আল-ইত্মীনানু বিদ্দুনিয়া ৯৭ স্তরটি ব্যভিচার, চুরি ও অন্যান্য পাপ কার্ষের সহিত একত্রিত হইতে পারে৷ মুলত ঈমানের দৃষ্টান্ত এরূপ মনে করুন, যেমন কোন চিকিৎসক নিজের রোগীকে ব্যবস্থাপত্র লিখিয়া দিয়া তৎসম্বন্ধীয় সর্বপ্রকারের উপদেশ প্রদান করিলেন। চিকিৎসকের উদ্দেশ্য__ইহাতেই রোগী সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিবে। কিন্তু হতভাগ্য রোগী ব্যবস্থাপত্রের সমস্ত ওষধ সেবন না করিয়া উহার কিছু অংশ সেবন করিল। বলাবাহুল্য, ইহাতে সে সামান্য ফলই লাভ করিবে । অবশ্য পূর্ণ ব্যবস্থা- পত্র মানিয়া চলিলে পূর্ণ ফলই লাভ করিত! অনুরূপভাবে শুধু ঈমান কেবল অনন্তকালের আযাব হইতেই রক্ষা করিতে পারে। পূর্ণ পরিত্রাণলাভের কারণ হইতে পারে না। এই স্তরের ঈমানের সহিতই পাপ কার্ষের সমাবেশ হইতে পারে। ঈমানের দ্বিতীয় স্তর- পক্ষান্তরে যেই দৃঢ় বিশ্বাস মু'মিন ব্যক্তির মধ্যে স্বীয় প্রভাব পূর্ণরূপে বিস্তার করিতে পারে__তাহা ঈমানের উচ্চতম স্তর, ইহাই ঈমানে কামেল নামে অভিহিত। এই স্তরের ঈমান পাপ কার্যের সহিত একত্রিত হইতে পারে না। এই শ্রেণীর ঈমানদার লোক কর্তৃক কখনও ব্যভিচার, চুরি প্রভৃতি কোন জঘন্য স্তরের পাপ কার্য অনুষ্ঠিত হইতে পারে না। ফলকথা, আল্লাহ্ ও রাসূলের প্রতি বিশ্বাস বিভিন্ন স্তরে বিভক্ত। একটি উচ্চতম পর্যায়ের দৃঢ় বিশ্বাস। ইহার প্রভাবে১ঈমানদার ব্যক্তি সর্ববিধ গোনাহ্র কাজ হইতে বিরত থাকে। ইহার নাম “তাছদীকে কামেল" বা পূর্ণ বিশ্বাস। আর একটি তাছদীকে নাকেছ বা নিন্নতম পর্যায়ের বিশ্বাস ইহা ত্রুটিপূর্ণ বলিয়া মানুষ কতক গোনাহ্র কাজ হইতে মুক্ত থাকে এবং কতক পাপ কার্য তাহার দ্বারা অনুষ্ঠিত হয়। এই দ্বিতীয় স্তরের বিশ্বাসের দৃষ্টান্ত পূর্বোক্ত চিকিৎসক প্রদত্ত ব্যবস্থাপত্রের আংশিক অনুসরণের সমতুল্য । অর্থাৎ, আংশিক অনুসরণে আংশিক ফলই লাভ হয়। এইরূপে এই স্তরের বিশ্বাস দ্বারা এই ফল হইবে যে, মানুষ দোযখের অনন্ত শাস্তি হইতে যুক্তি পাইবে। কিন্তু পূর্ণ পরিত্রাণ অর্থাৎ, প্রথমবারেই নাজাত পাইবে না। পক্ষান্তরে প্রথম পর্যায়ের ঈমানের দৃষ্টান্ত চিকিৎসক প্রদত্ত ব্যবস্থাপত্রের পূর্ণ অনুসরণের সমতুল্য মনে করুন। ইহার পূর্ণ অনুসরণে রোগী যেমন পূর্ণ ফল লাভ করিবে, তেমনি দোষখের অনন্ত শাস্তি হইতে মুক্তিলাভ ছাড়াও নানাবিধ পুরস্কার এবং নেয়ামতেরও উপযোগী হইবে। কিংবা উপরোক্ত উচ্চ ও নিম্সস্তরের ঈমানদারকে এরূপ দুই ব্যক্তির সহিত তুলনা করিতে, পারেন, যাহারা বিষের মারাত্মক ক্রিয়ায় বিশ্বাসী । কিন্তু এতদসনত্তেও তাহাদের একজন বিষ পান করিয়া ধ্বংস প্রাপ্ত হইল। অপরজন বিষ পান করিল না। বলাবাহুল্য, ইহারা উভয়েই বিষকে ধ্বংসাত্মক বলিয়া বিশ্বাস করিয়াছে। কিন্তু যে ব্যক্তি বিষপানে প্রাণ হারাইয়াছে, তাহার বিশ্বাস ছিল দুর্বল এবং অপূর্ণ। কেননা, পূর্ণ বিশ্বাসের কোন লক্ষণ তাহার মধ্যে পাওয়া যায় নাই। পক্ষান্তরে অপর ব্যক্তির বিশ্বাস এ সম্বন্ধে পূর্ণ ছিল, উহার ফলেই সে বিষ পান করে নাই। অথবা অপূর্ণ ঈমানকে সেই ব্যক্তির সহিতও তৃলনা করিতে পারেন, যে ব্যক্তি তাহার উর্ধবতন কর্মকর্তার আগমন-সংবাদ শ্রবণ করিয়া তৎ্প্রতি কোনই গুরুত্ব দিল না এবং নিজের কাজ-কর্ম দুরুস্ত করিল না, অমনিই নির্বিকার রহিল। ইহাতে বুঝা যায় যে, সে ব্যক্তি উর্ধবতন কর্মচারীর আগমন-সংবাদ পূর্ণরূপে বিশ্বাস করে নাই, নিতান্ত মামুলি মনে করিয়াছে । কেননা, তাহার পূর্ণ বিশ্বাস থাকিলে উহার ফল এই হইত যে, সে নিজের কাজ-কর্ম দুরুস্ত করিয়া রাখিত। এইরূপে যেই বিশ্বাসের ফল বা প্রতিক্রিয়া দেখা যায়, তাহাই পূর্ণ বিশ্বাস বা ঈমানে কামেল। কামেল ঈমানদারের ঈমানের প্রভাব প্রতি পদে পদে পরিলক্ষিত হয়। যাহার অবস্থা এরূপ হইয়া ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।