সৃষ্টি দর্শন ৯৩ তারপর তাকে পর্বত অথবা কঠিন মাটিতে ছেড়ে দেয়, যার ফলে তার শরীর ভেঙ্গে চুরমার হয়ে যায়। এবার চিল তাকে আহার করে। বলো চিলের মধ্যে কে এই জ্ঞান দান করেছে? আর এক জীব হচ্ছে গিরগিট, যাকৈ রক্ত শোষা বলা হয়। এটা একটা অদ্ভুত প্রাণী, সে একই স্থানে বসে থাকে। চলাফেরা খুব কমই করে। আল্লাহ্ তার চোখে এমন গুণ দিয়েছেন যে সে একই সময় চারদিকে দেখতে পায়। সে একই জায়গায় বসে তার আহার সংস্থান করে। ছোট ছোট কীট পোকা ধরে খায়। তার একটি বৈশিষ্ট এই যে, যে গাছের উপর সে বাস করে সে রং এ সে পরিবর্তিত হয়, তাকে সহজে চেনা যায় না। মশা মাছি তাকে দেখতেই পায় নী। সে বসে 'বসে জিহবা বের করে. আর বিজলী গতিতে পোকা-মাকড় গিলে খায়। গাছের কোন ডালের উপর এমনভাবে চুপটি মেরে বসে যায়, যেন তা ভালেরই একটি অংশ। এই জীবটির আরেকটি বৈশিষ্ট্য. হলো যদি তাকে কেউ মারতে যায় তবে তাকে তয় দেখাবার জন্য নানা রং ও রূপে পরিবর্তিত হয়যা দেখে সে ভয় পায়। রূপ পরিবর্তনে সে একটা দৃষ্টান্ত স্বরূপ। যদি কেউ. বারবার মত ও ধারণা পরিবর্তন করে তবে তাকে এই জীবটির তুলনা দেওয়া হয়। .. মাছিদের মধ্যে আর এক প্রকার মাছি রয়েছে, যা সাধারণ মাছি থেকে একটু তিন্ন ধরনের। এরা সাধারণ-মাছিগুলি খায়। সে শিকার করার জন্য আশ্চর্য কৌশল অবলম্বন করে। কোনো মাছি তার কাছে এসে বসলে সে একেবারে মরার ন্যায় অচেতন হয়ে পড়ে। যখন তার বিশ্বাস হয় যে এবার সে ঠিকভাবে স্থির হয়ে বসেছে, তখন খুব সাবধানে তার নিকটে গিয়ে হঠাৎ তাকে জাপৃটিয়ে ধরে ফেলে, তারপর যখন সেটি একদম মরে যায় তাকে আহার করে। সামান্য মাছির যে এই হিকমত আর কৌশল তখন এগুলি তার নিজের জ্ঞান, না তার জীবিকা অর্জনের জন্য মহা কুশলী আল্লাহ্ূর দান। মশা দেখ, কতো ক্ষুন্ প্রাণী, আল্লাহ্ তাকে কত ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন। এতো ক্ষুদ্র দেহ হওয়া সত্ত্বেও তার পাখা আর পায়ে কোনো ত্রুটি বা কমতি নেই, না আছে তার দৃষ্টিতে কোনো অভাব, যার সাহায্যে সে যথাস্থানে বসে থাকে। এই ক্ষুদ্র দেহে এমন হাতিয়ারও রয়েছে যার সাহায্যে সে অন্যের শরীর বিদ্ধ করে রক্ত চুষে নেয়। এই ক্ষুদ্র প্রাণীর দেহে খাদ্য হজম করার সব যন্ত্রাদি [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।