আল-ইত্মীনানু বিদ্দুনিয়া ১০৩ কল্পনাশক্তি যেন আর সমন্মুখের দিকে অগ্রসর হয় না। যেমন, কোন পদার্থ কেন্দ্রস্থলে আসিয়া স্থির হইয়া যায়। নিশ্চলভাবে দীড়াইয়া থাকে, সম্মুখের দিকে চলে না। এমন অবস্থার জন্যই শাস্তির ভীতি প্রদর্শন করা হইয়াছে। বস্তুত আজকাল আমাদের অধিকাংশের অবস্থাই এরূপ! যে যেই অবস্থায় আছে তাহাতেই স্থির হইয়া রহিয়াছে। সম্মুখের দিকে আর পা বাড়াইতেছে না। দুনিয়ার জীবনের জন্যই আমাদের সম্যক চিন্তা নিয়োজিত। দুনিয়ার চিন্তায় নিমজ্জিত লোকদের অবস্থা এই যে, দুনিয়ার আলোচনা ভিন্ন আর কোন কিছুর আলোচনাই তাহাদের সেখানে নাই। এমন কি, রেলগাড়ীতে সহ্যাত্রীদের সঙ্গে আলাপ করিলেও দুনিয়ার বিষয়েই আলাপ করিয়া থাকে। যেমন, “আপনাদের অঞ্চলে শস্যের কেমন অবস্থা ? বৃষ্টি কেমন হইয়াছে? অমুক অমুক জিনিসের দর কি?” মোটকথা, প্রত্যেক মজলিসেই কেবল দুনিয়ার আলোচনা । অথচ রেল ভ্রমণের সময়টুকু নিতান্তই নিশ্চিন্ত এবং আনন্দিত থাকার সময়। কিন্তু দুনিয়াদারগণ এরূপ সময়েও কেবল দুনিয়ার চিন্তায়ই নিমগ্ন থাকে। তাহাদের কল্পনা বা চিন্তীশক্তি ইহার সম্মুখে অগ্রসর হই- তেই চায় না দুনিয়ার উপরই স্থির এবং নিশ্চল হইয়া গিয়াছে! পরলোকের কল্পনা বা চিন্তা কখনও মনের কোণে স্থান পায় না। অতঃপর বলিতেছেন, 4185 13531 35 123 অর্থাৎ, “তাহারা আমার নিদর্শন এবং প্রমাণসমূহ স্বচক্ষে দর্শন করিয়াও উহাতে চিন্তা করিয়া আমার শক্তি ও মহিমা উপলব্ধি করার প্রতি মনোনিবেশ করে না।” এদিক হইতে সর্বদা সম্পূর্ণ অমনোযোগী থাকে। ইহাই হইল এই তিনটি বাক্যের সারমর্ম, যাহাতে মূল অপরাধ এই প্রমাণিত হয় যে, দুনিয়ার জীবন লইয়া আমরা শান্ত এবং স্থির হইয়া রহিয়াছি। আমাদের কল্পনা বা মনোযোগ পরলোকের দিকে মোটেই অগ্রসর হইতেছে না। পরলোকের দিকে অগ্রসর হওয়ার প্রকারভেদ £ এখন বুঝিয়া লউন, দুনিয়ার জীবনে স্থিরতা ও নিশ্চলতার বিপরীত পরলোকের দিকে অগ্রগতি তিন প্রকার ঃ ১। বিশ্বাসের গতিশীলতা, ২। কর্ম চাঞ্চল্য, ৩। অবস্থার সচলতা । অর্থাৎ, পরলোকের আকর্ষণে ও ধ্যানে সর্বদা অস্থির থাকা এবং উহারই অনুসন্ধানে লিপ্ত থাকা। কাফেরদের মধ্যে উক্ত ত্রিবিধ অগ্রগতির কোনটিই নাই কেননা, তাহাদের বিশ্বাসই সুস্থ এবং সঠিক নহে। দুনিয়াদার মুসলমানদের মধ্যে বিশ্বাসের গতি- শীলতা অবশ্যই বিদ্যমান। কিন্তু কর্মের ও অবস্থার গতিশীলতা নাই। অর্থাৎ, পরলোকের কার্ের জন্য কোন ধ্যান বা চেষ্টাও নাই, কোন অনুসন্ধানও নাই। এই রোগটি প্রায় ব্যাপক। সাধারণ লৌক তো দূরেরই কথা- আমাদের শিক্ষিত সমাজের অবস্থাই এইরূপ যে, আমাদের মন আখেরাতের চিন্তায় অস্থির নহে। কিন্তু কাহারও বিরুদ্ধে কোন মোকদামা দায়ের হইলে তাহার মনে এক অস্থিরতার উদ্ভব হয়। কোন সময়ের তরে মনে শান্তি ও স্থিরতা থাকে না। সর্বদী কেবল সেই 'মোকদ্দমারই ধ্যান-চিন্তা আর উহার কল্পনা। দেখুন, দেশে যখন প্লেগ মহামারী আকারে দেখা দিয়াছিল, তখন সকলের মনে কেমন অস্থিরতা বিদ্যমান ছিল! কোন সময়েই মনে শান্তি ছিল না। শুধু উহারই চিন্তা এবং উহারই ধ্যান। আখেরাতের জন্য আমাদের মনে কিন্তু তদ্রুপ অবস্থা নাই; বরং যে যেই অবস্থায় আছে উহাতেই স্থির রহিয়াছে। বর্তমান অবস্থা হইতে অপেক্ষাকৃত উন্নততর অবস্থার দিকে অগ্রসর হওয়ার জন্য একটুও চেষ্টা নাই। মনে করুন, ষথানিয়মে পাচ ওয়াক্ত নামায পড়িতেছি। ইহাতেই স্থির রহিয়াছি, ইহাছাড়া কিছু অতিরিক্ত নফল নামায পড়ার চেষ্টা বা কল্পনা কখনও হয় না। কোন সময় এমন কল্পনাও করি না যে, পাচ ওয়াক্ত নামাই আমরা ঠিকমত ডডড/ড/.91100901109.0010)
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।