আল-মুরাদ ত আলেম হওয়া কঠিন। তরজমা শিক্ষা করা কোরআনের মর্ম উপলব্ধির জন্য যথেষ্টও নহে। সুতরাং এই অপূর্ণ পন্থা পরিত্যাগ করাই শ্রেয়! সত্য বলিতে গেলে, উদ তরজমা পাঠ করিয়া কোরআন -এর ভাবার্থ হৃদয়ঙ্গম করাও বিজ্ঞ আলেম ব্যতীত কোন সাধারণ মানুষের কাজ নহে। অনেক স্থলে দেখা গিয়াছে যে, উদ্দু তরজমা পাঠকারীদিগকে কোরআনের বহু বিষয়বস্তু বুঝাইতে যাইয়া গলদঘর্ম হইতে হইয়াছে। কেননা, কোরআনে এমন অনেক বিষয়বস্ত রহিয়াছে যাহা হৃদয়ঙ্গম করিতে হইলে, “নাহু, (ব্যাকরণশাস্ত্র) বালাগাত লঙ্কারশান্ত্র) নাসেখ ও মানসুখ (রহিত ও রহিতকারী আয়াতসমূহের বিবরণ) ওছুল এবং ফেকাহ্ (মূলনীতি ও শাখাবিধান) প্রভৃতি কতিপয় শাস্ত্রে ব্ুৎপন্তি থাকা প্রাথমিক প্রয়োজন। এই প্রাথমিক শাস্ত্রগুলিতে যতক্ষণ কেহ জ্ঞানলাভ না করিবে, ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফের উক্ত বিষয়গুলি কোনরূপেই অবগত হওয়া তাহার পক্ষে সম্ভব নহে। তদুপরি মহাসমস্যা এই যে, কোন কিছু বুঝিতে অক্ষম হইলে অপরের নিকট জিজ্ঞাসা করিয়া অবগত হওয়ার অভ্যাস আজকাল মানুষের মধ্যে অতি বিরল। কোন বিষয়ে সন্দেহ জন্মিলে অধিকাংশ লোকই নিজের বিবেকানুযায়ী উহার কোন না কোন এক অর্থ আবিষ্কার করিয়া লয়। ইহার ফলে অধিকাংশ কত্রেই আকীদা নষ্ট হইয়া যায়৷ ইহাতে এরূপ ধারণা করার কোন কারণ নাই যে, তবে তো সাধারণ মানুষের জন্য কোরআন শরীফ দ্বারা উপকৃত হওয়ার কোনই উপায় রহিল না! ইহার একটি উত্তর আমি ইতিপূর্বে দিয়াছি যে, কোরআনের ব্যাখ্যা সম্বন্ধে সহজ বিষয়- বস্ত সম্বলিত যেসমস্ত কিতাব লিখিত হইয়াছে, তাহা গভীর মনোনিবেশ সহকারে অধ্যয়ন করা। আর যেসমস্ত বিজ্ঞ আলেম নিজেদের ওয়াযে কোরআনের বিষয়বস্ত ও সঠিক আহ্কামসমূহ বয়ান করিয়া থাকেন, মনোযোগ সহকারে তাহা শ্রবণ করা সাধারণ লোকের পক্ষে কোরআনের বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান লাভ করার একটি সহজ উপায়। এতদ্যতীত শুধু তরজমা দ্বারা উপকার লাভেরও একটি পন্থা আছে৷ তাহা এই যে, অধুনা জগতে দুই শ্রেণীর লোক রহিয়াছে। এক শ্রেণীর লোক এল্ম শিখিবার জন্য যথেষ্ট অবসর পাইয়া থাকে । তাহাদের উচিত আল্লাহ্র নাম লইয়া পরিশ্রমের সহিত এঁ্সমস্ত শাস্ত্রগুলি শিক্ষা করা, যাহা ব্যতীত কোরআন শরীফের মর্ম হৃদয়ঙ্গম করা সম্ভব নহে। অতঃপর তরজমা পাঠ করা। আর এক শ্রেণীর লোক এতখানি অবসর পায় না। তাহাদের উচিত, প্রথমতঃ কোন নির্ভর- যোগ্য আলেমকে জিজ্ঞাসা করা যে, কোরআন শরীফের কোন্ তরজমা বা কাহার কৃত তরজমা অধিকতর ছুহীহ্ এবং গ্রহণযোগ্য। নিজে নিজে কিছু স্থির করা উচিত নহে। অধুনা লোকে কোরআন অনুবাদের এক মাপকাঠি নিজেরাই স্থির করিয়া লইয়াছে, তাহাদের এই মাপকাঠি যে ভুল তাহা আমি এখনই প্রমাণ করিয়া দিতেছি। কোরআনের খাটি তরজমা*ঃ হযরত মাওলানা শাহ আবদুল কাদের (রঃ) এবং হযরত মাওলানা শাহ্. রফীউদ্দীন (রঃ) কৃত কোরআনের “তরজমা- টাকশালী অর্থাৎ, খাটি তরজমা, একেবারে রিশুদ্ধ ও গ্রহণযোগ্য। অবশ্য ভাষার পরিবর্তনের এবং কোন কোন ক্ষেত্রে পারিভাষিক নীতি বিবর্জিত হওয়ার ফলে উক্ত তরজমা দুইটি উর্দু ভাষার দিক দিয়া খুব উচ্চমানের না হইলেও * বাংলাভাষায় তফ্সীরে আশ্রাফী এবং মাওলানা আলী হাসান ও আবদুল হাকিমের তফৃসীর প্রামাণা বলিয়া গৃহীত হইয়াছে। ড্ডখ্৮.21170001109.0010
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.