপন করিতেছি, তথাপি আমরা নিজের পরহ্যেগারীর গর্ব অনুভব করিয়া থাকি। আমরা আন্বিয়ায়ে কেরামের চেয়ে অধিক পরহ্যেগার নিশ্চয়ই নহি। তাহারা আল্লাহ্‌র ভয়ে চিন্তা করিতে করিতে ওষ্ঠাগত প্রাণ ছিলেন। কাজেই প্রত্যেক মুসলমানেরই কোন সময় নিশ্চিন্ত হওয়া উচিত নহে; বরং তাহাদের অবস্থা এরূপ হওয়া উচিত ঃ ০২৪১ ০1১৯ এ ০১1১০১৮৫০ ০০৭৪ এ১ _ ০১৪০৮ 5৯৯ ৩৫০০৯ ১০ £ “প্রেম কি? বল, প্রিয়জনের আজ্ঞাবহ দাস হওয়া এবং স্বীয় ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে তাহারই ধীন করিয়া অস্থির ও পেরেশান থাকার নাম প্রেম” এই চিন্তা ও চাঞ্চল্য কিসের জন্য? আল্লাহ্‌র নৈকট্যলাভে উন্নতি করার জন্য। আল্লাহ্‌র নৈকট্যের কোন সীমা নাই, কাজেই এক নির্দিষ্ট পরিমাণ নৈকট্য লাভ করিয়া বিরত ও তৃপ্ত হওয়া যাইতে পারে না। সেই দরবারের অবস্থা এইরূপ যে, যতই উন্নতি লাভ কর না কেন, তাহাই নিতান্ত অকিঞ্চিতকর। কবি বলিয়াছেন ঃ ৬৮০2৮০০১৪১৯ ৬৮২১৯০৪১৪০৯ 2৯ পা ল4৫০৯ ৮৫১ লি ০০৯ “ভ্রাতঃ! আল্লাহ্র দরবার একটি সীমাহীন দরবার উহার যতই নিকটে পৌঁছিবে ততই সেই অতিক্রান্ত পথ চিহৃবিহীন অনতিক্রান্ত বলিয়া বোধ হইবে।” আমরা সংসারে বহু ভূতম্বামীকে দেখিয়াছি, তাহারা দুনিয়াতে যতই উন্নতি লাভ করুক না কেন, কোন পর্যায়েই তৃপ্ত হয় না। যে পরিমাণ ভূমিরই মালিক হউক না কেন তাহাতে তৃপ্ত থাকে না; বরং আরও ভূমি আরও কতগুলি গ্রাম অধিকারে আনয়নের লিগ্গায় প্রতিনিয়ত অস্থির থাকে। ডডডড/.81100901109.0010)

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।