আল-ইত্মীনানু বিদ্দুনিয়া ৯৯ দের ন্যায় তত কঠোর হইবে না। কেননা, কাফেরদের আমল কুফরের সহিত মিলিত হইয়া জঘন্যরূপে ঘৃণিত হয়। সারকথা এই যে, কার্যাবলীই মহব্বত এবং বিরাগের মূল কারণ, তবে মু'মিন এবং কাফেরের অনুষ্ঠিত পাপ কার্যের মধ্যে এতটুকু পার্থক্য রহিয়াছে যে, যে ব্যক্তি বিষ পান করিয়া সঙ্গে সঙ্গে বিষক্রিয়া নাশক কোন ওঁষধ সেবন করিল না, তাহার মৃত্যু অনিবার্ধ। পক্ষান্তরে যে ব্যক্তি বিষ পান করার সঙ্গে সঙ্গে বিষনাশক ওঁষধ সেবন করে, বিষের ক্রিয়া তাহার মধ্যেও হয় বটে; কিন্তু তাহা অপেক্ষাকৃত লঘু হইয়া থাকে, একেবারে প্রাণসংহার করে না। মুমিন এবং কাফের কর্তৃক অনুষ্ঠিত পাপ কার্যের তুলনাও তদ্রপ। মুমিন ব্যক্তি পাপ কার্যরূপ বিষ পান করিলেও সঙ্গে সঙ্গে ঈমান ঠিক রাখিয়া বিষনাশক ওঁষধও সেবন করিয়াছেন। উক্ত ঈমান পাপের বিষক্রিয়া দুর্বল করিয়া দিয়াছে। পক্ষান্তরে কাফেরের ঈমান নাই বলিয়া তাহার বিষনাশক ওঁষধ সেবন করা হয় নাই। ফলে পাপের বিষক্রিয়া তাহার মধ্যে পূর্ণরূপে চলিয়াছে। তবে ইহা সত্য যে, উভয়েই বিষ পান করিয়াছে। সুতরাং বিষের অনিষ্টকারিতার কথা উভয়কে শুনান হইতেছে। ইহার আরও একটি দৃষ্টান্ত গ্রহণ করুনঃ পৃথিবীতে দুই প্রকারের অপরাধী রহিয়াছে। এক প্রকারের লোক বাদ্শাহের বিদ্রোহী এবং অবাধ্য, তদুপরি তাহাদের অপরাধ প্রবলও বটে। আর এক প্রকারের লোক অপরাধ করে সত্য; কিন্তু বিদ্রোহী নহে। দ্বিতীয় প্রকারের লোক যেহেতু অনুগত, কাজেই অপরাধের ফল তাহাকে ভোগ করিতে হইবে সত্য; কিন্তু আনুগত্যের কারণে তাহা অপেক্ষাকৃত লঘু হইবে। অর্থাৎ, তাহার শাস্তি সীমাবদ্ধ থাকিবে। পক্ষান্তরে বিদ্রোহী অপরাধীর শাস্তি হইবে সীমাহীন। তাহার শাস্তি পূর্বোক্ত ব্যক্তি অপেক্ষা অধিক হইবে। অর্থাৎ, তাহাকে অনন্তকালের জন্য বন্দী করিয়া রাখা হইবে। অনন্ত আযাবের রহস্য $ ইহাই কাফেরদের অনন্তকাল দৌষখের আযাব ভোগ করার রহস্য । কাফেরেরা অনন্তকালের জন্য দোযখবাসী হইবে। কিন্তু পাপী মুমিন দোযখে অনন্তকাল থাকিবে না। কারণ, মুমিন লোক অপরাধ করিলেও বিদ্রোহী নহে। পক্ষান্তরে কাফেরেরা অপরাধও করে, তদুপরি বিদ্বোহীও বটে। কেহ কেহ প্রতিবাদ করিয়া থাকে যে, কাফেরদের অনন্ত শাস্তি অযৌক্তিক । আমি বলি, কাফের -দের ন্যায় অপরাধীর জন্য আল্লাহ্ তা'আলা যেরূপ শাস্তির বিধান করিয়াছেন, এরূপ অপরাধীর জন্য আপনারাও অনুরূপ শাস্তির ব্যবস্থাই করিয়া থাকেন। তবে পার্থক্য এতটুকু যে, পৃথিবীর শাসক মণ্ডলীর হাতে অনন্তকাল স্থায়ী শীস্তি প্রদানের ক্ষমতা তত নাই; কিন্তু আল্লাহ্ তা'আলার হাতে তাহা আছে। আপনাদের হাতে অনন্তকাল স্থায়ী শাস্তি প্রদানের ক্ষমতা থাকিলে এরূপ অপরাধীর জন্য আপনারাও সেই ব্যবস্থাই করিতেন। কিন্তু কি করিবেন, অপরাধী নির্ধারিত সময়ে মরিয়া যায়, আপনাদের তাহাতে কোনই হাত থাকে না। কাজেই আপনারা অনন্ত শাস্তি প্রদানে অক্ষম। নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন, আপনাদের হাতে তদ্রুপ ক্ষমতা থাকিলে কি করিতেন £ বলাবাহুল্য, আপনারাও অনন্ত শাস্তিরই ব্যবস্থা করিতেন। মানুষের ক্ষমতা অসীম নহে বলিয়া অসীম শাস্তি প্রদানে তাহারা অক্ষম, ক্ষমতার যতটুকু থাকে তাহা প্রয়োগে মানুষ একটুও ক্রটি করে না৷ দেখুন, কোন কোন দেশের বৈশিষ্ট্য হইল, তথাকার লোক দীর্ঘায়ু হইয়া থাকে। অতএব, তদ্রপ দেশে দেশদ্রোহী অপরাধীকে "যাবজ্জীবন কয়েদের' শাস্তি প্রদান করা হইলে তাহা ভারতীয় দেশদ্রোহী অপরাধীর শাস্তি অপেক্ষা দীর্ঘতম হইবে। কিন্তু ইহাতে কেহ প্রতিবাদ করে না যে, (পাক) ভারতে ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।