সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টি দন ৮৯ কে দান করেছেন। আবার যদি সেই সঞ্চিত খাদ্য পানিতে ভিজে যায় তবে তা বের করে রৌদ্রে বাতাসে শুকিয়ে লয়। তারা নীচু জায়গায় কখনো তাদের বাসা তৈরী করে না। যেহেতু তাতে পানি উঠে তাদের মৃত্যুর কারণ হতে পারে। বরং তারা সব সময় উচু স্থানে নিজেদের বাসা তৈরী করে। এবার মৌমাছি শ্রবং তাদেরকে আল্লাহ্‌ যে অপূর্ব নৈপুণ্য দান করেছেন, সে বিষয় লক্ষ্য কর। মৌমাছিদের একদলে এ্রক রাজা বা রাণী থাকে। সবাই তারই হুকুমে কাজ করে। যদি.অন্য কোন মৌমাছি রাজা বা রাণী হওয়ার দাবী করে তবে সবাই মিলে তাকে হত্যা করে ফেলে, যাতে তাদের মধ্যে বিতেদ সৃষ্টি না হয় জার এক জনের আনুগত্যে সবাই মিলে কাজ করতে পারে। এ মৌমাছিরা কুল থেকে তরল রস চুষে নেয়, যা তাদের মুখে আল্লাহ্‌র কুদরতে মধুতে পরিণত হয়। এর দ্বারা বোঝা যায়. আল্লাহ্‌ মানুষের উপকারের জন্যই মধু সৃষ্টি করেছেন। এতে রয়েছে রোগ প্রতিরোধক। আল্লাহ্‌খোদ বলেছেনঃ "মধুতে খাদ্য এবং. অন্যান্য উপক্রণও- রয়েছে' যেমন. রয়েছে দুধের মধ্যে অশেষ উপকারিতা মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য। মৌমাহিরা পায়ে করে মোম বাসায় এনে মধু রক্ষা করে! মোমের পাত্রের চেয়ে মধু সংরক্ষিত করার উপযুক্ত কোন পাত্রই হতে পারে না। | চিন্তা কর, আল্লাহ্‌ ছাড়া আর কে মৌমাছিকে এসব শিক্ষা দিয়েছে, যে শিক্ষার মাধ্যমে তারা মধুকে মোমের পাত্রে একটি নিদিষ্ট সময়ের জন্য রক্ষিত করে। আবার তারা উচু বৃক্ষ বা পাহাড়ে তাদের চাক তৈরী করে, যাতে লোকের হাত থেকে রক্ষা পায়। মৌমাছিরা দিনের বেলায় মধু আহরণ করার জন্য বের হয়। রাত্রে তারা বাসায় রাত্রি যাপন করে। বাসায় ফিরার সময় তারা নিজেদের খাদ্য মুখে করে নিয়ে আসে। তাদের গৃহ নির্মাণের কলাকৌশলের প্রতি লক্ষ্য কর। তাতে বিশেষ নিপুণতার সাথে সাত-কোণ বিশিষ্ট খোপ তৈরী করে। পায়খানা করার জন্য গৃহের মধ্যে আলাদা ছিদ্র তৈরী করে। ফলে মধুর সাথে তা মিশে গিয়ে মধু নষ্ট হতে পারে না। বস্তুতঃ মৌচাকের গঠন নৈপুণ্য অতুলনীয় কলা কুশলতার নিদর্শন, যা আল্লাহর অনীম কুদরতের সাক্ষ্য বহন করে। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।