১০০ সৃষ্টি দর্শন্ একটি দানা মাটিতে পুঁতে ফেল আর শত শত দানা তার বিনিময়ে লাত কর। তার চেয়েও বেশী লাত করতে পার। এটা আল্লাহ্র দান আর প্রাচূর্য। এর দ্বারা নিজের উপস্থিত প্রয়োজন মিটাও এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখ; এ যেন দেয় এবং তা বুনে কেটে তাদের জীবিকা আর প্রয়োজন মিটাতে বলে। আল্লাহ্ও তেমনি তীর বান্দাদের প্রতি অনুগ্রহ করেছেন। মানুষকে জমিনে বসবাস করতে দিয়েছেন, উদ্ভিদ সৃষ্টি করেছেন, সেগুলি ক্রমাৰয়ে বাড়ছে, ফল-ফুল দিচ্ছে। বীজ বুনে ফসল জন্মাচ্ছে আবার বুনছে। এই ধারা অব্যাহতভাবে চলছে। এভাবেই উত্তিদ জগত টিকে আছে। যদি তা না হতো তবে একবার জন্মেই শেষ হয়ে যেত। এতে রয়েছে আল্লাহ্র অসীম কূদরত আর হিকমতের নিদর্শন। আবার উদ্ভিদের দানাগুলির সৃষ্টির প্রতি লক্ষ্য কর। তার গঠন দেখ। একটি আবরণের মধ্যে কি সুন্দর ও নির্মল ভাবে তা রক্ষিত। দানাভর্তি খোসা বা থলিটি বীজ পরিপক্ক না হওয়া পর্যন্ত সেগুলি সংরক্ষণ করে। যেমন প্রাণীর বাচ্চাদানী, বাচ্চা পূর্ণ না হওয়া পর্যন্ত থলিটি তাকে সযত্তে রক্ষা করে থাকে। দানাগুলি বিশেষ ধরনের সিলকার আবরণে আবৃত থাকে, যার শীর্ষদেশে সূচালো আর ধারালো আবরণ থাকে। যেন পাখীর হাত থেকে ভিতরের বীজ রক্ষা করার.জন্যই এর সৃষ্টি। আল্লাহ্র কুদরত লক্ষ্য কর। তিনি উদ্ভিদের দানা পাখী প্রভৃতির হাত থেকে রক্ষা করার কেমনভাবে ব্যবস্থা করেছেন। যদিও এই সকল বীজ পাখীরও আহার, কিন্তু মানুষের প্রয়োজন আগে। উত্ভিদও মানুষ ও পশু-পাখীর ন্যায় খাদ্যের মুখাপেক্ষী। তবে আল্লাহ্ উত্ভিদকে চলাফেরার শক্তি দান করেন নি, যাতে সে নিজের খাদ্য খুঁজে নিতে পারে। এ কারণে তার শিকড় মাটির ভিতর প্রবেশ করে যাতে সে সর্বক্ষণ মাটি আর পানি লাভ করতে পারে। এভাবে শিকড়গুলি মাটি থেকে রস আহরণ করে শাখা-প্রশাখা ফল-ফুল পর্যন্ত পৌছে দেয়। জমিন যেন উত্ভিদকে প্রতিপালন করার জন্য করুণাময়ী মায়ের স্থলবর্তী। শিকড়গুলি উত্ভিদের মুখস্বরূপ, সে জমিন থেকে রস চুষে বৃক্ষের সারা দেহে পৌছায়, শিশু যেমন মাতৃত্তন্য থেকে দুধ চুষে শক্তি লাত করে। তোমরা তীবু খাটাতে নিশ্চয়ই দেখেছ। তার চারদিকে খুঁটি। আর রশি বাঁধা থাকে। যাতে এক দিকে ঝুঁকে না পড়ে আর পুরো তীবুটি সোজা থাকে। বৃক্ষের [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।