সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৯২ সৃষ্ট দন হওয়া। এমনি মশা প্রভৃতি প্রাণীগুলিকে মানুষের পিছে নিয়োজিত করে রেখেছেন, যাতে: মানুষ কখনো নিরবচ্ছিন্ন শান্তি ভোগ করতে লা পারে। ফলে মানুষ এই জীবনের. নশ্বরতা অনুভব করে। আর. এই অশান্তিময় জগত ছেড়ে যাওয়ার ইচ্ছা হয়। কেননা এই অতি সামান্য ইতর প্রাণী বারবার তাড়ানোর পরও মানুষের গায়ে এসে বসে যেন মানুষের দেহটা একটা চেতনাহীন স্তরবত। কিছুক্ষণ বসে একটু ঘুরাফেরা করে আবার এসে বসে। কেননা শিকার সেটাই করা হয় যেটা জীবিত বলে জানা যায়; মৃতকে কেহ শিকার করে না। যেমন- পাথর, কেউ তাকে লক্ষ্যবস্তু করে না। কাক দেখ, কাক এমনিতেই জবাঞিত গাখী। আর তার প্রকৃতিও এনমভাবে সৃষ্ট যে, সে থাকেও একটু দূরে দূরে। মনে হয় যেন সে কিছু গায়েব জানে। যদি কেউ তাকে ধরার কথা চিন্তা করে. অমনি উড়ে পালায়। তার জ্ঞান এত পাকা যে, তার বাচ্চার জন্য খুব আড়ালে বাসা তৈরী করে। তারা খুব কমই ্ত্রী-পুরুষে মিলিত হয়, কি জানি সে অবস্থায় যদি ধরা পড়ে যায়। মোটকথা, সে মানুষ থেকে সর্বদা ভীত আর খুব সাবধান সতর্ক থাকে। কিন্তু চতুষ্পদ প্রাণী কিংবা অন্যান্য প্রাণীর বেলায় অবস্থা একেবারে বিপরীত। কাক তাদের পিঠে, শিং-এ বা ঘাড়ের উপর অনেকক্ষণ ধরে বসে থাকে, উটের রক্তে, আর গোবরাদিয় মধ্যে তারা অনেক খাদ্য খোঁজে। কাকের ক্ষুধা নিবৃত্ত হলে অবশিষ্ট, খাদ্য কোথাও লুকিয়ে রাখে, যা অন্য সময় খায়। বলো এদের মধ্যে কে এই প্রকৃতি আর চেতনা দান করেছেন। অসীম কুদরতের অধিকারী এক আল্লাহ্‌ ছাড়া আর কে আছে এমন হিকমত ও কুদরতওয়ালা, যদিও এসব ইতর প্রাণীর জ্ঞান বলতে নেই। চিল এক পাকী যা দেখতে সুন্দর নয়। তাও মানুষ থেকে খুব নিরাপদ দূরত্বে অবস্থান করে। আল্লাহ্‌ তাকে উড়ার অসামান্য ক্ষমতা দান করেছেন।' আকাশের বহু উচ্চে সে উড়ে বেড়ায়। তার দৃষ্টিশক্তি এত তীক্ষ যে, বহু উপর থেকে জমিনের খাদ্য সে দেখতে পায় আর দ্রন্ত ছোঁ মেরে তুলে নেয়। তার পাঞ্জা খুব ধারালো আর বাঁকা। এর সাহায্যে সে মাটি থেকে তার শিকার ধরে নেয় আর প্রায়ই লক্ষ্যত্রষ্ট হয় না। চিল দেখ, যখন সে কচ্ছপ শিকার করে আর দেহে এমন স্থান না পায় যেযা সে আহার করতে পারে, তখন.সে তাকে চংগলে ধরে অনেক উঁচুতে নিয়ে যায়। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।