Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১০০ মাওয়ায়েষে আশ্রাফিয়া পোক) ভারতে এই শ্রেণীর অপরাধী মাত্র ২০/৩০ বৎসরের জন্য জেলখানায় আবদ্ধ থাকে। পক্ষান্তরে অন্যান্য দেশে ইহাদিগকে ৫০ বৎসর হইতে ১০০ বৎসর পর্যন্ত কারাগারে কেন আবদ্ধ রাখা হয়? এরূপ অপরাধীর শাস্তি উভয় দেশেই "যাবজ্জীবন কয়েদ" বা আজীবন কারাবাস। কিন্তু ইহার কি প্রতিকার আছে যে, কোন দেশের কয়েদী কারাগারে শীঘ্বই মারা যায়, আর কোন দেশের কয়েদীর মৃত্যু দীর্ঘকাল পরে হয়? সুতরাং তাহাদের কারাভোগের মেয়াদ বিভিন্নরূপ হইয়া পড়ে। অনুরূপভাবে পরলোকের বৈশিষ্ট্য এই যে, তথাকার আয়ুক্কাল অনন্ত। কেহ সেখানে মৃত্যুমুখে পতিতই হইবে নাঃ এদিকে বিদ্বোহীর শাস্তি ইহলোকেও “যাবজ্জীবন কয়েদ' এবং পরলোকেও তাহাই। কাজেই আল্লাহ্‌ তাআলার ব্যবস্থা যুক্তি বহির্ভূত বলা যাইতে পারে না। তিনি কোন নূতন কাজ তো করেন নাই। তাহাই করিয়াছেন যাহা তোমরা করিয়া থাক। পক্ষান্তরে পাপী মুমিনদের অন্তরে যেহেতু ঈমান রহিয়াছে, কাজেই উহার ফলে তাহাদের এক নিদিষ্ট কালের জন্য শাস্তি হইবে৷ কেননা, তাহারা খোদাদ্রোহী নহে। পক্ষান্তরে কাফেরেরা খোদাদ্রোহী এবং বিদ্রোহের শাস্তি অনন্ত কারাবাস। কাজেই তাহাদিগকে অনন্তকাল দোযখে বাস করিতে হইবে৷ ছাত্রসুলভ প্রশ্নের উত্তর ৪ এস্থলে ছাত্রসুলভ একটি প্রশ্নের উদ্ভব হইতে পারে যে, আলোচ্য আয়াতটি কাফেরদের উদ্দেশ্যে নাঘিল হইয়াছে এবং যেসমস্ত কার্ষের দরুন তাহাদিগকে শাস্তির ধমক প্রদান করা হইয়াছে, তন্মধ্যে কতক শাখা-বিধান জাতীয়ও বটে। ইহাতে বুঝা যায়, কাফেরেরা শরীঅতের শাখা-বিধানগুলির আওতাভুক্ত, অথচ ফেকাহ্‌-শাস্ত ও মূলনীতিবিশারদ মনীষীদের মতে কাফেরেরা শরীঅতের শাখা-বিধানগুলির আওতাভুক্ত নহে। এই কারণেই তাহারা বলিয়াছেন, যদি কাফের ইসলাম গ্রহণের পূর্বে নামায পড়ে, তাহা শুদ্ধ হইবে না। কারণ, সে শরীঅতের বিধানা -বদ্ধ নহে। অনুরূভাবে ইসলাম গ্রহণের পর পূর্ব নামাযের কাযাও তাহার উপর ওয়াজেব নহে। ইহার উত্তর এই যে, ইহাতে কাফেরেরা শরীঅতের শাখা-বিধানের আওতাভুক্ত হওয়া অব- ধারিত হয় না। কেননা, কাফেরেরা যে শাস্তি ভোগ করিবে, মূলত তাহা শুধু কুফরের জন্য হইবে। পক্ষান্তরে পাপী মুসলমান যে শীস্তি ভোগ করিবে তাহা কেবলমাত্র শাখা-বিধান অমান্য করার “জন্যই হইবে। ইহা অবশ্য সত্য যে, শাখা-বিধান অমান্য করার দরুন কাফেরদের শাস্তি অতিরিক্ত হইবে এবং আযাবও অপেক্ষাকৃত অধিক হইবে। এ কর্থীনহে যে, শুধু শাখা-বিধান অমান্য করার জন্য শাস্তি হইবে। ইহার দৃষ্টান্ত এরূপ মনে করিতে পারেন, সরকারবিরোধী দুই ব্যক্তির মধ্যে একজন যদি বিদ্রো- হের সঙ্গে সঙ্গে জনসাধারণের মধ্যে উত্তেজনাও সৃষ্টি করিয়া বেড়ায়, আর একজন কেবল নিজেই বিদ্রোহী, কিন্তু দেশে দেশে কোন আন্দোলন করে না, বলাবাহুল্য, দেশদ্রোহিতার শাস্তি উভয়েই ভোগ করিবে! কিন্তু বিদ্রোহের সঙ্গে উত্তেজনা সৃষ্টিকারীকে যে শাস্তি প্রদান করা হইবে, তাহা অবশ্যই অপর বিদ্রোহী অপেক্ষী গুরুতর হইবে, যেহেতু সে শুধু বিদ্রোহই সৃষ্টি করে নাই, সৃষ্টি করিয়াছে উত্তেজনা । এমতাবস্থায় উভয়ের মূল শাস্তি বিদ্রোহের জন্যই বটে; কিন্তু বিদ্রোহের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করার দরুন একজনের শাস্তি অপেক্ষাকৃত অধিক হইয়াছে। শাখা-বিধানসমূহ অমান্যকারী কাফেরকে উত্তেজনা সৃষ্টিকারী বিদ্রোহীর ন্যায় মনে করুন। যে আল্লাহ ও রাসূলের সত্যতায় অবিশ্বাস তো করেই, তদুপরি শাখা-বিধানসমূহও অমান্য করে। অতএব, মূল কুফরের জন্যই তাহাকে অনস্তকাল দোযখের আগুনে জ্বলিতে হইবে। কিন্তু শাখা- বিধানসমূহ অমান্য করার দরুন আযাবের মধ্যে কঠোরতা অপেক্ষাকৃত অধিক হইবে! আর যে ড্ডখ্খ.21170001109.0010

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।