৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া কোরআনের ব্যাখ্যা হিসাবে যে উচ্চ মর্যাদা এবং জনপ্রিয়তা অর্জন করিয়াছে, অপর কাহারও তরজমা তাহা করিতে সক্ষম হয় নাই। ইহা তাহাদের “খুলুছ" বা নেক নিয়তের ফল বৈ আর কিছুই নহে। আজকাল ভাষার চাকচিক্য এবং বর্ণনা-চাতুর্যকেই মানুষ উত্তম অনুবাদের মাপকাঠিরূপে নির্ধারণ করিয়া লইয়াছে। ভ্রাতৃগণ! ভাবিয়া দেখুন, কোন শহরে দুই জন চিকিৎসক আছেন। একজন চিকিৎসাশান্ত্রে তথা রোগ নির্ণয়ে ও ওঁষধ নির্বাচনে অতিশয় পারদর্শী, কিন্তু ভাষায় দুর্বল। অপর চিকিৎসক ভাষায় সুপণ্ডিত, কিন্তু চিকিৎসাশান্ত্রে বিচক্ষণ ও দক্ষ নহেন। বিচার করিয়া বলুন, আপনারা ইহাদের মধ্যে কাহার ব্যবস্থাপত্র গ্রহণ করিবেন £ বলাবাহুল্য, বিচক্ষণ চিকিৎসকের ব্যবস্থাপত্রই প্রত্যেক চিকিৎসাকামী রোগী গ্রহণ করিবে। চিকিৎসাশাস্ত্রে অপারদর্শী ভাষাবিদ চিকিৎসকের আলঙ্কারিক ভাষার ব্যবস্থাপত্র কেহই গ্রহণ করিবে না। কেননা, রোগমুক্ত হওয়াই রোগীর উদ্দেশ্য। ভাষার চাতুর্য ও চাকচিক্যে তাহার কোন প্রয়োজন নাই। বন্ধুগণ! আমরা যদি কোরআন শরীফকে আমাদের “রূহানী রোগের চিকিৎসা গ্রন্থ মনে করি- তাম, তবে উহার তরজমা নির্বাচনের বেলায় এই চিন্তাই করিতাম যে, কোন্ তরজমাটি তফসীর- শাস্ত্রে বিচক্ষণ সুবিজ্ঞ আলেম কর্তৃক কৃত, যাহাকে নির্ভরযোগ্য মনে করিয়া নিঃসন্দেহে তদনুযায়ী আমল করা যাইতে পারে । আর কোন্ তরজমাটি ভাষার দিক দিয়া অতি মনোরম এবং চাকচিক্য- ময় হইলেও বিজ্ঞ আলেমের কৃত নহে বলিয়া নির্ভরযোগ্যও নহে, তদনুযায়ী আমলও করা যাইতে পারে নু যখন আমল করা উদ্দেশ্য, তখন শুধু ভাষার প্রার্জল্যে ও মাধুর্য কি কাজ দিবে? কিন্তু অতীর্ব দুঃখের বিষয়, কোরআন পাককে আমরা গল্প-গ্রন্থের ন্যায় মনে করিয়া থাকি। এই কারণেই প্রতি লক্ষ্য না করিয়া উদ্দেশ্যের প্রতি লক্ষ্য করিতাম। যদি ভাষার প্রার্জল্য এবং বর্ণনা চাতুর্ষের প্রতিই আগ্রহ হইয়া থাকে, তবে কোরআনের তরজমা কেন? “চার দরবেশের কাহিনী” নামক রূপক গ্রন্থ পড়াই শ্রেয়। এখন কোরআনের তরজমা লইয়া অযথা টানাটানি করায় লাভ কি? বলিতে কি, আজকাল সাধারণ মানুষের যে রুচি হইয়া গিয়াছে, তদনুযায়ী কোরআনের তরজমা নির্বাচন করা ঠিক নহে। সঠিক মাপকাঠি হইল যাহা আমি পূর্বে উল্লেখ করিয়াছি যে, বিচক্ষণ এবং শ্রেষ্ঠ অনুবাদকের অনুবাদই গ্রহণযোগ্য । শুধু তরজমা পড়াই যথেষ্ট হইবে না, তাহা আবার সুবিজ্ঞ আলেমের নিকট সবকে সবকে পড়িয়া ভালরূপে কোরআনের মর্মীর্থ বুঝিয়া লইতে হইবে । কোরআনের তরজমা বুঝিবার জন্য কেবল সাহিত্যিক আরবী বা উদ সাহিত্যে সুপপ্তিত) হওয়া যথেষ্ট নহে। অধুনা মানুষের মধ্যে প্রধান দোষ এই যে, যে ব্যক্তি আরবী ভাষায় বক্তৃতা করিতে পারে কিংবা প্রবন্ধাদি লিখিতে পারে, তাহাকেই সম্মানের চক্ষে দেখিয়া থাকে এবং মনে করে 'যে, ইনি একজন শ্রেষ্ঠ জ্ঞানী এবং অতিশয় উপযুক্ত লোক। কিন্তু কেহই একথা মনে করে না যে, কোরআনের মর্ম হৃদয়ঙ্গম করার জন্য কেবল সাহিত্যবিশারদ অর্থাৎ, ভাষায় সুপপ্তিত হওয়াই যথেষ্ট নহে। বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝিবার জন্য আমি দৃষ্টান্ত বর্ণনা করিতেছি। মনে করুন, যদি অপনি কোন কবির নিকট একটি আইন গ্রন্থ পড়েন__যিনি আইনশাস্ত্রে আদৌ জ্ঞানী নহেন। আবার তাহা অপর একজন আইনশাস্ত্র বিশারদ আইনজীবীর নিকট লইয়া যান, যিনি আইনশাস্ত্রে মহাপণ্ডিত, কিন্তু ভাবাজ্ঞান তাহার তত নাই। এখন যদি উক্ত আইন গ্রন্থের স্থান- বিশেষে কোন আইন সম্বন্ধে এই দুই ব্যক্তির মধ্যে মতভেদ ঘটে; ভাষাবিদ একরূপ অর্থ করেন ড্ডখ্খ.21110001109.0010
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.