সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

১০২ সৃষ্টি দর্শন এই বিচির মধ্যে যে প্রকৃতি আর গুণাগুণ আল্লাহ্‌ নিহিত রেখেছেন, যেমন জানেন সেই আল্লাহ্‌, যিনি তা সৃষ্টি করেছেন। বিচির উপর একটা শক্ত আবরণ সৃষ্টি করার মধ্যে রয়েছে স্রষ্টার কৌশল আর নৈপুণ্য! কেননা বিচিটি কোথাও পড়ে গিয়ে সেই আবরণের খাতিরে নষ্ট হতে পারে না। যদি তা রেখে দেওয়া হয় তবুও তা নষ্ট হয়ে যায় না। বরং সেই আবরণ বা খোসার ফলে বিচিটি কিছুদিন টিকে থাকে। খোসাটি যেন একটি বাক্স যাতে মূলবান সামগ্রী রক্ষিত থাকে। বিচি যখন জমিনে বপন করা হয় আর পানি সেচ করা হয় তখন তা ফেটে অংকুর বের হয়, কাণ্ড গজায়। যতই এটি বাড়তে থাকে ততই মাটির শিকড় ছাড়তে থাকে। এর ফলে গাছটি মাটির উপর টিকে যায়। তার এই শিকড়ের সাহায্যে বৃক্ষটি মাটি থেকে রস আহরণ করে। এভাবে মাটির রস গাছের শাখায়, প্রশাখায়, পাতায় ও ফুলে গিয়ে পৌছে। আর এটা বন্টন হয় খুব পরিমিত পরিমাণে। এতে লাত করে সবাই প্রয়োজনীয় খাদ্য, যার জন্য যতটা খাদ্য প্রয়োজন আল্লাহ্‌ তাকে ততটুকুই পৌছাচ্ছেন। মাটির এ রস থেকে ফুলে আসে রৎ খুশবু, ফলে স্বাদ, মিষ্টতা এসবই আল্লাহ্‌র সৃষ্টির নৈপুণ্যে নিয়মিত বিধানেই পূর্ণতা লাভ করে। ফল জন্মাবার পূর্বে শাখায় পাতা জন্মে। নতুন কোমল ফলগুলি রক্ষার জন্য পাতায় সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকে। যাতে প্রবল বাতাসে আর সূর্যের প্রথর তাপ থেকে কচি ফলগুলির রক্ষা পায়। গরম আর ঠাণ্ডা থেকে পাতার সাহায্যে ফলগুলি রক্ষা পায়। আবার শৈত্য, উষ্ণতা, বাতাস, রোদ সবই পাতা থেকে ফুলে পৌছে আর ফল পাকতে সাহায্য করে। ফলের পুষ্টি আর পরিপকতার জন্যও সব প্রয়োজন আর ফলগুলি পটল গেলে নষ্ট হওয়া থেকেও এসব প্রাকৃতিক জিনিসের প্রয়োজন। দেখ; আল্লাহ্‌ বৃক্ষ, ফল আর ফুল কি চমৎকারভাবে বিন্যাস করেছেন। এদের ভিন্ন ভিন্ন রং, রকমারি গঠন আর আকৃতি, নানা প্রকার স্বাদ আর বিভিন্ন রকমের সুগন্ধ রয়েছে। কোনটা বড়, কোনটা ছোট, কোনটা মধ্যমাকৃতির, কোটা লাল, কোনটা সবুজ, কোনটা বা সাদা, কোনটা বা গাঢ় সবুজ আর কোনটা হালকা, কোনটা মাঝামাঝি। এই বিভিন্নতার হিসাবে এগুলির স্বাদ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।