Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 1
/ ১৭৫
📝 লেখা 📖 পিডিএফ

আর্রেষা বিদ্দুিযা ৯৩ বটে, কিন্তু তাহাদের মন জালালাবাদেই পড়িয়া থাকে। কেহ এ কথার অর্থ এরূপ মনে করিতে পারেন যে, মৌলবীরা দুনিয়া বর্জন করাইতে চান, সম্পূর্ণ ভুল। হা, মৌলবী ইহা অবশ্যই বলেন যে, দুনিয়ার সহিত মুসাফিরখানার ন্যায় সম্পর্ক রাখুন। দেখুন, আপনারা সফরকালে মুসাফির- খানায় বা হোটেলে খাওয়া-দাওয়াও করেন এবং রাত্রি যাপনের জন্য কামরাও ভাড়া করিয়া থাকেন। কিন্তু তথায় কখনও আপনাদের মন বসে না। অথচ দুনিয়ার সহিত বেশ মন লাগাইয়া বসিয়াছেন। ইহার কারণ এই যে, আপনারা দুনিয়ার স্বরূপ চিনেন নাই। নির্বোধ শিশু মুসাফির- খানার কোন আরামদায়ক অবস্থা বা চিত্তাকর্ষক বস্তু দেখিয়া বায়না ধরে__“আমি বাড়ী যাইব না, এখানেই থাকিব।” দুনিয়ার সহিত যাহারা আস্তরিক সম্পর্ক স্থাপন করে তাহাদের অবস্থাও ঠিক এইরূপই। পক্ষান্তরে যাহারা দুনিয়ার স্বরূপ সন্বন্ধে ওয়াকেফহাল আছে, কোন কবি তাহাদের অবস্থা বর্ণনা করিয়াছেন £ (০৪ ০৮৮০১১৩৫০০৮ ০৯০70০৯918৩ 4১১০ ০85৩ ১৪১০ ₹০৯ ১১২ ০৯ ৩১১ ৩ ০1১0৩ ১২৪০০ ০৯১৪-৪১৩০ ০৪ ০ ০০৪ অগা ০ 4৫ 6০৪ ০৬৬ “সেইদিন কতই না আনন্দের হইবে, যে দিন আমি এই অস্থায়ী বাসগৃহ পরিত্যাগ করিয়া যাইব এবং প্রিয়জনের সমীপে গমন করিয়া আত্মার শান্তি কামনা করিব! প্রিয়জনের মিলনলাভের পর জীবন অনন্তকাল স্থায়ী হইবে 1) আমি মানত করিয়াছি যে, যে দিন এই চিন্তার অবসান ঘটিবে; অর্থাৎ, দুনিয়ার ঝামেলা হইতে মুক্তি লাভ করিব, সেইদিন আনন্দেচিত্তে গান গাহিতে গাহিতে শরাবখানার দ্বারদেশ পর্যন্ত চলিয়া যাইব দেখুন, দুনিয়ার স্বরূপ সম্বন্ধে অভিজ্ঞ লোকগণ মানত করিতেছেন- ইহলোক হইতে যুক্তি পাইলে এইরূপ করিবেন। দুনিয়ার অনুরাগ দূর করিবার উপায় ই এই বিষয়ের বিস্তারিত বিবরণ দেওয়া সময়সাপেক্ষ। কিন্তু আমার সময় সঙ্কীর্ণ। কাজেই এখন ইহার একটিমাত্র উপায় বলিয়া আমি বিষয়টি সংক্ষেপ করিতেছি। তাহা এত কার্যকরী যে, পীরে কামেলের সংসর্গে থাকিয়া যে ফল লাভ করিতেন, এই উপায়টি অবলম্বনে তাহা সহজে লাভ হইবে৷ এখন সীমা ডিঙ্গাইয়া বাহিরে পা রাখিতেছেন, এই উপায়ে তাহা বন্ধ হইয়া যাইবে । প্লেগ রোগের প্রাদুর্ভীবের সময় এ অঞ্চলের লোকের মনের অবস্থা যেরূপ হয়, এই উপায় অবলম্বনে আপনাদের অবস্থাও তদ্রুপ হইবে। অর্থাৎ, দুনিয়ার সমস্ত কাজই করিবেন, কিন্তু কোন কাজের প্রতি মনের আকর্ষণ থাকিবে না। উপায়টি এই__-১। প্রত্যহ এক নির্ধারিত সময়ে মৃত্যুকে স্মরণ করুন। ২। অতঃপর কবরের অবস্থা স্মরণ করুন। ৩। তৎপর হাশরের কথা স্মরণ করুন। ৪। এবং সেই ভয়াবহ অবস্থা ও. কষ্ট-মুসীবতের বিষয় চিন্তা করুন। ৫। এবং ইহাঁও চিন্তা করুন যে, আমাকে মহাপ্রতাপশালী আল্লাহ্‌ তা'আলার সমক্ষে দাড় করান হইবে৷ ৬ আমার যাবতীয় কৃতকর্মের হিসাব-নিকাশ লওয়া হইবে। ৭। একটা একটা করিয়া সমস্ত হক আদীয় করিতে হইবে। ৮। অতঃপর কঠিন আযাবের সম্মুখীন হইতে হইবে। এইরূপে প্রতি রাত্রে শয়নকালে চিন্তা করিবেন। ইনশাআল্লাহ্‌ দুই সপ্তাহের মধ্যে কায়া পরি- বর্তিত হইয়া যাইবে। দুনিয়ার প্রতি যে নিশ্চিন্ত মনোভাব, অনুরাগ এবং আকর্ষণ বিদ্যমান আছে, তাহা লোপ পাইবে। ড্ডখ্৮.21110001109.0010

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।