আল-ইত্মীনানু বিদ্দুনিয়া ১০১ কাফের ঈমানের শর্তবিহীন শাখা-বিধানসমূহ পালন করে; যেমন, ন্যায়-নিষ্ঠা, নত্রতা এবং বদান্যতা প্রভৃতি। ইহার দৃষ্টান্ত সেই বিদ্রোহী ব্যক্তির ন্যায়, যে শুধু বিদ্রোহই করিয়াছে, কিন্তু বিশৃঙ্খলা বা উত্তেজনা সৃষ্টি করে নাই! তাহার শুধু কুফরীর জন্যই শাস্তি হইবে, শাখা-বিধান অমান্য করার জন্য শাস্তি বৃদ্ধি পাইবে না। আশা করি, এই বর্ণনা দ্বারা উপরোক্ত প্রশ্নের উত্তর আপনারা বুঝিতে পারিয়াছেন! আর পাপী মুসলমানের দৃষ্টান্ত সেই অপরাধীর ন্যায় মনে করুন, যে ব্যক্তি দেশদ্রোহী নহে। সে বিদ্রোহী নহে বলিয়া বিদ্রোহের শাস্তি আজীবন কারাবাস ভোগ করিবে না, কেবল শাখা-বিধান অমান্য করার শাস্তি ভোগ করিবে। আলোচ্য আয়াত হইতে ইহাও বুঝা যায় যে, কাফেররা শাখা-বিধানসমূহের আওতাভুক্ত না হইলেও উহা অমান্য করার দরুন তাহাদিগকে শাস্তি দেওয়া হইবে! অবশ্য ইহা তাহাদের কুফরীর শাস্তি কঠোরতম করার উদ্দেশ্যেই হইবে। অতএব, ভাবিয়া দেখুন, শাখা-বিধানসমূহের আওতা- ভুক্ত মুসলমান যদি উহা অমান্য করে, তবে এই আয়াতের মর্মীনুযায়ী সে শাস্তির ধমকের এবং ভীতি প্রদর্শনের অধিক উপযোগী বলিয়া প্রমাণিত হইবে। কেননা, শাখা-বিধানের আওতা বহির্ভূত কাফেরও যখন উহা অমান্য করার দরুন ক্ষতিগ্রস্ত হয়, তখন উক্ত বিধানের আওতাভুক্ত মুসলমান তাহা অমান্য করিলে কেন ক্ষতিগ্রস্ত হইবে না? সারকথা এই যে, কার্য যাহার দ্বারা অনুষ্ঠিত হয়, সে-ই শাস্তির ভীতি প্রদর্শনের উপযোগী হইবে। সুতরাং যে নাফরমানীমূলক কার্যাবলী কাফেরদের মধ্যে বিদ্যমান, তাহা যদি আমাদের মধ্যেও পাওয়া যায়, তবে আমরাও অবশ্যই শাস্তির ভীতির উপযোগী হইব। কুফরীর শাস্তির ভীতির উপযোগী না হইলেও পাপানুষ্ঠানের শাস্তির উপযোগী অবশ্যই হইব। ইহা সুস্পষ্ট কথা যে, আলোচ্য আয়াতে কাফেরদের যেসমস্ত দোষের উল্লেখ করা হইয়াছে, উহার সবগুলি আমাদের মধ্যে বিদ্যমান না থাকিলেও কতকাংশ অবশ্যই বিদ্যমান আছে। অবশ্য তাহাও কাফেরদের সমপরিমাণ নহে। দেখুন, আয়াতের প্রথমাংশে বর্ণিত ১23 55৩ | নি দোষ “যাহারা আমার দর্শনলাভের আশা পোষণ করে না”__সমস্ত মুসলমানই এই দোষ হইতে মুক্ত, ইহাতে কোন সন্দেহ নাই। কেননা, মুসলমান এই বিশ্বাস পোষণ করে যে, পরলোকে আল্লাহ তা'আলার দর্শন লাভ হইবে। কাজেই এ! $:-0 কোন মুসলমানের মধ্যেই এই দোষটি নাই। কিন্ত দ্বিতীয় অংশে বর্ণিত দোষ 351 ৪৯:০৮ 1১১৩ অর্থাৎ, “তাহারা দুনিয়ার জীবনে সন্তুষ্ট”_মুসলমানদের মধ্যে অবশ্য বিদ্যমান আছে! যদিও কাফেরদের সমপরিমাণ নহে; কিন্তু আছে নিশ্চয়ই। যদি কাহারও মনে এরূপ সন্দেহ হয়-_যাহারা দুনিয়ার জীবনে সন্তুষ্ট থাকার সাথে সাথে আল্লাহ্ তা'আলার দর্শনলাভের আশাও রাখে না, আয়াতে বর্ণিত শাস্তির ভীতি কেবল তাহাদের উদ্দেশ্যেই প্রদান করা হইয়াছে। মুসলমান দুনিয়ার জীবনে সন্তুষ্ট থাকিলেও এই শাস্তির ভীতির পাত্র হইবে না, তবে তদুত্তরে বলা হইবে, ভাষায় অভিজ্ঞ কোন ব্যক্তি এরূপ সন্দেহ করিতে পারে না। ভাষায় পারদর্শী প্রত্যেকটি লোক আয়াতটি শ্রবণ করিয়া, ইহাই বুঝিবে যে, কুফরীর সহিত মিলিত হওয়া ছাড়াও পৃথক পৃথক অবস্থায় এই দোষগুলিরও নিন্দনীয়তা বর্ণনা করা আয়াতটির উদ্দেশ্য। ড্ড৮্.21110001109.0010
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।