৯৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া দাড়ায়, সে কখনও নাফরমানী করিতে পারে না। এরূপ ব্যক্তি অতীতকালের কৃত ক্রটি-বিচ্যুতির সংশোধনে তৎপর হইয়া পড়ে। ভবিষ্যতে পাপানুষ্ঠান হইতে বিরত থাকে৷ এই উচ্চতম ও নিন্নতম স্তরের মধ্যস্থলে আরও বহুবিধ স্তর রহিয়াছে। সংসারাসক্তির স্তর বিভিন্ন ঃ সংসারাসক্তিও বিভিন্ন স্তরে বিভক্ত । কাহারও মধ্যে কম, কাহারও মধ্যে বেশী। কাফেরের মধ্যে অবশ্যই বেশী এবং মুসলমানের মধ্যে কম; কিন্তু কিছুটা আছে নিশ্চয়ই। আর ইহাই যাবতীয় পাপানুষ্ঠানের গোড়া । কেননা, সংসারানুরাগের ফলেই পরলোকের চিন্তা হাস পায়। সুতরাং সংসারাসক্তি যেই স্তরের হইবে, পরলোকের প্রতি নিশ্চন্ততাও সেই পর্যায়েরই হইবে। সংসারাসক্তি পূর্ণমাত্রায় হইলে পরলোকের প্রতি নিশ্চিন্ততাও পূর্ণমাত্রায় হইবে; যেমন কাফেরের মধ্যে তাহা দেখা যায়। আর মুসলমানের মধ্যে যাহার ভিতরে সংসারাসক্তি যেই পরিমাণে বিদ্যমান আছে; তাহার মধ্যে পরলোকের প্রতি নিশ্চিন্ত মনোভাবও সেই পরিমাণেরই। এখন আপনারা অবশ্যই বুঝিতে পারিয়াছেন যে, আমি যে বলিয়াছিলাম, সংসারা- সক্তিই যাবতীয় পাপানুষ্ঠানের মূল। যথার্থ কাফেরের মধ্যে ইহা তো পূর্ণরূপেই বিদ্যমান । দুঃখের বিষয়, আমাদের মধ্যেও তাহা পরিদৃষ্ট হয়। , যদি বলেন যে, ৩৪8 328 এজ ও ্ এই আয়াতটি কাফেরের নিন্দাবাদের জন্য অবতারিত হইয়াছে, আমাদের সম্মুখে আলোচনা করার জন্য ইহা কেন অবলম্বন করা হইল? আমাদের দুদ ইহার কি সম্পর্ক? তবে বলা হইবে, এরূপ সন্দেহ এবং প্রশ্ন অনেকের মনেই উদয় হইয়া থাকে। কেননা তাহারা মনে করে, যেসমস্ত আয়াত কাফেরদের সম্বন্ধে “নাধিল' হইয়াছে, মুসলমানদের সঙ্গে উহাদের কোন সম্পর্ক নাই। এই ধারণার বশীভূত হইয়াই তাহারা নিজেদের পরিণাম সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিন্ত এবং নির্বিকার। আমি বলি, তাহারা চিন্তা করিয়া দেখুন, কাফেরদের প্রতি শাস্তির ভীতি প্রদর্শনরূপে যেসমস্ত আয়াত নাযিল হইয়াছে-_-উহাদের ভিত্তি কি? কাফের- দের ব্যক্তিবিশেষের প্রতি এ সমস্ত শাস্তির ধমক, না তাহাদের কাজের পরিপ্রেক্ষিতে? বলাবাহুল্য, ইহা স্পষ্ট যে, কাফেরদের মধ্যে যেসমস্ত ঘৃণিত আচরণ পরিদৃষ্ট হয়, উহাকে ভিত্তি করিয়াই তাহাদিগকে শাস্তির ভীতি প্রদর্শন করা হইয়াছে। ইহার তাৎপর্য এই যে, ব্যক্তিগতভাবে কোন মানুষের প্রতি আল্লাহ্ তা'আলার অনুরাগও নাই, বিরাগও নাই। মানুষ হিসাবে সকলেই তাহার নিকট সমান। বরং মানুষের কার্ষকলাপই আল্লাহ্ তা'আলার ভালবাসা এবং বিরাগের মূল। যাহার আমল ভাল তিনি তাহাকে ভালবাসেন, আর যাহার আমল মন্দ তাহার প্রতি তিনি বিরাগ । কথায় বলে, “কমই প্রিয়, চর্ম প্রিয় নহে?” ব্যক্তিগতভাবে কেহ ঘৃণিত হইলে তাহার আমল যতই ভাল হউক রি 577 775175 তর রাজি উিরিপেজিতে হো নজীর কার্যকলাপ যদি কোন মুমিনের মধ্যে দেখা যায়, সেও আল্লাহ্ তাঁআলার নিকট ঘৃণিত এবং উক্ত শাস্তির ধমকের বা ভীতি প্রদর্শনের পাত্র বলিয়া গণ্য হইবে। অবশ্য মুমিনের প্রতি ঘৃণা কাফের- ড্ডখ্৮.21110001109.0010
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।