১০৬ সৃষ্টি দর্শন যদি তুমি নিজের বিষয় চিন্তা কর তবে তেমনি আল্লাহ্র মহাকুদরত ও কৌশল দেখতে পাবে। তোমাদের বসতিস্থল এই পৃথিবীর প্রতি লক্ষ্য কর, তাতেও খ্য কুদরত আর হিকমত দেখতে পাবে। উচু পাহাড়, উচু টিলা, প্রশস্ত মাঠ, প্রবাহিত নদী, অকুল সমুদ্র প্রভৃতি। সমুদ্রের বিশ্বয়, স্থলভাগের বৃক্ষরাজি আর পর্বতমালার প্রতি লক্ষ্য কর, চতুষ্পদ পশু, নভোচর পাখী প্রভৃতির বিষয় লক্ষ্য কর, এতে দৃষ্টিবান লোকদের জন্য রয়েছে শিক্ষা আর উপদেশ। এসব সৃষ্টির কৌশল আর নৈপুণ্য আর তার উপকারিতা শুমার করা অসম্ভব। বিশাল আসমানের তুলনায় এই পৃথিবী একটি বিন্দুর ন্যায়। অনুমান করো আকাশ, তার নক্ষত্র আর তার বিস্তার। সূর্য আকাশের তারকামণ্ডলীর মধ্যে একটি উজ্ম্বল আর উষ্ণ তারকা। আকাশের তারকামণ্ডলী সম্পর্কে গবেষণাকারী বেজ্ঞানিকগণের মতে সূর্য পৃথিবীর তৃলনায় একশ” ষাট গুণ বড় (বর্তমানে গবেষণাকারিগণের হিসাবে চৌদ্দ লক্ষ গুণ বড়)। অন্যাণ্য বহু তারকা পৃথিবী অপেক্ষা শত শত গুণ বড়। আবার দেখ চীদ-সূর্য ও অন্যান্য অগণিত নক্ষত্র যা আকাশমার্গে বিক্ষিপ্ত রয়েছে আর সারা আকাশই তাতে পরিপূর্ণ দেখা যায়, এরা সংখ্যায় কোটি কোটি আকাশে বিদ্যমান রয়েছে। এতে অনুভব করতে পার আকাশের দৈর্ঘ-প্রস্থ কতখানি, আবার এত বড়ো বড়ো নক্ষত্রগুলি তোমার চোখে একটি ক্ষুদ্র প্রদীপের মতো দেখা যায়। কাজেই তা কতো উর্ধে আর কতো দূরে তা তেবে দেখ। তোমরা তাদের গতিবিধি দেখতে পাও না, এমনি আসমান ও গতিশীল তারার গতি বা আবর্তন আমরা অনুতব করতে পারি না। এগুলি মানুষের জ্ঞান সীমার বাইরে। অধিকাশ লোকই এ বিষয়ে উদাসীন ও অমনোযোগী। এগুলির বিশালতা আর বিরাটত্বের প্রতি লক্ষ্য করে আল্লাহ্র কুরআনী কসম শ্রবণ করো। আল্লাহ্ বলেনঃ 2৮৮ 2 পা ৫2. - হ৬০৫)। ০5৭১ ৬5 রগ কসম কক্ষ বিশিষ্ট আসমানের। (সূরা বুরুজঃ আয়াত নং-১) ০ ৫ ১৯৫ 2 পপ ঠা ক্র পপ শর্ট 2৩ -৯০১৬৭। না ০5০৮৮০০1০০ ০131৮৮ ৩৬-০৪-৮৮০১ ৮৮৮৯৮৮৮০)এ রে ৮ পো [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।