সৃষ্টি দর্শন (ইমাম গাজ্জালী রহঃ)
/ ১০২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ সৃষ্টি দর্শন নিয়ে যায়। আবার এটি নাকের কাজ করে। এরই মাধ্যমে শ্বাস গ্রহণ করে। আবার এটি তার হাতের কাজ করে। এর সাহায্যে বোঝা তুলে পিঠের উপর রাখে। আবার সওয়ারী অনেক সময় শুঁড় ধরে পিঠের উপর আরোহণ করে। জিরাফ, যার ঘাড় অতি দীর্ঘ, দেখতে অনেকটা উটের মতো। তা আফ্রিকার গহীন অরণ্যে বাস করে উচু উবৃক্ষের ঘন জংগলে তার বাস বলে। আল্লাহ্‌ তার গর্দান' খুব লা করেছেন, যাতে সে উঁচু বৃক্ষের পাতা আর ফল খেয়ে জীবন ধারণ করতে পারে। খেঁকশিয়াল মাটির ভিতরে গর্ত খুঁড়ে তাতে বাস করে। -গর্তে আসা যাওয়ার দুটি পথ থাকে। গর্তটি খুবই সংকীর্ণ করে তৈরী রুরে। দুটি রাস্তা এ কারণে যে, যদি একদিক থেকে তাকে কেউ পাকড়াও করার চেষ্টা করে, তবে অপর রাস্তা দিয়ে সে'বেরিয়ে পালায়। যদি উভয় পথ দিয়ে তাকে আটক করার চেষ্টা করা 'হয় তখন সে একটি পথ মাথা ছারা আটকিয়ে দেয় আর তার নীচ দিয়ে এমনই গর্ত খুঁড়ে রাখে যা দিয়ে সে পালাতে পারে। দেখ, আল্লাহ্‌ এই ইতর প্রাণীকে নিজ জীবন রক্ষার জন্য কতটা হুশিয়ারি আর জ্ঞান দান করেছেন। মোটকথা এই যে, আল্লাহ্‌ এই সব প্রাণীদেরকে বিতির প্রকৃতি, ভিন্ন ভিন হিকমত ও কৌশল শিক্ষা দিয়েছেন। যে সব পশুর গোশ্ত আল্লাহ্‌ মানুষের জন্য হালাল করেছেন, সেগুলোকে আল্লাহ্‌ অনেক শান্ত ও নিরীহ করে সৃষ্টি করেছেন, যাতে সহজেই মানুষের বশে আসে। যেসব পশুকে আল্লাহ্‌ যানবাহনের জন্য সৃষ্টি করেছেন, সেগুলোকেও নিরীহ" করে পয়দা করেছেন! সেগুলির ক্রোধ ও বেয়াড়ামী নামমাত্র। সেগুলির গঠন ও কাঠামো যানবাহনের উপযোগী করে সৃষ্টি করা হয়েছে। যেসব জন্তুর মধ্যে বেয়াড়াপনা এবং ক্রোধ বেশী, সেগুলির মধ্যে মানুষের বশ মানার প্রকৃতি দিয়ে আল্লাহ্‌ পয়দা করেছেন। যাতে সে গুলি মানুষের উপকারে আসে এবং শিকার ও পাহাড়িয়া কাজে লাগান যায়। এমনি হাতি খুবই বুদ্ধিমান প্রাণী, বশ্‌ মানার ও শিক্ষা গ্রহণের বিশেষ গুণ রয়েছে। এদেরকে যানবহন আর যুদ্ধক্ষেত্রে রসদ ও অস্ত্রাদি বহনের কাজে খাটানো যায়। যেসব জন্তুর মধ্যে বেয়াড়াপনা আর অবাধ্যতা কম, সেগুলির মধ্যে অন্যান্য পশুর তুলনায় প্রভৃতক্তি অধিক, যা মানুষের বিশেষ কাজে আসে। যেমন বিড়াল ্রভৃতি। পাহীর মধ্যে । এমন কতগুলি পাখী আছে যে মানুষের বেশ উপকারে আসে! এদের কতগুলির মধ্যে অসাধারণ ভালবাসা ও অনুরক্তি লক্ষ্য করা যায়। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।